আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

দ্বিতীয় সপ্তাহে কমল ‌'সুড়ঙ্গ'র শো, বাড়ল ‌'প্রিয়তমা' ও 'প্রহেলিকা'র

দ্বিতীয় সপ্তাহে কমল ‌'সুড়ঙ্গ'র শো, বাড়ল ‌'প্রিয়তমা' ও 'প্রহেলিকা'র

ঈদুল আজহায় মুক্তি পাওয়া পাঁচ সিনেমার সর্বাধিক আলোচিত সিনেমা হচ্ছে ‘প্রিয়তমা’,‘সুড়ঙ্গ’ও ‘প্রহেলিকা’। এর মধ্যে সিঙ্গেল স্কিনে প্রিয়তমা একক দাপট দেখালেও মাল্টিপ্লেক্সে এগিয়ে ছিল ‌'সুড়ঙ্গ'। সিনেমাটি দেখতে দর্শকদের উপচেপড়া ভিড়ও লক্ষণীয়। সিনেমাটির নির্মাতা রায়হান রাফি দাবি করেছেন, মুক্তির প্রথম সাত দিনে সিনেমাটি টানা হাউজফুল গিয়েছে এবং আড়াই কোটি টাকার টিকিট বিক্রি হয়েছে। অথচ দ্বিতীয় সপ্তাহে এসে মাল্টিপ্লেক্সেই শো কমে এল সুড়ঙ্গর।

শুক্রবার নতুন সপ্তাহে ‘সুড়ঙ্গ’র কোনো হলসংখ্যা বাড়েনি, প্রথম সপ্তাহে দেশের বৃহত্তম মাল্টিপ্লেক্স চেইন স্টার সিনেপ্লেক্সের ছয়টি শাখায় ১৮টি শো দিয়ে শুরু হয় ছবিটির যাত্রা। তবে এক দিন পরই তা দর্শকচাপে একলাফে ৩৩-এ চলে যায়। ৬ জুলাই পর্যন্ত এভাবেই চলছে। কিন্তু দ্বিতীয় সপ্তাহের প্রথম দিনে জানা গেলো, আলোচিত ছবিটির চলমান ৬টি শো কমে গেছে!

একই দৃশ্য লায়ন সিনেমাসে; আটটি থেকে চারটিতে নেমে এসেছে শো। তবে ব্লকবাস্টার সিনেমাসে একটি শো বেড়েছে সিনেমাটির।

অন্যদিকে স্টার সিনেপ্লেক্সে হিমেল আশরাফের ‘প্রিয়তমা’র শো বেড়েছে প্রায় দ্বিগুণ! প্রথম সপ্তাহে শাকিব অভিনীত সিনেমাটি সিনেপ্লেক্সের চারটি শাখায় দৈনিক মাত্র আটটি শো পেয়েছিল। শুক্রবার (৭ জুলাই) থেকে তাদের সাতটি শাখায় প্রতিদিন ১৭টি শো প্রদর্শিত হচ্ছে বলে জানিয়েছেন সিনেপ্লেক্স কর্তৃপক্ষ।

ঈদের সিনেমা‘প্রহেলিকা’র বেলাতেও একই ঘটনা ঘটল। মাহফুজ আহমেদের ও শবনম বুবলী অভিনীত ‘প্রহেলিকা’ সিনেমাটি মাত্র ৮টি হলে মুক্তি পায়। তবে শুক্রবার থেকে ৯টি প্রেক্ষাগৃহে চলবে ‘প্রহেলিকা’। সেই সঙ্গে প্রথম সপ্তাহে মাল্টিপ্লেক্সে দৈনিক ১৫টি শো প্রদর্শিত হলেও এখন সেটা বেড়ে ২১টিতে দাঁড়িয়েছে।

 

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত