আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

বারবার যে প্রশ্নের মুখে পড়েন সোনাক্ষী সিনহা

বারবার যে প্রশ্নের মুখে পড়েন সোনাক্ষী সিনহা

২০১০ সালে দাবাং ছবিতে সোনাক্ষী সিনহার অভিনয় সবার নজর কেড়েছিল। সেখানে পুলিশ কর্মকর্তার সঙ্গে প্রেমে হাবুডুবু খেয়েছিলেন অভিনেত্রী। আর এতবছর পর ওয়েব সিরিজ ‘দাহাদ’-এর হাত ধরে ফের পর্দায় ফিরেছেন সোনাক্ষী। যেখানে অঞ্জলি ভাটির চরিত্রে অভিনয় করেছেন সোনাক্ষী। ইতিমধ্যেই সোনাক্ষী সিনহার অভিনয় প্রশিংসিত হচ্ছে।

রীমা কাগতি এবং রুচিকা ওবেরয়ের এই ওয়েব সিরিজে সোনাক্ষীকে এক সিরিয়াল কিলারের খোঁজ করতে দেখা যায়। আমাজন প্রাইমের এই ওয়েবসিরিজে বিজয় বর্মা, গুলশান দেবাইয়া এবং সোহম শাহ, জোরা মোরানি, সঙ্ঘমিত্রা হিতৈশীকে-র মতো অভিনেতাকেও দেখা গিয়েছে।

সোনাক্ষী সিনহার কথায়, এখানে অঞ্জলি কিন্তু সমাজে সাধারণ কর্মক্ষেত্রে যে ধরনের মেয়েদের দেখা যায়, কিংবা পাশের বাড়ির মেয়েদের মতো নয়? তবে অঞ্জলি যতই সাফল্য অর্জন করুন না কেন, সবশেষে সেই এক প্রশ্ন কবে সে বিয়ে করবে? অঞ্জলি একটি গুরুত্বপূর্ণ মামলার সমাধান করছে, কিন্তু তারপরেও সে কি কখনো বিয়ে করবে? সেই প্রশ্ন আসবেই। সামাজিক এই ভাবনাগুলোতেই ধাক্কা দিতে হবে। সোনাক্ষীর কথায়, তার মতো বলিউড তারকারাও এধরনের প্রশ্নের মুখোমুখি হন।

অভিনেত্রী বলেন, একজন নারী রাষ্ট্রপতিও হতে পারেন, কিন্তু তাকে এধরনের বিয়ের বিষয়ে জিজ্ঞাসা করা হবেই হবে। আমাকেও এই এক প্রশ্ন করা হয়, সবসময়। আমার বাবা-মায়ের কাছ থেকে নয়, কারণ তারা জানেন আমি আমার কাজ নিয়ে খুশি। তবে আমার মা মাঝে মাঝে অবশ্য আমাকে জিজ্ঞেস করেছেন। তবে সেটা সম্ভবত এমন পরিস্থিতিতে যেখানে লোকজন এসে তাকে কথাটা জিজ্ঞাসা করেন। মাকেও জিজ্ঞেস করা হয় আপনার মেয়ে কখন বিয়ে করবে? আমার সোশ্যাল মিডিয়ায় তাকিয়ে দেখবেন কমপক্ষে ৫০০ জন আমাকে এই একই প্রশ্ন করেছেন। পেশা নির্বিশেষে কোনো নারীই রেহাই পান না।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত