আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

নেতিবাচক প্রতিক্রিয়া, তবু বক্স অফিসে বাজিমাত!

নেতিবাচক প্রতিক্রিয়া, তবু বক্স অফিসে বাজিমাত!

টিজার প্রকাশের পর থেকেই ‘আদিপুরুষ’ সিনেমাটি নিয়ে বিতর্ক, সমালোচনা হচ্ছে। তবে মুক্তির আগ মুহূর্তে এসে প্রচারণা আর ধর্মীয় আবেগ পুঁজি করে বিশাল সম্ভাবনা জাগিয়ে তোলেন সংশ্লিষ্টরা। সেই সুবাদে অগ্রিম টিকিট বিক্রিতেও রেকর্ড গড়ে ছবিটি। যার প্রভাব পড়েছে মুক্তির প্রথম দিনে। প্রায় দেড়শ কোটি রুপি আয় করে রীতিমতো বাজিমাত করেছে এই ছবি।

শুক্রবার (১৬ জুন) ভারতের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশে একযোগে মুক্তি পায় ওম রাউত নির্মিত ‘আদিপুরুষ’। ভক্তদের কাছে প্রশংসা জুটলেও সিনেমা সমালোচকদের কাছে নেতিবাচক প্রতিক্রিয়া পাচ্চছে ছবিটি। ফিল্ম ক্রিটিকদের কেউ কেউ ছবিটিকে ‘হতাশাজনক’ বলে মন্তব্য করেছেন।

এদিকে নেতিবাচক প্রতিক্রিয়ার পরও প্রথম দিনে বক্স অফিসে রেকর্ড পরিমাণ আয় করেছে ‘আদিপুরুষ’। শুধু ভারতেই ছবিটির আয় ১১০ থেকে ১১২ কোটি রুপি। আর বিশ্বের অন্যান্য দেশের আয় হিসাব করলে অংকটা ১৫০ কোটি ছুঁইছুঁই হতে পারে।

প্রথম দিনে শুধু হিন্দি ভার্সনেই ‘আদিপুরুষ’র আয় প্রায় ৩৮ কোটি রুপি। এর মাধ্যমে গেলো বছরের অন্যতম সফল সিনেমা ‘ব্রহ্মাস্ত্র’কে টপকে গেছে এটি। রণবীর-আলিয়ার ছবিটি প্রথম দিন আয় করেছিল ৩৬ কোটি রুপি। যদিও এ বছরের সবচেয়ে বড় হিট ‘পাঠান’র ধারেকাছে যেতে পারেনি ‘আদিপুরুষ’। কেননা শাহরুখের ‘পাঠান’ প্রথম দিনে হিন্দিতে আয় করেছিল ৫৭ কোটি রুপি।

এদিকে ছবিটি দেখার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলিউডের বাণিজ্য ও সিনেমা বিশ্লেষক তরণ আদর্শ বলেছেন, “আদিপুরুষ’ একটা মহাকাব্যিক নিরাশা! সোজা কথায় প্রত্যাশার ধারেকাছেও যেতে পারেনি। নির্মাতা ওম রাউত কাঙ্ক্ষিত তারকা এবং বিশাল বাজেট পেয়েছিলেন, কিন্তু বড় ভুল করে ফেললেন!’

উল্লেখ্য, ‘আদিপুরুষ’ নির্মিত হয়েছে প্রায় ৬০০ কোটি রুপি বাজেটে। এটি ভারতের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল সিনেমা। মহাকাব্য রামায়ণ অবলম্বনে নির্মিত এই ছবিতে অভিনয় করেছেন প্রভাস, কৃতি স্যানন, সাইফ আলি খান, সানি সিং প্রমুখ।

সূত্র: হিন্দুস্তান টাইমস

 

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত