আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

বিয়ের পিঁড়িতে বসতে চান কঙ্গনা

বিয়ের পিঁড়িতে বসতে চান কঙ্গনা

বলিউড অভিনেত্রী কঙ্গনা রনৌতের জীবনে একাধিক প্রেম এসেছে। কিন্তু টেকসই হয়নি। তার সবচেয়ে আলোচিত প্রেমটি ছিল হৃতিক রোশনের সঙ্গে। গভীর সেই প্রেম ভেঙে যাওয়ার পর আগ্নেয়গিরির মতো ফুঁসে উঠেছিলেন অভিনেত্রী। বহু দিন ধরে হৃতিকের সমালোচনা করেছেন।

এছাড়া আমির খান, সুরাজ পাঞ্চোলি, মণীশ মালহোত্রা, আদিত্য পাঞ্চোলিসহ আরও কয়েকজনের সঙ্গে কঙ্গনার সম্পর্ক ছিল গুঞ্জন শোনা যায়। কিন্তু কারও সঙ্গেই প্রেমটা পূর্ণতা পায়নি। তবে কি বিয়ে করতে চান না কঙ্গনা? অভিনেত্রী সাফ জানালেন, অবশ্যই তিনি বিয়ে করতে চান। তবে অপেক্ষায় আছেন সঠিক সময়ের। সম্প্রতি এক সাক্ষাৎকারে তাকে বিয়ে প্রসঙ্গে প্রশ্ন করা হয়। জবাবে কঙ্গনা বলেন, ‘জীবনের প্রত্যেকটা জিনিসের সঠিক সময় আছে। ওই সময়টা যখন আসবে, তখন আমি বিয়েটা করে ফেলবো। আমি বিয়ে করতে চাই এবং এটাও চাই যে, আমার একটা পরিবার হোক। কিন্তু সেটা সঠিক সময়ে হবে।’

বছর দুয়েক আগেও বিয়ে নিয়ে অনেকটা এমন মন্তব্য করেছিলেন কঙ্গনা। কিন্তু বিয়ের সঠিক সময় এখনও তার জীবনে আসেনি। তাই হয়ত সিঙ্গেল জীবনকে উপভোগ করে যাচ্ছেন। বর্তমানে কঙ্গনা ব্যস্ত আছেন তার প্রযোজিত নতুন ছবি ‘টিকু ওয়েডস শেরু’র প্রচারণা নিয়ে। এতে অভিনয় করেছেন নওয়াজুদ্দিন সিদ্দিকি ও অবনীত কৌর। আগামী ২৩ জুন এটি আমাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাবে।

অন্যদিকে অভিনয়ে তার নতুন প্রজেক্ট ‘ইমারজেন্সি’। এটি পরিচালনাও করছেন কঙ্গনা। ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জীবনের ঘটনার ছায়া অবলম্বনে ছবিটি তৈরি হচ্ছে।

সূত্র: হিন্দুস্তান টাইমস



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত