আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

ব্যতিক্রম রূপে হাজির মেহজাবীন!

ব্যতিক্রম রূপে হাজির মেহজাবীন!

কাজের সংখ্যা, সাফল্য আর জনপ্রিয়তার বিচারে তাকে টিভি নাটকের কুইন বলা চলে। তবে এবারের ঈদে তার চেনা ছন্দে কিছুটা পরিবর্তন দেখা গেছে। ঈদুল আজহায় মাত্র একটি নাটক প্রচার হয়েছে তার। অবশ্য এতে তার জনপ্রিয়তায় ভাটা পড়েনি। কারণ তার অভিনীত ‘পুনর্জন্ম-অন্তিম পর্ব’ ঈদের অন্যতম আলোচিত নাটকে পরিণত হয়েছে।

তিনি মেহজাবীন চৌধুরী। ঈদের একমাত্র কাজের সাফল্যে মন যখন ফুরফুরে, তখন তিনি অবকাশ যাপন করছেন যুক্তরাষ্ট্রে। গত কয়েক দিন ধরে সেখানকার বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে বেড়াচ্ছেন, আর বিভিন্ন মুহূর্ত ক্যামেরায় ধারণ করে শেয়ার করছেন ভক্তদের সঙ্গে।

কিন্তু শুক্রবার (১৪ জুলাই) বিকালে আচমকা চমকে দিলেন মেহজাবীন। একটি পোস্টারে একেবারে ব্যতিক্রম রূপে হাজির হয়েছেন তিনি। তার মুখে অক্সিজেন মাস্ক, রহস্যময় চোখের কাজল বেয়ে পড়ছে নিচের দিকে।

পোস্টারে লেখা- ‘আমি কী তুমি?’। খোঁজ নিয়ে জানা গেলো, এটি একটি ওয়েব সিরিজ। নির্মাণ করেছেন ভিকি জাহেদ। সেটার ফার্স্টলুক পোস্টারেই এমন চমকে দিলেন মেহু।

মেহজাবীন পোস্টারটি সোশ্যাল হ্যান্ডেলে শেয়ার করে লিখেছেন, “আমি কী তুমি? এই প্রশ্নের উত্তর কখনও শুধু ‘হ্যাঁ’ বা ‘না’ হতে পারে না। উত্তরটা আপনাদের জানাতে শিগগির আসছি আমরা।”

মার্কিন মুলুকে থাকায় সিরিজটি নিয়ে মেহজাবীনের মন্তব্য নেওয়া সম্ভব হয়নি। তবে নির্মাতা ভিকি জাহেদকে পাওয়া গেলো নাগালে। তিনি বললেন, ‘এটা আমার একটা ভিন্নধর্মী কাজ। সাম্প্রতিক সময়ে আমার নির্মাণে থ্রিলার-হরর ধাঁচের কাজে বেশি দেখা গেছে। এবার একটু ভিন্ন পথে হাঁটলাম। এই ওয়েব সিরিজে দর্শক রোম্যান্স-ড্রামা-ট্রাজেডি-কমেডি অনেক কিছুর স্বাদ পাবেন। আর আমার স্বভাবজাত সাসপেন্স-থ্রিল তো থাকছেই।’

জানা গেছে, ‘আমি কী তুমি?’ ওয়েব সিরিজে থাকছে সাতটি পর্ব। এতে তিথি চরিত্রে অভিনয় করেছেন মেহজাবীন। তবে তার সঙ্গে আর কে কে অভিনয় করেছেন, তাদের নাম এখনই প্রকাশ করা হচ্ছে না। রহস্যের ধারা অব্যাহত রেখে ক্রমশ তাদের পরিচয় করানো হবে। শিগগিরই এটি ওয়েব প্ল্যাটফর্ম আই-স্ক্রিনে মুক্তি পাবে। এর আগে ভিকির নির্মাণে ‘দ্য সাইলেন্স’ নামে একটি ওয়েব সিরিজে অভিনয় করেছিলেন মেহজাবীন।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত