আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি নিয়ে হলিউডে প্রামাণ্যচিত্র

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি নিয়ে হলিউডে প্রামাণ্যচিত্র

এলএবাংলাটাইমস

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভে হ্যাকারদের হানা পড়ে ২০১৬ সালে। তখন প্রায় ৮১ মিলিয়ন ডলার চুরি করতে হয় সক্ষম হয় হ্যাকাররা। কিন্তু টাইপিং মিস্টেকের কারণে তাদের সেই কর্মকাণ্ড প্রকাশ্যে চলে আসে। সেই গল্প নিয়েই এবার হলিউডে নির্মাণ হতে যাচ্ছে প্রামাণ্যচিত্র।

পরিচালক ড্যানিয়েল গর্ডনের ইউনিভার্সাল পিকচার্স হোম এন্টারটেইনমেন্টের আসন্ন ডকুমেন্টারি ‘বিলিয়ন ডলার হেইস্ট’ বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনা নিয়েই নির্মিত হতে যাচ্ছে যা আগামী ১৫ আগস্ট মুক্তি পাবে।

ঘটনার পর বিশ্বব্যাপী আর্থিক প্রতিষ্ঠানগুলো এবং সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা উদ্বিগ্ন হয়ে পড়ে। বিলিয়ন ডলার হেইস্টে দেখানো হয়েছে, কীভাবে হ্যাকাররা সোসাইটি ফর ওয়ার্ল্ডওয়াইড ইন্টারব্যাঙ্ক ফিনান্সিয়াল টেলিকমিউনিকেশন (সুইফট) ব্যাঙ্কিং সিস্টেম ব্যবহার করে নিউইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংকের বাংলাদেশ অ্যাকাউন্ট থেকে আন-অফিশিয়াল হিসেব মতে ১০১ মিলিয়ন ডলার চুরি করতে সক্ষম হয়েছিল। সুইফট মূলত সারা বিশ্বের মেসেজিং নেটওয়ার্ক ব্যাঙ্কগুলি একে অপরের মধ্যে স্থানান্তর কার্যকর করতে ব্যবহার করা হয়।

বিভিন্ন সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞ এবং লেখক মিশা গ্লেনির সঙ্গে বিভিন্ন ধরনের সাক্ষাৎকারের মাধ্যমে নির্মিত বিলিয়ন ডলার হেইস্ট প্রামাণ্যচিত্রে বাংলাদেশ ব্যাংকের ডাকাতিকে একটি বৃহত্তর চিত্রে শুধু একটি ডেটা পয়েন্ট হিসেবে তুলে ধরা হয়েছে। মূলত সাম্প্রতিক বছরগুলিতে সাইবার ক্রাইম কতটা পরিশীলিত এবং প্রচলিত হয়ে উঠেছে সেটিই এখানে তুলে ধরা হয়েছে।

ট্রেলারে গ্লেনির দাবী, মহামারি, গণবিধ্বংসী অস্ত্র এবং জলবায়ু পরিবর্তনের মতো বিষয়গুলো যে ধরণের হুমকি সৃষ্টি করে, সমন্বিত সাইবার আক্রমণগুলি মানবতার জন্য একই ধরণের হুমকির সৃষ্টি করে। বাংলাদেশ ব্যাংকে ডাকাতি এবং কীভাবে হ্যাকাররা পরবর্তী আক্রমণে তাদের কৌশল আরও বাড়িয়ে তুলেছে সে বিষয়গুলোও ডকুমেন্টারিতে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করা হয়েছে।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত