আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

কেকে’র নতুন গান শুনে আবেগতাড়িত শ্রোতারা

কেকে’র নতুন গান শুনে আবেগতাড়িত শ্রোতারা

২০২২ সালের ৩১ মে। কলকাতায় একটি কলেজের অনুষ্ঠান করতে এসে আর বাড়ি ফেরা হয়নি তার। মহানগরে অনুষ্ঠান করতে এসেই আকস্মিক মৃত্যু হয় জনপ্রিয় গায়ক কৃষ্ণকুমার কুন্নথ ওরফে কেকে’র। হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত গায়ক। তার পরে কেটে গিয়েছে এক বছরেরও বেশি সময়। কেকে পাড়ি দিয়েছেন না ফেরার দেশে, কিন্তু তার গান থেকে গিয়েছে। প্রয়াত গায়কের গানই এখন সম্বল তার অনুরাগীদের। সেই গানের ঝুলিতে সম্প্রতি যুক্ত হলো আরও একটি নতুন গান।

২৪ জুলাই মুক্তি পেয়েছে দক্ষিণী ছবি ‘সামারা’র গান ‘দিলবারো’। চার্লস জোসেফ পরিচালিত এই মালয়ালাম-তামিল থ্রিলার ছবির গানটি গেয়েছেন কেকে। খবর, প্রয়াণের আগে শেষবার এই গানটিই স্টুডিয়োয় রেকর্ড করেছিলেন কেকে। সংগীত পরিচালক দীপক ওয়ারিয়রের সুরে বাঁধা এই গানে কেকে’র গলা শুনে আবেগপ্রবণ গায়কের অনুরাগীরা।

গানটি মুক্তি পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে ইউটিউবে এই গানের ভিউ সংখ্যা ৮ লাখ ছাড়িয়েছে। গানের নীচে মন্তব্য করতেও ভোলেননি আবেগপ্রবণ অনুরাগীরা। কেউ লিখেছেন, ‘কেকে স্যরের গলা যেন ভগবানদত্ত।’ আবার কারও মতে, ‘আপনার গাওয়া গান এখন আমাদের একমাত্র সম্বল।’ প্রয়াণের বছর খানেক পরেও যে তাকে ভোলেননি অনুরাগীরা, তা স্পষ্ট এসব মন্তব্যে।

গত বছর কেকে’র মৃত্যুর সপ্তাহ খানেক পরে মুক্তি পেয়েছিল তার গাওয়া ‘ধূপ পানি বেহনে দে’ গান। বাঙালি পরিচালক সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ‘শেরদিল: দি পিলিভিট সাগা’ ছবিতে গুলজারের কথায় ও শান্তনু মৈত্রের সুরে এই গান গেয়েছিলেন কেকে। ওই গান মুক্তি পাওয়ার পরেও একই ভাবে আবেগে ভেসেছিলেন অনুরাগীরা।

গত বছর মে মাসের শেষের দিকে কলকাতায় একটি কলেজের অনুষ্ঠানে এসেছিলেন কেকে। ৩১ মে নজরুল মঞ্চের সেই অনুষ্ঠানে উপচে পড়েছিল ভিড়। আসনসংখ্যার থেকে অনেক বেশি সংখ্যক অনুরাগী ভিড় জমিয়েছিলেন সেই দিনের অনুষ্ঠানে। মঞ্চে পারফর্ম করাকালীনই অস্বাভাবিক ভাবে ঘামতে শুরু করেন কেকে। শারীরিক অস্বস্তি বাড়লে তাকে সেখান থেকে বের করে নিয়ে যাওয়া হয় হোটেলে। সেখান থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করা হয় গায়ককে।

সূত্র: এবিপি



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত