আপডেট :

        দুই মাদকগোষ্ঠীর সং ঘ র্ষে জনশূন্য সিনালোয়া, ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছেন বাসিন্দারা

        হাসিনাকে ফেরাতে সামরিক বিমান পাঠানোর খবর, প্রশ্নে নীরব থাকলেন ভারতের মুখপাত্র

        কানাডার উপকূলে বিরল প্রজাতির তিমির নতুন শাবকের সন্ধান, আনন্দিত বিজ্ঞানীরা

        চাকরিপ্রার্থীর ছদ্মবেশে মার্কিন কর্মীদের তথ্য চুরির চেষ্টা চালাচ্ছে উত্তর কোরিয়া

        সেতু বন্ধের পর বিকল্প পথেও বিপত্তি, বন্যার পানিতে আটকে যানবাহন

        এল নিনোর প্রভাবে অস্বাভাবিক উষ্ণ প্রশান্ত মহাসাগর, ক্যালিফোর্নিয়ায় বাড়ছে বন্যার ঝুঁকি

        ট্রাম্পের জলবায়ু নীতি থেকে সরে আসায় চীনের সুবিধা হচ্ছে, অভিযোগ নিউজমের

        সার্ফিং কিংবদন্তির মৃ ত্যুকে ডাকাতির ঘটনা বলেছিলেন প্রেমিকা, এখন তিনিই হ ত্যার সন্দেহভাজন

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি, উত্তাল সমুদ্র ও তুষারপাতের আশঙ্কা, কোথায় কখন ঝড়

        ব্রুকলিনে ভয়াবহ ভবনধসে দুই শিশুসহ নি হত আটজন, প্রকাশ্যে সবার পরিচয়

        রিভারসাইডে ৯১ ফ্রিওয়েতে উল্টো পথে আসা গাড়ির ধাক্কায় নি হত তিনজন

        ‘স্টর্ম ট্রেন’ নিয়ে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বজ্রঝড়ের পূর্বাভাস, কমবে তাপমাত্রা

        ওয়েস্ট নাইল ভাইরাসে আক্রান্ত হয়ে হাঁটার ক্ষমতা হারালেন দক্ষিণ ক্যালিফোর্নিয়ার নারী

        কোস্টারিকায় খুন হওয়া ক্যালিফোর্নিয়ার সার্ফারের সাবেক প্রেমিকাসহ দুজন গ্রেপ্তার

        বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবা বিপর্যয়, আংশিক সচল হলেও ভোগান্তি কাটেনি

        ক্যালিফোর্নিয়ার মহাসড়কে দুর্ঘটনায় মা-বাবা দুজনকেই হারাল ছোট্ট শিশু

        ২০২৭ সালের অস্কারে সেরা ছবির মনোনয়নের দৌড়ে এগিয়ে কোন সিনেমা

        ৪ কোটি ডলারের সংস্কারে নতুন রূপ পেল লস এঞ্জেলেসের ঐতিহাসিক ভিশন থিয়েটার

        মধ্যবর্তী নির্বাচন ঘিরে বাড়ছে ঘৃণামূলক বক্তব্য, উদ্বেগ বাড়ছে

        ক্যালিফোর্নিয়ায় এল নিনোর ভয়াবহ শীত নিয়ে বিতর্ক, সতর্কতা নাকি অতিরঞ্জন

হলিউডে ধর্মঘট, আলোচনা চালিয়ে যেতে সম্মত অভিনেতাদের সংগঠন ও স্টুডিওগুলো

হলিউডে ধর্মঘট, আলোচনা চালিয়ে যেতে সম্মত অভিনেতাদের সংগঠন ও স্টুডিওগুলো

এলএবাংলাটাইমস

হলিউডের অভিনেতাদের সংগঠন ও স্টুডিওগুলো মধ্য জুলাই পর্যন্ত আলোচনা চালিয়ে যেতে সম্মত হয়েছে। ধারণা করা হচ্ছে, এ সিদ্ধান্তের ফলে চলতি গ্রীষ্মে হলিউডে দ্বিতীয়বার ধর্মঘটের ঝুঁকি এড়ানো গেল। আলোচনা নিয়ে অনিশ্চয়তার মধ্যে গত শুক্রবার এমন সিদ্ধান্ত এল। এএফপি জানিয়েছে, দ্য স্ক্রিন অ্যাক্টর গিল্ড (সেগ-এফটিআরএ) দীর্ঘ সময় ধরে নেটফ্লিক্স, ডিজনির মতো প্ল্যাটফর্মের সঙ্গে আলোচনা চালিয়ে আসছিল, তবে সময়সীমা শেষ হয়ে আসছিল। তার আগেই আলোচনা চালিয়ে যাওয়ার ঘোষণা এল।

সেগ-এফটিআরএর এক বিবৃতিতে জানানো হয়েছে, ১২ জুলাই মধ্যরাতে তাদের চুক্তির মেয়াদ শেষ হবে। ভয় ছিল অভিনয়শিল্পীরাও লেখকদের এ ধর্মঘটে যোগ দেবেন, যা গত ছয় দশকের মধ্যে হয়নি।

এটা হলে যুক্তরাষ্ট্রের চলচ্চিত্র ও টিভির কাজ বন্ধ হয়ে যেত। সেগ-এফটিআরএর সদস্যদের মধ্যে যেমন আছেন প্রথম সারির তারকারা, তেমনি আছেন এক্সট্রা; সমঝোতায় পৌঁছানো না গেলে ব্যবস্থা নেওয়ার অনুমতি তাদের আগেই দেওয়া ছিল।

লেখকেরা ৯ সপ্তাহ ধরে তাঁদের দাবিদাওয়া নিয়ে ধর্মঘট করে আসছেন, অভিনয়শিল্পীরা চাইছেন বেশি পারিশ্রমিক, যাতে তাঁদের ভবিষ্যৎ–জীবনের নিশ্চয়তা থাকে।
অভিনয়শিল্পীরা তাঁদের আয়কে ‘রেসিডুয়ালস’ বলে। সেটা কী? আগে টিভি শোর চিত্রনাট্য লিখে সম্মানীর সঙ্গে ‘উপরি’ জুটত। ডিভিডি রাইটস থেকে শুরু করে শোর পুনঃপ্রচারের আয়ে ভাগ পেতেন লেখকেরা। এটাই রেসিডুয়ালস আয়। কিন্তু এখন নেটফ্লিক্স, ডিজনি প্লাস হটস্টারের মতো প্ল্যাটফর্মগুলো তাদের ভিউয়ের সংখ্যা প্রকাশ করে না। ফলে, লেখকেরা একটি নির্দিষ্ট পারিশ্রমিক পান, বাড়তি কিছু পান না।

‘দ্য টার্মিনাল লিস্ট’-এ ছোট চরিত্র করা ৪৮ বছর বয়সী শন ল্যাং বলেন, ‘রেসিডুয়ালই দুই প্রজেক্টের মাঝের সময়টা আমাদের বাঁচিয়ে রাখে। একের পর এক প্রজেক্ট করছেন—আমাদের মতো অনেকেই এমন সৌভাগ্যবান নন। রেসিডুয়ালসই তাদের খাবার জোগায়, সন্তানকে স্কুলে পাঠাতে সাহায্য করে। ফলে, এটা খুবই গুরুত্বপূর্ণ।‘

চলতি সপ্তাহেই এক শর বেশি বড় তারকা খোলা চিঠিতে জানিয়েছেন, গ্রহণযোগ্য সমাধান না হলেও তাঁরা ধর্মঘটে যেতে প্রস্তুত। এই তারকাদের মধ্যে আছেন মেরিল স্ট্রিপ, জেনিফার লরেন্সের মতো অস্কারজয়ী তারকারা।

ভবিষ্যতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সম্ভাব্য ব্যবহারের ফলে যেন ক্ষতির মুখোমুখি না হয়, সে বিষয়েও নিশ্চয়তা চান তাঁরা। ‘নতুন প্রযুক্তির কারণে আমাদের চুক্তি হালনাগাদ করতে হবে। প্রথম সারির তারকারা বড় প্রভাব ফেলতে পারেন। তাঁদের সমর্থন আমাদের দরকার,’ এএফপিকে বলেছেন ৫২ বছর বয়সী অভিনেত্রী কিম ডোনোভ্যান।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত