আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

প্রতারণার শিকার বিবেক, করলেন মামলা

প্রতারণার শিকার বিবেক, করলেন মামলা

বলিউডে আর্থিক প্রতারণার বিষয়ের খবর হরহামেশাই পাওয়া যায়। এবার আর্থিক প্রতারণার শিকার হয়েছেন অভিনেতা বিবেক ওবেরয়। ব্যবসায় টাকা বিনিয়োগ করতে ১ কোটি ৫৫ লাখ রুপি (বাংলাদেশি টাকায় প্রায় ২ কোটি) প্রতারণার শিকার হয়েছেন তিনি। এজন্য পুলিশের দ্বারস্থ হয়ে মামলা করেছেন এই অভিনেতা।

ভারতীয় গণমাধ্যম সূত্রের খবর, শুক্রবার স্ত্রী প্রিয়ঙ্কাকে সঙ্গে নিয়ে সঞ্জয় সাহা ও নন্দিতা সাহার বিরুদ্ধে মামলা দায়ের করেন বিবেক। পুলিশের ভাষ্য, বিবেক অভিযোগ করেন- ২০২০ সালের জুলাই মাসে তিনি রাধিকা নন্দার প্ররোচনায় ১ কোটি ৫৫ লাখ রুপি প্রযোজনা সংস্থা ও ইভেন্ট ম্যানেজমেন্টের ব্যবসায় বিনিয়োগ করেন। কিন্তু দুই বছর পর ২০২২ সালের এপ্রিলে এক কর্মকর্তার কাছে তিনি জানতে পারেন যে তিনি প্রতারিত হয়েছেন। ব্যবসার জন্য তার দেওয়া এই অর্থ সঞ্জয় সাহা তার মা নন্দিতা সাহার জীবন বিমাসহ বিভিন্ন ব্যক্তিগত খাতে খরচ করেছেন।

২০১৭ সালে একটি ব্যবসা শুরু করেছিলেন অভিনেতা। বিবেক জানিয়েছেন, সেই ব্যবসা মোটামোটি ভালই চলছিল। সেই সংস্থার নাম ছিল ওবেরয় অর্গ্যানিক্স। প্রথমে তিনি একাই ব্যবসা চালু করেছিলেন। কিন্তু পরবর্তীতে ব্যবসা লাভ পাওয়ায় তা আরও বাড়ানোর পরিকল্পনা করেন বিবেক। যুক্ত করেন আরও ২ অংশীদারকে। ওবেরয় অর্গ্যানিক্স বন্ধ করে, অনিন্দিতা এন্টারটেনমেন্ট নামে একটি ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা খোলেন ওই দুই অংশীদের সঙ্গে মিলে।

২০২০ সালে একটি চুক্তির মাধ্যমে সমস্ত শেয়ার নতুন কোম্পানির নামে হস্তান্তর করে দেন বিবেক। সেই সময় নাকি কারচুপির কিছুই বুঝতে পারেননি। ২ বছর পর তিনি বুঝতে পারেন, যে সমস্ত অর্থ তিনি ওই নতুন সংস্থার উন্নতির কাজে বিনিয়োগ করেছেন, সেই অর্থকে ব্যক্তিগত কাজে ব্যবহার করেছেন কোম্পানির বাকি ২ অংশীদার। বিষয়টা নিয়ে অবগত হতেই তড়িঘড়ি পুলিশের সাহায্য নেন বিবেক।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত