আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

প্রেম গুঞ্জনে সিলমোহর দিলেন তামান্না

প্রেম গুঞ্জনে সিলমোহর দিলেন তামান্না

এতদিন বিষয়টা গুঞ্জনেই সীমাবদ্ধ ছিল। যদিও তাদের একান্ত বহু মুহূর্ত ধরা পড়েছিল ক্যামেরায়। কিন্তু প্রেম ইস্যুতে ছিলেন চুপটি করে। এবার আর রাখঢাক করলেন না। প্রেমের গুঞ্জনে সিলমোহর দিলেন।

বলা হচ্ছে ভারতীয় অভিনেত্রী তামান্না ভাটিয়া ও অভিনেতা বিজয় ভার্মার কথা। কয়েক মাস ধরে তাদের প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছিল। অবশেষে তা স্বীকার করলেন তামান্না। জানালেন, মুক্তি প্রতীক্ষিত অ্যান্থলজি ফিল্ম ‘লাস্ট স্টোরিজ ২’-তে একসঙ্গে অভিনয় করতে গিয়েই তাদের মধ্যে সম্পর্ক গড়ে উঠেছে।

গেলো থার্টি ফার্স্ট নাইটের এক পার্টিতে ‘চুম্বনরত’ অবস্থায় গোয়া সৈকতে দেখা গিয়েছিল তামান্না ও বিজয়কে। সেখান থেকেই গুঞ্জনের সূচনা। এতদিন চুপ করে থাকলেও সম্প্রতি এক সাক্ষাৎকারে মনের আগল খুলেছেন অভিনেত্রী।

তার ভাষ্য, ‘আমার মনে হয়, শুধু সহশিল্পী হলেই আপনি কারও প্রতি আকৃষ্ট হবেন না। আমি অনেক সহশিল্পী পেয়েছি। কারও প্রতি একেবারে ব্যক্তিগত অনুভূতি না আসা পর্যন্ত প্রেমে পড়া যায় না। এর সঙ্গে কাজের সম্পর্ক নেই।’

তামান্না জানান, বিজয় ভার্মার প্রতি তিনি গভীর যত্নশীল। বিজয়কে নিজের ‘সুখের ঠিকানা’ বলেও অভিহিত করেছেন অভিনেত্রী। তিনি বলেন, ‘একজন সঙ্গী খুঁজে নেওয়ার জন্য আপনাকে অবশ্যই শারীরিকভাবে চলাফেরা, মেলামেশা করতে হবে; বোঝাপড়ার জন্য। কিন্তু আমি নিজের একটা জগৎ তৈরি করেছি, যেটা সে (বিজয়) কিছু না করেই বুঝতে পেরেছে। সে এমন একজন মানুষ, যাকে আমি গভীরভাবে যত্ন করি।’

উল্লেখ্য, তামান্না ভাটিয়া মূলত দক্ষিণী সিনেমায় সাফল্য পেয়েছেন। তবে সম্প্রতি বলিউডে নিয়মিত কাজ করছেন। অন্যদিকে বিজয় ভার্মা বলিউডে বেশ কয়েকটি সফল প্রজেক্টে কাজ করেছেন। ‘গাল্লি বয়’, ‘ডার্লিংস’, ‘মান্টো’র মতো সিনেমা এবং ‘মির্জাপুর’ ও সাম্প্রতিক ‘দাহাদ’র মতো আলোচিত সিরিজে অভিনয় করেছেন তিনি।

আগামী ২৯ জুন নেটফ্লিক্সে মুক্তি পেতে যাওয়া ‘লাস্ট স্টোরিজ ২’-তে প্রথমবার একসঙ্গে দেখা যাবে বিজয় ও তামান্নাকে।

সূত্র: পিঙ্কভিলা

 

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত