আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

ফের মা হচ্ছেন শুভশ্রী

ফের মা হচ্ছেন শুভশ্রী

আবারও মা হচ্ছেন ভারতীয় বাংলা সিনেমার অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। সম্প্রতি ফেসবুক স্ট্যাটাসে খবরটি নিজেই জানান এই অভিনেত্রী। বর্তমানে প্রেগন্যান্সির দ্বিতীয় পর্বে রয়েছেন তিনি। সবকিছু ঠিক থাকলে চলতি বছরের ডিসেম্বরে দ্বিতীয় সন্তানের জন্ম দেবেন বলে জানান তিনি।

অন্তঃসত্ত্বা অবস্থায়ই ‘ড্যান্স বাংলা ড্যান্স’-এর বিচারক হিসেবে কাজ করছেন রাজ ঘরণী। বর্তমান শারীরিক অবস্থা জানিয়ে ভারতীয় একটি সংবাদমাধ্যমে শুভশ্রী গাঙ্গুলি বলেন, ‘আমি একদম সুস্থ আছি। চিকিৎসকের পরামর্শ মতো কাজও করছি।’ সন্তান প্রসবের সম্ভাব্য তারিখ জানিয়ে এ অভিনেত্রী বলেন, ‘আমার প্রসবের তারিখ ডিসেম্বরে।’

দ্বিতীয়বার মা হওয়ার পর কী কাজ থেকে বিরতি নেবেন? এমন প্রশ্নের জবাবে শুভশ্রী গাঙ্গুলি বলেন—‘কাজের ব্যাপারে আমি চুজি। যে অফার আসে, সেটাই গ্রহণ করি না, তার সঙ্গে প্রেগন্যান্সির যোগ নেই। আমার হাতে বেশ কিছু অফার রয়েছে, এসব কাজ পরের বছর শুরু হবে। আমার প্রসবের তারিখ ডিসেম্বরে। যতদিন সম্ভব হবে কাজ করব, তারপর বিরতি নেব। কারণ ডেলিভারির পর সুস্থ হতে শরীরকে সময় দিতে হবে।’

টলিউড পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে দীর্ঘদিন লুকিয়ে প্রেম করেছেন শুভশ্রী গাঙ্গুলি। এ যুগল প্রেমের সম্পর্কে জড়িয়ে সমালোচনার মুখে পড়েছিলেন। কারণ শুভশ্রীর সঙ্গে সম্পর্কে জড়ানোর আগে রাজ চুটিয়ে প্রেম করেছেন টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তীর সঙ্গে। ২০১৮ সালের ৬ মার্চ বাগদান সারেন শুভশ্রী-রাজ সে বছরের ১১ মে বিয়ের আনুষ্ঠানিকতাও সম্পন্ন করেন তারা। ২০২০ সালের ১২ সেপ্টেম্বর তাদের ঘরে জন্ম নেয় পুত্র ইউভান। তার বয়স এখন ২ বছর ৯ মাস।




এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত