আপডেট :

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

        হারিকেন ইসাইয়াসের তাণ্ডবে যুক্তরাষ্ট্রে চারজনের মৃ ত্যু, বিদ্যুৎহীন পাঁচ লাখ মানুষ

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

ববি গিয়েছিলেন মালটায়

ববি গিয়েছিলেন মালটায়

দেশ ছাড়ার আগেই জানতেন মালটায় প্রচুর
শীত থাকবে। তাই যাওয়ার সময় লাগেজ
ভর্তি করে গরম কাপড় কিনে নিয়ে
গিয়েছিলেন। কিন্তু এত প্রস্তুতি নিয়েও
কাজ হয়নি! ‘এত শীত পড়বে কল্পনাও
করতে পারিনি। ওখানে গিয়ে নতুন করে
গরম কাপড় কিনতে হয়েছিল।’ ববির শীত
লাগার আরো কারণ আছে—‘অনেক পাতলা
ড্রেস পরে শুটিং করতে হচ্ছিল। শট দিয়েই
গরম কাপড়ের নিচে ঢুকে যেতাম।’
একদিকে প্রচণ্ড শীত, অন্যদিক
আবহাওয়ার অবস্থা খারাপ থাকায় মাঝে দুই দিন
শুটিং বন্ধ রাখতে হয়েছিল।
দেশে শুটিং থাকলে সেটে মাঝেমধ্যে
দেরি করে আসেন ববি। কিন্তু ‘নীলিমা’র
সেটে এক মিনিটও দেরি করার সুযোগ ছিল
না। প্রতিদিন ভোর ৪টায় ঘুম থেকে উঠতে
হয়েছে। ‘ব্রেকফাস্ট’ না করেই
বসেছেন মেকআপে। ববি বলেন,
‘ছবিটিতে ওই দেশের অনেক
টেকনিক্যাল ক্রু কাজ করেছেন। তাঁরা সময়
মেনে কাজ করেন। ৭টা মানে ৭টা, এক
মিনিটও এদিক-সেদিক নয়।’ সকাল ঠিক ৭টায় শুটিং
শুরু হয়ে চলত মধ্যরাত পর্যন্ত। ঠিকমতো
ঘুমানো তো দূরে থাক, খাওয়াদাওয়াটাও
ঠিকমতো হতো না। এত কষ্টের মধ্যে
মুখে হাসি ফুটত যখন মনিটরে শট দেওয়ার
পর এসে দেখতেন শট সুন্দর হয়েছে।
বিদেশি ক্রুদের সঙ্গে কাজ করার মজার
একটি ঘটনা বললেন—‘আন্ড্রে এবং নিক
নামে ইতালি ও মুম্বাইয়ের দুজন অভিনয়
করেছেন ছবিতে। যখন বলতাম, দেশে
আমরা এক বছরে চার-পাঁচটি ছবির শুটিং শেষ
করে মুক্তি দিই, ওরা বিস্ময়ে চোখ বড়
করে তাকিয়ে থাকত। বলত, কিভাবে তোমরা
গুণগত মান ঠিক রাখো? ওরা বছরে সাধারণ
একটির বেশি ছবি করতে পারে না। ওরা
অনেক খুঁতখুঁতে।’
দ্বীপরাষ্ট্র মালটার ভালেতা, বিরকিরকারাসহ
বেশ কিছু শহরে শুটিং হয়েছে। ছোট্ট
এই দেশটিতে রয়েছে বেশ সুন্দর
সমুদ্রসৈকত ও ঐতিহাসিক স্থাপনা। শুটিং চলাকালে
যতটুকু দেখেছেন এর বাইরে খুব একটা
ঘোরার সময় পাননি ববি—‘টানা ২৫ দিনে যদি
একটা ছবির ৮০ শতাংশ শুটিং শেষ করতে হয়
এবং শুটিং শেষের পরদিনই যদি দেশে
ফিরতে হয়, তাহলে ঘুরব কিভাবে বলুন।’
ঘুরতে না পারলেও শপিং করেছেন ঠিকই।
‘আমি এমনিতেই শপিংয়ের পাগল। বোন ও
কিছু বন্ধুবান্ধবের জন্য শপিং করেছি এবার।’
মাত্র সপ্তাহখানেক হয়েছে দেশে
ফিরেছেন। ‘নীলিমা’র বাকি শুটিং হবে
বাংলাদেশে।


শেয়ার করুন

পাঠকের মতামত