আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

ঘুরে দাঁড়ানোর সুযোগ পাচ্ছেন জ্যাকুলিন

ঘুরে দাঁড়ানোর সুযোগ পাচ্ছেন জ্যাকুলিন

ক্যারিয়ারের ডুবন্ত সময়ে খড়কুটা নয়, বলা যায় লাইফ জ্যাকেটই খুঁজে পেলেন জ্যাকুলিন ফার্নান্ডেজ। হঠাৎ করেই বলিউড সুপারস্টার সালমান খান ও আলোচিত প্রযোজক ফিরোজ নাদিয়াদওয়ালা হয়ে উঠলেন তাঁর দুঃসময়ের কান্ডারি। ভারতীয় সংবাদমাধ্যম থেকে জানা গেছে, বলিউডের জনপ্রিয় ছবি ‘কিক’-এর সিক্যুয়াল নির্মাণ করতে যাচ্ছেন ফিরোজ ও সালমান। সেখানে প্রথম কিস্তির মতো গুরুত্বপূর্ণ চরিত্রে জ্যাকুলিনকে দেখা যাবে বলেও আভাস দেওয়া হয়েছে। খবরটি অভিনেত্রীর কাছে আকাশ ছুঁতে পারার মতোই আনন্দের।

কারণ, প্রতারক সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে সম্পর্কের খবর ফাঁস হওয়ার পর জ্যাকুলিনের কাছ থেকে সালমান খান অনেকটাই দূরে সরে গিয়েছিলেন। বলিউডের যে মানুষটি ছিল শক্তি, সাহস আর সব বিপদের সহায়, সেই সালমানের দূরে সরে যাওয়া জ্যাকুলিনের জন্য ছিল অশনিসংকেত। একদিকে আইনি ঝামেলায় জড়িয়ে যাওয়া, অন্যদিকে একের পর এক ছবি ফ্লপ হওয়ায় ক্যারিয়ার হুমকির মুখে পড়ে এই অভিনেত্রীর। এমন অবস্থায় বলিউডের দুই শক্তিমান মানুষকে পাশে পাওয়া সৌভাগ্যেরই বটে। তাই অভিনয় জগতে নতুন করে নিজেকে ফিরে পাওয়ার এটাই মোক্ষম সময়।

যদিও প্রযোজনা প্রতিষ্ঠান থেকে ‘কিক’ ছবির সিক্যুয়াল নির্মাণের কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তাই ছবির পাত্রপাত্রীর বিষয় এখনও চূড়ান্ত নয়। এরপরও ‘কিক-২’ ছবির আলোচনা, চিত্রনাট্য লেখা, শিল্পী নির্বাচনের খবর গোপন রাখতে পারেননি নির্মাতারা। এ-ও জানা গেছে, সালমান, জ্যাকুলিন থেকে শুরু করে ছবির টিম এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি নেওয়া শুরু করেছে।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত