আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

'মহীনের ঘোড়াগুলি'র তাপস দাস আর নেই

'মহীনের ঘোড়াগুলি'র তাপস দাস আর নেই

পশ্চিমবঙ্গের কিংবদন্তি বাংলা ব্যান্ড 'মহীনের ঘোড়াগুলি'র শেষ সদস্য বাপি'দা ওরফে তাপস দাস আর নেই। দীর্ঘদিন ধরে ফুসফুসের ক্যানসারে ভুগছিলেন তিনি। রোববার বেলা ১১টার তিনি মারা যান। সোশ্যাল মিডিয়ায় তাপস দাসের ছবি পোস্ট করে এই শোক সংবাদ জানিয়েছেন ভারতের জাতীয় পুরস্কারজয়ী সঙ্গীতশিল্পী রূপম ইসলাম।

পরিবারিক সূত্রে জানা যায়, ক্যানসারের তৃতীয় স্টেজে ছিলেন তাপস দাস। টাকার অভাবে ঠিকঠাক চিকিৎসাও করাতে পারছিলেন না। শিল্পীর আকাশছোঁয়া চিকিৎসার খরচ জোগাতে হিমশিম খেতে হচ্ছিল পরিবারকে। এমন সময় তাঁর পাশে এসে দাঁড়ান দুই বাংলার শিল্পীরা। ফসিলস্ ব্যান্ডের রূপম ইসলাম থেকে শুরু করে ক্যাকটাসের সিধু, লক্ষ্মীছাড়ার গৌরব চট্টোপাধ্যায়—কমবেশি ব্যান্ড জগতের সকলেই তহবিল সংগ্রহে নেমে পড়েন।

প্রিয় তারকার চিকিৎসার জন্য টাকা জোগাতে এগিয়ে এসেছিল ভক্তরাও। গত ১৮ ফেব্রুয়ারি প্রেসিডেন্সির ক্যাম্পাসে আয়োজিত হয় ফান্ড রেইজ কনসার্ট। কিন্তু, এতে সায় ছিল না বাপির। রাজ্য সরকার সাহায্য করলে তিনি মানা করবেন না বলে জানিয়েছিলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সেই খবর যেতেই তিনি সরকারি খরচে চিকিৎসার যাবতীয় ব্যবস্থা করেন।

বাংলা গানের জগতে একসময় বিপ্লব ঘটিয়েছিল ‘মহীনের ঘোড়াগুলি’। দিনগত স্বপ্ন নিয়ে ১৯৭৫ সালের দিকে হাতে গিটার নিয়ে আত্মপ্রকাশ করেছিল 'মহীনের ঘোড়ারা'। তৈরি হয় বাংলার প্রথম রক ব্যান্ড 'মহীনের ঘোড়গুলি'। এরপর একের পর এক মাইলস্টোন তৈরি। পৃথিবীটা নাকি, আমার প্রিয় ক্যাফে, তোমায় দিলাম, মানুষ চেনা দায়, তাকে তাড়াই যত দূরে, ভালোবাসি, ঘরে ফেরার গানের মতো বহু কালজয়ী গান।

৪৭ বছর পেরিয়ে আজও এই ব্যান্ডের গানগুলোর জনপ্রিয়তা এতটা হারায়নি। বিন্দুমাত্র কমেনি সেই ব্যান্ডের জনপ্রিয়তা। এরমধ্যেই এক এক করে বিদায় নিয়েছেন দলের সদস্যরা। রয়ে গিয়েছিলেন শুধু তাপস দাস, ওরফে সঙ্গীত জগতের প্রিয় বাপিদা। রবিবার বিদায় নিলেন তিনিও।

সংগীতশিল্পী রূপম ইসলাম তার সোশ্যাল মিডিয়ার পোস্টে লিখেছেন, 'সচল হয়েই থেকে গেল গানজীবনের অনন্ত পথ চলা… থেমে গেল বললে ভুল হবে, মারাত্মক ভুল…বাপিদা সশরীরে তুমি আর নেই। কিন্তু সর্বত্র এভাবেই তুমি থাকবে। লাল সেলাম। বিপ্লব দীর্ঘজীবী হোক।'

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত