আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

মাল্টিপ্লেক্সে দর্শক আলোচনায় আফরান নিশো অভিনীত ‘সুড়ঙ্গ’

মাল্টিপ্লেক্সে দর্শক আলোচনায় আফরান নিশো অভিনীত ‘সুড়ঙ্গ’

এলএবাংলাটাইমস

মাল্টিপ্লেক্সসহ দেশের ১৭১ হলে মুক্তি পেয়েছে ঈদের পাঁচটি ছবি। ছবিগুলো হলো ‘প্রিয়তমা’, ‘সুড়ঙ্গ’, ‘ক্যাসিনো, ‘প্রহেলিকা’ ও ‘লাল শাড়ি’। মুক্তির প্রথম দিন থেকেই মাল্টিপ্লেক্সে দর্শক আলোচনায় আছে আফরান নিশো অভিনীত ‘সুড়ঙ্গ’। ঈদের তৃতীয় দিন এসে স্টার সিনেপ্লেক্সে শোর সংখ্যার দিক দিয়ে রেকর্ড গড়েছে ছবিটি। শনিবার থেকে প্রতিদিন স্টার সিনেপ্লেক্সের সাত শাখায় সর্বোচ্চ ৩৩টি শো চলছে। শনিবার দুপুরে ছবিটির পরিচালক ও প্রযোজক দুজনই তাঁদের ফেসবুক আইডিতে এ তথ্য জানিয়েছে।
বিষয়টিকে বাংলা সিনেমার জন্য স্টার সিনেপ্লেক্সে এক দিনের শোর সংখ্যার দিক থেকে রেকর্ড বলে দাবি করছেন ‘সুড়ঙ্গ’-এর পরিচালক রায়হান রাফি। তাঁর ভাষায়, ‘আমি মনে করি, এটি বাংলা সিনেমার জন্য সিনেপ্লেক্সে ইতিহাস। এর আগে “পরান” ও “হাওয়া” ছবি দুটিতে প্রতিদিন সর্বোচ্চ ২৩টি শো চলেছে এখানে।

গেল বছর মুক্তি পাওয়া ‘পরান’ ও ‘হাওয়া’ ছবির সঙ্গে তুলনা করে এই পরিচালক আরও বলেন, ‘গত বছর “পরান” ও “হাওয়া” ছবি দুটি সুপার হিট হয়েছে। তবে ছবি দুটি মুক্তির পর আস্তে আস্তে দর্শকের কাছে পৌঁছায়। কিন্তু ‘সুড়ঙ্গ’ ছবির চিত্র ভিন্ন। মুক্তির দিন থেকে দর্শক আলোচনা তৈরি করেছে। মাল্টিপ্লেক্স তো আছেই, চারপাশে আলোচনার কারণে সিঙ্গেল হলেও দর্শক দাপট দেখানো শুরু হয়েছে ছবিটির।’

এই পরিচালকের ভাষ্য, ‘“সুড়ঙ্গ”–এর জন্য সবচেয়ে ইতিবাচক দিক হলো, ছবিটি দেখার পর দর্শকের মুখে মুখে এটি বেশি ছড়িয়ে পড়েছে। ফলে ঢাকার বাইরেও অনেক সিঙ্গেল হলে ছবিটি দেখতে দর্শকে ভরে যাচ্ছে। এ ছাড়া এই ছবির জন্য আরেকটি ভালো দিক হলো ছবিটি দেখতে নতুন নতুন দর্শক আসছেন। এতে ছবিটি সুপারহিট হতে সময় লাগবে না। আমার বিশ্বাস, এটি “পরান”কে ছাড়িয়ে যাবে।’

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত