আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

নেহার দাম্পত্য গীতে বিচ্ছেদের সুর!

নেহার দাম্পত্য গীতে বিচ্ছেদের সুর!

বছর তিনেক আগে সংসার জীবন শুরু করেন বলিউড গায়িকা নেহা কাক্কার। গায়ক রোহানপ্রীত সিংয়ের সঙ্গে তার বিয়ে, দাম্পত্যের খবরে ভক্তরাও ছিল উচ্ছ্বসিত। আগের প্রেম-বিচ্ছেদের ধাক্কা সামলে রোহানের সঙ্গে বেশ সুখেই চলছিল নেহার জীবন।

কিন্তু হঠাৎ ছন্দপতন! এই তারকা দম্পতির সাম্প্রতিক অবস্থা দেখে নেটিজেনরা বলাবলি করছে, সামথিং ইজ রং! ঘটনা পরিষ্কার করা যাক। গত ৬ জুন ছিল নেহা কাক্কারের ৩৫তম জন্মদিন। রাত ১২টায় প্রথম প্রহরে বাবা-মাকে নিয়ে উদযাপন শুরু করেন গায়িকা। সেই ছবি পোস্ট করে ইনস্টাগ্রামে লিখেছেন, ‘এভাবেই আমার জন্মদিন শুরু হলো’।

এরপর বার্থডে পার্টির আরও কিছু ছবি অনুসারীদের সঙ্গে ভাগাভাগি করে নেন নেহা। সেই পার্টিতে তার পরিবার ও বন্ধুদের দেখা গেছে। কিন্তু অনুপস্থিত স্বামী রোহান! বিষয়টা এড়ায়নি ভক্তদের চোখ। মুহূর্তেই প্রশ্নের বর্ষণ শুরু হয়। কেউ মন্তব্য করেন, ‘জন্মদিন তো ঠিক আছে, কিন্তু আপনার জীবনসঙ্গী রোহান এই দিনে পাশে নেই’; কেউ জানতে চেয়েছেন, ‘ছবিতে আপনার স্বামী রোহান কোথায়?’; আবার কারও মন্তব্য এমন, ‘রোহানের খেল খতম!’

মূলত জন্মদিনে নেহা-রোহানকে একসঙ্গে দেখা যায়নি বলেই তাদের বিচ্ছেদের গুঞ্জন চাউর হয়েছে। এমন বিশেষ দিনে জীবনসঙ্গীর পাশে না থাকা প্রশ্নের জন্ম দেবে, স্বাভাবিক বটে। শুধু পার্টি নয়, স্ত্রীর জন্মদিনে সোশ্যাল হ্যান্ডেলে শুভেচ্ছাটুকুও জানাননি রোহান। তাই কানাঘুষা চলছে, নেহা-রোহানের দাম্পত্য গীতে বিচ্ছেদের সুর বাজছে! এ নিয়ে অবশ্য নেহা বা রোহান এখনও কোনও প্রতিক্রিয়া দেননি।

উল্লেখ্য, চণ্ডীগড়ে নেহা ও রোহানের প্রথম দেখা হয়। সেই সাক্ষাতেই প্রেম। এর কয়েক মাস পরই ২০২০ সালের অক্টোবরে ৮ বছরের ছোট রোহানকে বিয়ে করেন গায়িকা। নেহা কাক্কার মূলত আইটেম ও ড্যান্স ঘরানার গানের জন্য জনপ্রিয়। তার কণ্ঠে ‘কালা চশমা’, ‘সাকি সাকি’, ‘দিলবার’সহ বেশ কিছু গান হিট হয়েছে।

সূত্র: ইন্ডিয়া টুডে



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত