আপডেট :

        দূষণের আশঙ্কায় যুক্তরাষ্ট্রে টিরজেপাটাইড ইনজেকশন প্রত্যাহার, ঝুঁকিতে কিছু রোগী

        ছুটির মৌসুমে পাঁচটি ফ্রি গেস্ট পাস ও নতুন সদস্যপদে ৭০ ডলার ছাড় দিচ্ছে ক্লিয়ার

        সোশ্যাল সিকিউরিটি ব্যবস্থায় বড় পরিবর্তনের শঙ্কা, অবসরভাতা সুরক্ষায় এখনই প্রস্তুতি জরুরি

        সোশ্যাল সিকিউরিটি সুবিধা ২৬ শতাংশ কমার আশঙ্কা, ২০৩২ সালে মাসে কমতে পারে ৫৪৩ ডলার

        রিপাবলিকানরা সংস্কার না আনলে যুক্তরাষ্ট্রে সমাজতন্ত্রের উত্থান ঘটবে, সতর্কবার্তা সাবেক উপদেষ্টার

        পরিবেশ সুরক্ষা নাকি দ্রুত জ্বালানি উন্নয়ন, বিল নিয়ে দ্বিধায় ডেমোক্র্যাটরা

        ‘অনিবন্ধিত অভিবাসীদের নাগরিকত্ব দিতে হবে’, বক্তব্যে নতুন বিতর্কে রো খান্না

        স্পেস শাটল থেকে মঙ্গলগ্রহের রোভার, নতুন জাদুঘরে ১২ রোমাঞ্চকর অভিজ্ঞতা

        নিউইয়র্কে ভবনধসে প্রাণ হারানো আটজনই ধ্বংসস্তূপে শ্বাসরোধে মা রা গেছেন

        ৮০০ বছরের ঐতিহ্যে লন্ডনে বর্ণাঢ্য শোভাযাত্রা, অংশ নিলেন হাজারো মানুষ

        ঘরের মাঠে পাকিস্তানের কাছে হার, সাফের ফাইনালে ওঠার স্বপ্ন ভাঙল বাংলাদেশের

        নারীদের হৃদ্‌রোগ প্রতিরোধে নতুন গাইডলাইন, জীবনের প্রতিটি পর্যায়ে স্বাস্থ্য পরীক্ষার পরামর্শ

        এফএর নজিরবিহীন বিপর্যয়ের কারণ এখনো অজানা, বিমানবন্দরে ভোগান্তি অব্যাহত

        মহাকাশে ১৪ বার পৃথিবী প্রদক্ষিণ, এবার উৎক্ষেপণকেন্দ্রে ফেরার চ্যালেঞ্জ স্টারশিপের

        কৃত্রিম বুদ্ধিমত্তার চাহিদা মেটাতে সমুদ্রে ভাসমান ডেটা সেন্টার তৈরির পরিকল্পনা

        ফেসবুকের মাধ্যমে ব্যবহারকারীদের ব্যক্তিগত ছবি ব্যবহারের অভিযোগে মেটাকে ৮৮০ মিলিয়ন ডলার জরিমানা

        স্থূলতা কমাতে লিলির নতুন ওষুধের পরীক্ষায় ইতিবাচক ফল, ওজন কমেছে রোগীদের

        ফোনে ৮৮টি আপত্তিকর ছবি পাওয়ার অভিযোগ, গ্রে প্তা র সাবেক সিআইএ প্রধানের ছেলে

        সার্ভারের কারিগরি ত্রুটিতে বিশ্বজুড়ে অচল মাইক্রোসফট, ক্ষমা চেয়ে সেবা ফেরাল প্রতিষ্ঠানটি

        ট্যাংকারের ধাক্কায় উল্টে গেল যাত্রীবাহী নৌযান, নিউ অরলিন্সে সবাইকে জীবিত উ দ্ধা র

অবশেষে পার্টনারকে সামনে আনলেন অন্তঃসত্ত্বা ইলিয়ানা

অবশেষে পার্টনারকে সামনে আনলেন অন্তঃসত্ত্বা ইলিয়ানা

বলিউড সেনসেশন ইলিয়ান ডি ক্রুজের অন্ত:সত্ত্বা হওয়ার খবরে তার ভক্তরা চমকে গিয়েছিলেন। প্রিয় অভিনেত্রী বিয়ের আগেই মা হওয়ার খবর দেবেন এমনটি ভক্ত-দর্শকদের ভাবনার বাইরে ছিল। এ কারণে নায়িকাকে সোশ্যাল মিডিয়ায় ট্রলের শিকার হতে হয়েছে বারবার।

গত এপ্রিলে এই খবর দেওয়ার পর দর্শকরা অপেক্ষায় ছিলেন ইলিয়ানার সঙ্গীর পরিচয় জানার। মাস তিনেক পর অবশেষে প্রেমিকের ছবি প্রকাশ্যে আনলেন ইলিয়ানা। সোমবার নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে তিনটি ছবি পোস্ট করেন তিনি। যেখানে তার সঙ্গে এক পুরুষকে দেখা গেছে। তারা দুজনেই বেশ হাসিখুশি ভঙ্গিমায় ক্যামেরাবন্দি হয়েছেন। ছবির ক্যাপশনে ইলিয়ানা লিখেছেন, ‘ডেট নাইট’।

পোস্টের ছবিতে ইলিয়ানাকে একটি স্ট্র্যাপি লাল পোশাকে দেখা যাচ্ছে। তার সঙ্গীকে একটি কালো শার্ট পড়ে ক্যামেরায় পোজ দিচ্ছেন। অবশ্য ছবি প্রকাশ করলেও প্রেমিক সম্পর্কে কোনো তথ্যই দেননি ইলিয়ানা। এমনকি তার নামও খোলাসা করেননি ‘বারফি’ তারকা। ছবিটিতে যাকে দেখা যাচ্ছে, তার সঙ্গে গত মাসে ইলিয়ানার শেয়ার করা একটি অস্পষ্ট ছবির সঙ্গে হুবহু মিল রয়েছে। তিনি তার গর্ভাবস্থার একটি দীর্ঘ নোট-সহ ছবিটি শেয়ার করেছিলেন।

সেই সঙ্গে সন্তানের বাবা প্রসঙ্গে নেটিজেনদের সমালোচনার জবাব দেন তিনি। লম্বা সেই বার্তায় তুলে ধরেন, মাতৃত্ব কতটা সুন্দর আর পবিত্র অনুভূতি। ইলিয়ানা বলেছেন, ‘অন্তঃসত্ত্বা হওয়া খুব সুন্দর আশীর্বাদ। আমি কখনও ভাবিনি যে, এই অভিজ্ঞতা প্রাপ্তির মতো এতটা ভাগ্যবান হবো। এজন্য নিজেকে এখন খুব ভাগ্যবান মনে হচ্ছে। নিজের ভেতরে আরেকটা প্রাণ বেড়ে ওঠার অনুভূতি কত অসাধারণ, তা আসলে বলে বোঝাতে পারছি না।’

ওই পোস্টে সঙ্গীর প্রশংসায় ইলিয়ানা বলেছিলেন, ‘এই অসাধারণ মানুষটি আমাকে মানসিকভাবে শক্ত রেখেছে। পাশে ঢাল হয়ে দাঁড়ায়। যখন আমার কান্না মুছে দেয়, নানা কৌতুকে হাসায়। কিংবা শুধু আমাকে জড়িয়ে ধরে, যখন সে জানে এটাই ওই মুহূর্তে আমার প্রয়োজন। তাই কোনও কিছুই আর কঠিন মনে হচ্ছে না।’

প্রসঙ্গত, ইলিয়ানা ডি ক্রুজকে সর্বশেষ দেখা গেছে ২০২১ সালে মুক্তি পাওয়া ‘দ্য বিগ বুল’ সিনেমায়। এছাড়া সম্প্রতি তাকে গায়ক বাদশার ‘সাব গাজাব’ শিরোনামের একটি গানে দেখা গেছে। মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত ‘আনফেয়ার অ্যান্ড লাভলি’ ও ‘লাভারস’ নামের দুটি সিনেমা।

তথ্যসূত্র: এনডিটিভি।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত