আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

‘মহানায়ক’ সম্মাননা পেয়েও কটাক্ষের শিকার শ্রাবন্তী!

‘মহানায়ক’ সম্মাননা পেয়েও কটাক্ষের শিকার শ্রাবন্তী!

কলকাতা বাংলা সিনেমার প্রথম সারির অন্যতম নায়িকা শ্রাবন্তী চ্যাটার্জী। দীর্ঘ ক্যারিয়ারে উপহার দিয়েছেন বহু হিট ছবি। বর্তমানে সিনেমার চেয়ে ব্যাক্তিগত জীবন নিয়ে বেশি আলোচনায় থাকেন তিনি। তবে গতানুগতিক বাণিজ্যিক ধারার সিনেমা থেকে বেরিয়ে খানিকটা গল্পভিত্তিক সিনেমায় মনোযোগী হয়েছেন এই অভিনেত্রী।

পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে সোমবার (২৪ জুলাই) উত্তম কুমারের জন্মদিনে তাকে সম্মান জানাতে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। তাতে উপস্থিত ছিলেন টলি তারকারাও। এদিন পাঁচ অভিনেতার হাতে তুলে দেওয়া হয় ‘মহানায়ক’ সম্মান। যেখানে শ্রাবন্তী ছাড়াও নাম রয়েছে শুভশ্রী গাঙ্গুলী, কোয়েল মল্লিক, সায়ন্তিকা ব্যানার্জী ও অঙ্কুশ হাজরার।

সামাজিক মাধ্যমে ছবিগুলো শেয়ার করে শ্রাবন্তী লিখেছেন, ‘অধ্যবসায়ের দাম… বাংলা চলচ্চিত্র শিল্পে আমার অবদানের জন্য পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে, আমাদের প্রিয় দিদির কাছ থেকে লোভনীয় ‘মহানায়ক’ পুরস্কার পেয়ে আমি অত্যন্ত সম্মানিত এবং উচ্ছ্বসিত… এভারগ্রিন ম্যাটিনি আইডল শ্রী উত্তম কুমারের স্মরণে। ধন্যবাদ ঈশ্বর।’ এই পোস্টে শুভেচ্ছা জানাচ্ছে তারকা থেকে শুরু করে তার অনুরাগীরা। তবে তার রাজনৈতিক ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবনকে টেনে এনে একাংশ ছাড়লেন না কটাক্ষ করার সুযোগ।

একজন লিখলেন, ‘প্রথমে বর বদল, তারপর দল বদল’। আরেকজন লিখলেন, ‘গতবার বিধানসভা ভোটের আগে তুমি মমতার নামে আর মমতা তোমার নামে কী কী কথা বলেছিল মনে আছে?’ ২০২১ সালে পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটের আগে বিজেপি-তে যোগ দেন শ্রাবন্তী। ওই সময়ে মমতাকে উদ্দেশ্য করে এক টুইটে শ্রাবন্তী লিখেছিলেন, ‘যাদের মাথা গোঁজার কোনও ঠাঁই নেই, তাদের কাছে ট্যাব কেনা বিলাসিতা নয় কী? আম্ফানের ঝড়ে উড়ে গেছে চাল। কেন্দ্র থেকে ক্ষতিপূরণ এলেও তা পৌঁছায়নি ক্ষতিগ্রস্তদের হাতে। এটাই পিসির উন্নয়ন।’

বেহালা পশ্চিম কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হয়ে বিধানসভা নির্বাচনে দাঁড়িয়েছিলেন শ্রাবন্তী। কিন্তু তৃণমূল প্রার্থী পার্থ চ্যাটার্জির কাছে ৫০ হাজারের বেশি ভোটে পরাজিত হন শ্রাবন্তী। পরে এক টুইটে বিজেপি ছাড়ার ঘোষণা দেন এই অভিনেত্রী।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত