আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

বাবা-মাকে নিয়ে ‘প্রিয়তমা’ দেখতে তর আর সইছে না : ইধিকা পাল

বাবা-মাকে নিয়ে ‘প্রিয়তমা’ দেখতে তর আর সইছে না : ইধিকা পাল

কলকাতার টিভি সিরিয়ালের জনপ্রিয় মুখ ইধিকা পাল। প্রথমবার অভিনয় করেছেন বাংলাদেশের সিনেমায়, তাও ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খানের বিপরীতে। ঈদে মুক্তিপ্রাপ্ত ‘প্রিয়তমা’ ছবি ঘিরে বাংলাদেশের প্রেক্ষাগৃহে দর্শক জোয়ার বইছে। নিজের ছবির এমন সাফল্যে বেশ উচ্ছ্বসিত এ নায়িকা।

দেশের একটি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে নিজের প্রতিক্রিয়া জানান ইধিকা। ‘প্রিয়তমা’র জন্য তার মন পড়ে আছে বাংলাদেশে। বাবা-মাকে সঙ্গে নিয়ে সিনেমাটি দেখার তর সইছে না বলেও জানান তিনি।

ইধিকা বলেন, “আমি এখন কলকাতায়। তবে ‘প্রিয়তমা’র জন্য আমার মন পড়ে আছে বাংলাদেশে। কবে সেখানে গিয়ে সবার সঙ্গে সিনেমাটি দেখতে পারব সেই তর আর সইছে না। আর হ্যাঁ, অবশ্যই আমার সঙ্গে আমার বাবা-মাও যাবে। তাদের নিয়েই বাংলাদেশে বসে ‘প্রিয়তমা’ দেখব।’

উচ্ছ্বাসের সঙ্গে যোগ হয়েছে উৎসব। কেননা, আজ তার জন্মদিন। বিশেষ দিনটি আরও উৎসবমুখর হয়েছে ‘প্রিয়তমা’ ও বাংলাদেশের দর্শকের কল্যাণে। রাত ১২টার পর থেকেই বাংলাদেশের দর্শকেরা ইধিকাকে ফেসবুক ও ইনস্টগ্রাম বার্তায় উইশের বন্যায় ভাসাচ্ছেন।

অভিনেত্রীর কথায়, “প্রিয়তমা’ সিনেমাটির কারণে আমার জন্মদিনটি বহুগুণে রঙিন হয়ে উঠেছে। ওপার বাংলার এত এত মানুষ আমাকে উইশ করছে যা দেখে আমি তো রীতিমতো অবাক। শাকিব খানের ক্রেজ এবং তার সঙ্গে শুটিং দারুণ উপভোগ করেছি। তার ছবির নায়িকা বলে আমাকে এতটা সাদরে গ্রহণ করবে তা ভাবতেই পারিনি। মনে হচ্ছে আমি বাংলাদেশেরই অভিনেত্রী, সেখানকার মানুষেরই বহুদিনের পরিচিত নায়িকা।’

তবে ঠিক কবে বাংলাদেশে এসে সিনেমাটি দেখবেন? নির্দিষ্ট তারিখ উল্লেখ না করলেও তা যে শিগগির ঘটতে চলেছে তা জানাতে ভোলেননি ‘রিমলি’ খ্যাত এই অভিনেত্রী।

প্রসঙ্গত, সারাদেশের ১০৭টি প্রেক্ষাগৃহে চলছে ‘প্রিয়তমা’। এতে শাকিব-ইধিকার পর্দা রসায়ন জমিয়ে উপভোগ করছেন দর্শকেরা। আরশাদ আদনানের প্রযোজনায় রোম্যান্টিক-অ্যাকশন ঘরানার ছবিটি পরিচালনা করেছেন হিমেল আশরাফ। এটির গল্প লিখেছেন প্রয়াত ফারুক হোসেন

ছবিটিতে বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন কাজী হায়াৎ, শহীদুজ্জামান সেলিম, লুৎফর রহমান জর্জ, ডন, শহীদ উন নবী, এলিনা শাম্মী প্রমুখ। আগামী ৭ জুলাই যুক্তরাষ্ট্র ও কানাডার প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘প্রিয়তমা’।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত