আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

নির্মাতা করণ জোহরকে বিশেষ সম্মাননা জানিয়েছে ব্রিটিশ পার্লামেন্ট

নির্মাতা করণ জোহরকে বিশেষ সম্মাননা জানিয়েছে ব্রিটিশ পার্লামেন্ট

বলিউড নির্মাতা করণ জোহরকে বিশেষ সম্মাননা জানিয়েছে ব্রিটিশ পার্লামেন্ট। মঙ্গলবার ব্রিটিশ পার্লামেন্টের পক্ষ থেকে বিশেষ সম্মাননা তুলে দেওয়া হয় করণ জোহরের হাতে। এ বছরই পরিচালক হিসেবে ইন্ডাস্ট্রিতে ২৫ বছর পূর্ণ করেছেন বলিউড নির্মাতা করণ জোহর। তার এই মাইলফলকের জন্য সম্মাননা জানাল ব্রিটিশ পার্লামেন্ট।

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, বিশ্ব বিনোদনে অবদান বিবেচনায় ভারতীয় এই নির্মাতাকে সম্মানিত করেছে ব্রিটিশ পার্লামেন্ট।সম্মাননা পেয়ে করণ বলেন, আমি ভাগ্যবান এবং গভীরভাবে কৃতজ্ঞ। সেই গর্বিত মুহূর্তের ঝলক ইনস্টাগ্রামে তুলে ধরেছেন তিনি। নিজের ইনস্টাগ্রামে দুটি ছবি শেয়ার করেছেন করণ জোহর, প্রথমটিতে ব্রিটিশ পার্লামেন্টের বাইরে ফ্রেমবন্দী প্রশংসাপত্র হাতে দাঁড়িয়ে রয়েছেন তিনি আর অন্যটিতে পুরস্কার গ্রহণের মুহূর্তে ফ্রেমবন্দী হয়েছেন। এই বিশেষ দিনে কালো রঙের ফরমাল পোশাকে দেখা মিলল ধর্মা প্রোডাকশনের কর্ণধারের।

সম্মাননাপত্র হাতে ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে করণ লিখেছেন, ‘একটি বিশেষ দিন ছিল। লন্ডনের ব্রিটিশ হাউস অব পার্লামেন্টে সম্মানিত হতে পেরে আমি সৌভাগ্যবান এবং গভীরভাবে কৃতজ্ঞ। হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে একজন চলচ্চিত্র নির্মাতা হিসেবে আমার ২৫তম বার্ষিকী উদযাপন করেছি এবং আমার নতুন সিনেমা ‘রকি আউর রানি কি প্রেম কাহানি’ সিনেমার টিজারও প্রকাশ করা হয়েছে। একসঙ্গে এত সব গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে গেছে ছোট এই জীবনে।’

ব্রিটিশ পার্লামেন্টের পক্ষ থেকে এই সম্মান পেয়ে শুভেচ্ছা বার্তায় ভাসছেন করণ জোহর। প্রীতি জিনতা, শাবানা আজমি, রণবীর সিং, শ্বেতা বচ্চন সকলেই শুভেচ্ছা জানিয়েছেন করণকে।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত