আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

মিডিয়া আমার ব্যক্তিগত জীবন নিয়ে চাটনি বানিয়েছে: স্বস্তিকা

মিডিয়া আমার ব্যক্তিগত জীবন নিয়ে চাটনি বানিয়েছে: স্বস্তিকা

‘যৌন হেনস্তা কোনো তুচ্ছ ঘটনা নয়, ছেড়ে দেব না’ বলে হুঁশিয়ারি দেওয়া ভারতীয় অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় এবার আঙুল তুললেন মিডিয়ার দিকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘কলকাতার মিডিয়া চিরকাল আমার ব্যক্তিগত জীবন নিয়ে চাটনি বানিয়েছে।’

তিনি বলেন, ‘কলকাতার কিছু কিছু সংবাদমাধ্যম এতদিন আমার ছবি নিয়ে কোনো আলোচনা করেনি। তার বদলে আমি কার সঙ্গে কোন হোটেলে বসে কফি খেলাম, আমার ব্যক্তিগত জীবনে কী ঘটছে, এই সব নিয়েই লিখে গেছে। সেগুলো দিয়ে হয় কুলের চাটনি বানিয়েছে, নয় টমেটোর চাটনি বানিয়েছে।’

‘ঠোঁটকাটা’ বলে পরিচিত এই অভিনেত্রী বলেন, ‘এক বছরে আমার পাঁচটি ছবিও মুক্তি পেয়েছে। তার মধ্যে দু’-তিনটি ছবি হিট। সেই সংবাদমাধ্যমগুলো এক অক্ষরও লেখেনি সেই ছবিগুলো নিয়ে। এখন অবশ্য তারা সমীকরণ ঠিক করতে চায় আমার সঙ্গে। কিন্তু আমার উৎসাহ হারিয়ে গেছে।’ এর আগে যৌন হেনস্তা নিয়ে ফেসবুকে দীর্ঘ পোস্টে স্বস্তিকা লিখেছেন, ‘যৌন হেনস্তা কোনো তুচ্ছ ঘটনা নয়। কোনো ক্ষমা নেই এর। প্রযোজকেরা ভাবতে পারেন সব থিতিয়ে গিয়েছে, কিন্তু একেবারেই সেটা নয়। আমি ছেড়ে দেব না!’
 
সম্প্রতি স্বস্তিকাকে প্রযোজক সন্দীপ সরকার ‘নগ্ন ছবির নমুনা’ পাঠিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এরপর ‘শিবপুর’ সিনেমার অন্যতম প্রযোজক অজন্তা সিংহ রায় অভিযোগ করেন, ষড়যন্ত্রের মূলে রয়েছেন ছবির পরিচালক অরিন্দম ভট্টাচার্য। এ অভিযোগের পর ফেসবুক পোস্টে স্বস্তিকা জানান, ‘শিবপুর’ সিনেমায় যুক্ত হয়েই ওই বিব্রতকর অভিজ্ঞতার মুখোমুখি হন অভিনেত্রী। তাই ছবির ট্রেলার মুক্তির অনুষ্ঠানে তিনি যাবেন না। উল্লেখ্য, আগামী ৩০ জুন ‘শিবপুর’ মুক্তি পাবে প্রেক্ষাগৃহে।

 

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত