আপডেট :

        ওয়াক অব ফেমে স্থান পেলেন বেকহ্যাম

        মেয়র নির্বাচনে হেরে ক্ষোভ ঝাড়লেন স্পেন্সার প্র্যাট, বললেন: ‘এখন যুদ্ধ শুরু’

        টেক্সাসে বন্দুক হামলায় নিহত ১, আহত অন্তত ১০

        স্পেসএক্সের শেয়ারবাজারে অভিষেক, বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

        ওয়ার্নার ব্রাদার্স কিনতে প্যারামাউন্টের ১১১ বিলিয়ন ডলারের চুক্তিতে মার্কিন অনুমোদন

        যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ভেনেজুয়েলার কুখ্যাত গ্যাং নেতা নিহত: ট্রাম্পের দাবি

        ক্যালিফোর্নিয়ায় সম্ভাব্য সিরিয়াল কিলার, চার হত্যার অভিযোগে অভিযুক্ত

        ধর্মীয় নেতার ছদ্মবেশে ধর্ষণ-নির্যাতন, ২২৫ বছরের কারাদণ্ড

        ক্যালিফোর্নিয়ার গভর্নর হলে ‘কমন সেন্স’ সংস্কারের প্রতিশ্রুতি স্টিভ হিলটনের

        নাইট্রোজেন গ্যাসে মৃত্যুদণ্ড কার্যকর করতে আলাবামার আবেদন খারিজ

        যুক্তরাষ্ট্রের কনস্যুলেটে হামলা-সংশ্লিষ্ট অভিযানে টরন্টো পুলিশের কর্মকর্তা নিহত

        কংগ্রেসের আপত্তির মুখে নতুন গোয়েন্দা প্রধান হিসেবে জে ক্লেটনকে মনোনয়ন দিলেন ট্রাম্প

        দাবানলে বাড়ি হারিয়ে সিটির বিরুদ্ধে মামলায় মেয়র ব্যাসের ভাই

        ফেটিশ সাক্ষাতে মৃত্যুর ঘটনায় ক্যালিফোর্নিয়ার ওনলি ফ্যানস নির্মাতার ৪ বছরের কারাদণ্ড

        বাবাকে নির্যাতন করে আগুনে পুড়িয়ে হত্যা, ক্যালিফোর্নিয়ায় ১ ব্যক্তির যাবজ্জীবন

        ক্যালিফোর্নিয়ায় সাগরের স্রোতে ভেসে নিখোঁজ কিশোরী, উদ্ধার মা ও ভাইবোন

        এপস্টেইনের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক ছিল না, কংগ্রেসে দাবি বিল গেটসের

        মধ্যপ্রাচ্যে টানা দ্বিতীয় দিনের মতো পাল্টাপাল্টি হামলা চালাল যুক্তরাষ্ট্র ও ইরান

        ক্যালিফোর্নিয়ায় ২০ ফুটেরও বেশি উঁচু ঢেউ, সার্ফারদের ভিড় নিউপোর্ট বিচে

        ৪ বছর বয়সী শিশুহত্যা মামলায় পুরস্কার বেড়ে ৮৫ হাজার ডলার

‘আদিম’ দেখতে বুয়েটে ছুটে গেছেন জয়া আহসান

‘আদিম’ দেখতে বুয়েটে ছুটে গেছেন জয়া আহসান

এই ঢাকা তো এই কলকাতা, জয়া আহসান কখন কোন শহরে থাকেন, তা ঠাহর করা মুশকিল বটে। এর মধ্যে আবার সুযোগ বুঝে উড়াল দেন অন্য দূর দেশে, ভ্রমণে। এই যেমন সম্প্রতি ঘুরে এলেন যুক্তরাজ্য থেকে। এতসব ব্যস্ততার ভিড়ে দেওয়া কথা রাখতে ভোলেন না দুই বাংলার দেবী। যেটার প্রমাণ মিলল সোমবার (১০ জুলাই) বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অডিটোরিয়ামে। সেখানে চলছে বুয়েট ফিল্ম সোসাইটির আয়োজনে চলতরঙ্গ সিনেসপ্তাহ।

পাঁচ দিনব্যাপী এই আয়োজনের অংশ হিসেবে সোমবার (১০ জুলাই) সন্ধ্যায় দেখানো হয় যুবরাজ শামীম নির্মিত ‘আদিম’। যেটি বিখ্যাত মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব থেকে পুরস্কৃত হয়েছে। গত ২৬ মে মুক্তি পেয়েছে বাংলাদেশের প্রেক্ষাগৃহেও। তবে দেশে না থাকায় সেটি দেখার সুযোগ পাননি জয়া আহসান। তাই যুবরাজের কাছে অভিনেত্রী বলে রেখেছিলেন, যখন ঢাকায় ফের ‘আদিম’র প্রদর্শনী হবে, তাকে যেন জানানো হয়। তিনি ছবিটি দেখতে চান। না, স্রেফ বলার জন্য বলা নয়, সত্যিকার অর্থেই ‘আদিম’ দেখতে চেয়েছেন জয়া। তাই বুয়েটে ছবিটির প্রদর্শনীর কথা শুনে ছুটে গেছেন। চমকে দিয়েছেন উপস্থিত দর্শক-সংশ্লিষ্টদের।

ছবিটি দেখার পর জয়া আহসান তার অনুভূতি বর্ণনা করেছেন এভাবে, “অনেকদিন ধরেই ‘আদিম’ দেখবো দেখবো ভাবছিলাম, কিন্তু ব্যস্ততার কারণে হয়ে ওঠেনি। বুয়েটে শো’য়ের কথা শুনেই ছবিটি দেখতে এলাম। দর্শকের সাথে বসে যখন ‘আদিম’ দেখছিলাম, তখন সব কিছু বাদ দিয়ে শুধু ছবিটাই দেখতে বাধ্য হয়েছি। অসাধারণ একটা ট্রিপ। অনেকদিন পর একটি সৎ সিনেমা দেখলাম!”

এদিকে জয়ায় আগমনে মুগ্ধ, অবাক নির্মাতা যুবরাজ শামীম। বললেন, ‘জয়া আপার উপস্থিতি আমাকে ভীষণভাবে আপ্লুত করেছে। এর আগে তিনি বলছিলেন ছবিটা আবার ঢাকায় প্রদর্শিত হলে উনি দেখবেন। তবে বলতে দ্বিধা নেই, তখন আমি জয়া আপার কথাটা কথার কথা ধরে নিয়েছিলাম। কেননা তার নিজের বহু ব্যস্ততা রয়েছে। গতকাল (১০ জুলাই) ছবি প্রদর্শনীর ঠিক ১৫ মিনিট আগে জয়া আপা এসে হাজির! এতো এতো মানুষ এই ছবি নিয়ে কথা বলেছেন, এতো এতো রিকগনিশন! তবুও আমার ভীষণ প্রিয় এই অভিনেত্রীর আন্তরিক উপস্থিতি এবং তার সঙ্গে বসে নিজের ছবিটা দেখা, আমার কাছে এ-ও এক বড় প্রাপ্তি! তারচেয়ে বড় যোগসূত্র, তিনি দর্শকের রুচি বদলের জন্য কাজ করছেন; আর নির্মাণের মধ্য দিয়ে আমরাও সেই চেষ্টা করছি...!’

উল্লেখ্য, বুয়েট ফিল্ম সোসাইটির এই পাঁচ দিনব্যাপী আয়োজনে ‘আদিম’র আরও একটি শো থাকছে। সেটা দেখানো হবে বুধবার (১২ জুলাই) সন্ধ্যা ৭টা ১০ মিনিটে। ৫০ টাকা টিকিট মূল্যে ছবিটি দেখা যাবে। বলা দরকার, ‘আদিম’ নির্মিত হয়েছে গণ-অর্থায়নে। টঙ্গীর ব্যাংক মাঠ বস্তিতে হয়েছে এর শুটিং। এতে অভিনয় করেছেন সেই বস্তির বাসিন্দা বাদশা, দুলাল সোহাগী, সাদেক প্রমুখ।

 


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত