আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

গাঁজাসহ আটক জনপ্রিয় মডেল জিজি হাদিদ

গাঁজাসহ আটক জনপ্রিয় মডেল জিজি হাদিদ

আমেরিকার অন্যতম জনপ্রিয় মডেল জিজি হাদিদ গাঁজাসহ আটক হয়েছেন। সম্প্রতি ফ্রান্স থেকে ফেরার সময় ওয়েন রবার্টস আন্তর্জাতিক বিমানবন্দরে তার কাছে গাঁজা পাওয়া যায়। এ সময় তার সঙ্গে ছিলেন খুব কাছের বন্ধু লিয়া নিকোল ম্যাকার্থি। খবর- স্কাই নিউজ ও এনডিটিভি

এ মাসের প্রথম দিকে প্যারিস ফ্যাশন উইকে অংশ নিতে ফ্রান্সে যান জিজি। ফ্রান্সের কেম্যান আইল্যান্ডস থেকে আমেরিকায় ফেরার পথে বিমানবন্দরে গাঁজাসহ ধরা পড়েন তিনি। বিদেশ থেকে আমেরিকায় মাদক পাচার করার সন্দেহে জিজি ও তার বন্ধু লিয়াকে আটক করা হয়। পরে মাথাপিছু এক হাজার মার্কিন ডলার জরিমানা দিয়ে মুক্তি পান।

এর আগে ২০১৫ সালে ‘ভিক্টোরিয়াস সিক্রেট’র এক অনুষ্ঠানে কোকেন সেবনের অভিযোগ উঠেছিল জিজির বিরুদ্ধে। তবে সেই অভিযোগ অস্বীকার করেছিলেন সুপারমডেল।

সম্প্রতি ব্যক্তিগত জীবনের একাধিক ঘটনায় খবরের শিরোনাম হয়েছেন জিজি। হলিউডে কানাঘুষো, লিওনার্দো ডিক্যাপ্রিওর সঙ্গে প্রেম করছেন তিনি। একাধিক বার তার সঙ্গে দেখা গেছে জিজিকে। যদিও প্রেমের কথা কখনো স্বীকার করেননি জিজি বা লিও। এর আগে ব্রিটিশ ব্যান্ড ‘ওয়ান ডিরেকশন’র প্রাক্তন সদস্য জায়ান মালিকের সঙ্গে ছয় বছরের প্রেমের সম্পর্ক ছিল জিজির। তাদের আড়াই বছর বয়সী এক সন্তানও রয়েছে।




এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত