আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

শাহরুখের বিরুদ্ধে ঘুষ দেওয়ার অভিযোগ, মামলা দায়ের

শাহরুখের বিরুদ্ধে ঘুষ দেওয়ার অভিযোগ, মামলা দায়ের

আরিয়ান খানের মাদক মামলা তুলে নেওয়ার জন্য শাহরুখ এনসিবি’র প্রাক্তন কর্মকর্তা সমীর ওয়াংখেড়েকে ঘুষ দিয়েছিলেন বলে অভিযোগ উঠেছে। এই মর্মে মুম্বাই হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে। চলতি মাসের ২০ জুন এই মামলার শুনানি হওয়ার কথা।

আবেদনে বলা হয়েছে, সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (সিবিআই)। ২০২১ সালে মাদক মামলায় আরিয়ান খানকে বাঁচাতে ৫০ লাখ রূপি ঘুষ নেওয়ার অভিযোগে তাঁর বিরুদ্ধে এই এফআইআর দায়ের হয়।ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুসারে, ঠিক কী ঘটেছিল সেই সত্য উদঘাটনের জন্য নারকো বিশ্লেষণ এবং লাই ডিটেক্টর টেস্ট করতে চেয়েছিল সিবিআই।

পিটিশনে আরও বলা হয়, দুর্নীতি প্রতিরোধ আইনের ১২ নম্বর ধারায় রয়েছে যদি কোনো ব্যক্তি সরকারি কর্মচারীর কাছ থেকে কোনো অনুগ্রহ পাওয়ার আশায় ঘুষ দেয়, তাহলে সেই ব্যক্তিও দায়বদ্ধ, বিচারে অন্তর্ভুক্ত। এই আবেদনে সিবিআই-এর কাছে শাহরুখ ও আরিয়ানকেও অভিযুক্ত হিসাবে অন্তর্ভুক্ত করার কথা বলা হয়েছে। পাশাপশি মুম্বাই পুলিশের যেসব কর্মকর্তা এনসিবির প্রাক্তন কর্মকর্তা সমীর ওয়াংখেড়েকে ক্লিন চিট দিয়েছিলেন, তাদেরকেও অন্তর্ভুক্ত করার আবেদন করা হয়েছে।

সিবিআই'কে এই মামলায় সত্য উদঘাটনে নারকো অ্যানালিসিস, লাই ডিটেক্টর, ব্রেইন ম্যাপিংয়ের মতো বিজ্ঞানসম্মত পরীক্ষার সাহায্য় নেওয়ার কথা বলা হয়েছে। এদিকে চলতি জুনেই ঘুষ নেওয়ার অভিযোগ সংক্রান্ত মামলায় সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে অন্তর্বর্তীকালীন সুরক্ষা আদেশের মেয়াদ ২৩ জুন পর্যন্ত বাড়িয়েছে আদালত।

২০২১ সালের অক্টোবরে মুম্বাইয়ের উপকূলে প্রমোদতরী 'কর্ডেলিয়া'-য় মাদকযোগের অভিযোগে শাহরুখ খানের পুত্র আরিয়ান খান-সহ আরও ১৯ জনকে গ্রেপ্তার করেছিল ভারতের কেন্দ্রীয় মাদক নিয়ন্ত্রক সংস্থা (এনসিবি)। এনসিবির সেই অভিযানে নেতৃত্ব দিয়েছিলেন সংস্থার অন্যতম শীর্ষ অফিসার সমীর ওয়াংখেড়ে। সেখান থেকেই গ্রেপ্তার করা হয়েছিল শাহরুখের পুত্রকে। জেলেও যেতে হয়েছিল তাকে। ২০২২ সালের মে মাসের শেষের দিকে তিনি বেকসুর খালাস পান।

 



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত