আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

টেইলর সুইফটের কনসার্টের কারণে সিয়াটলে ভূমিকম্প!

টেইলর সুইফটের কনসার্টের কারণে সিয়াটলে ভূমিকম্প!

এলএবাংলাটাইমস

সিয়াটল শহরে গত সপ্তাহে ব্যাপক জাঁকজমক এক কনসার্টে অংশ নিয়েছিলেন মার্কিন পপ তারকা টেইলর সুইফট। তার এই কনসার্টের কারণে ওই সময় শহরটিতে ২ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প তৈরি হয়েছিল বলে জানিয়েছেন এক ভূকম্পনবিদ। 

প্রায় পাঁচ বছর পর ফের কনসার্ট ট্যুর শুরু করেছেন টেইলর সুইফট। এই ট্যুরে এশিয়া, অস্ট্রেলিয়া, ইউরোপ, উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকা মহাদেশে কনসার্ট করছেন তিনি। তারই অংশ হিসেবে গত ২২ ও ২৩ জুলাই সিয়াটলের লুমেন ফিল্ড স্টেডিয়ামে সুরের মূর্ছনায় লাখো ভক্তের হৃদয় মাতিয়েছেন সুইফট।

সিয়াটলের দুই দিনব্যাপী এই কনসার্টে প্রায় ১ লাখ ৪৪ হাজার ভক্তের সামনে গান গেয়েছেন লাস্যময়ী পপ তারকা। আর তার সেই কনসার্টের কারণেই ভূমিকম্পে কেঁপে উঠেছিল শহরটি।

ভূকম্পনবিদ জ্যাকি ক্যাপলান-আউরবাখ বলেছেন, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ২ দশমিক ৩। সুইফটের বিপুল সংখ্যক ভক্ত অথবা সাউন্ড সিস্টেমের কারণেই এই ভূমিকম্প হয়েছিল বলে জানিয়েছেন তিনি।

কনসার্ট অথবা অন্য কোনো আয়োজনে বিপুল সংখ্যক মানুষের কার্যকলাপের কারণে ভূমিকম্প হওয়ার ঘটনা এটাই প্রথম নয়। তবে সুইফটের কনসার্টে তৈরি ভূমিকম্প সিয়াটলে ২০১১ সালের ‘বিস্ট কোয়াক’ নামে একটি ভূমিকম্পের রেকর্ড ভেঙে দিয়েছে।

ওইদিন আমেরিকান ফুটবল তারকা মার্শন লিঞ্চ সিয়াটেল সিহকসের হয়ে প্রথমবার মাঠে নেমেছিলেন। নিউ অরলিন্স সেন্টসের বিরুদ্ধে সেই খেলায় যে উদ্দীপনা দেখিয়েছিলেন তার হাজার হাজার ভক্ত, সেটাই ভূমিকম্পের কারণ হয়ে দাঁড়িয়েছিল।

ওয়েস্টার্ন ওয়াশিংটন ইউনিভার্সিটির ভূতত্ত্বের অধ্যাপক ড. ক্যাপলান-অরবাচ সিএনএন’কে বলেছেন, এনএফএলের সেই খেলা এবং সুইফটের সাম্প্রতিক কনসার্টে সৃষ্ট ভূমিকম্পের মাত্রায় পার্থক্য ছিল মাত্র ০.৩। কিন্তু কম্পনগুলো ছিল ‘দ্বিগুণ শক্তিশালী’।

তিনি বলেন, আমি কনসার্টের উভয় রাতের ডেটা পরীক্ষা করেছি এবং দেখেছি, সেগুলো স্পষ্টতই একই প্যাটার্নের সংকেত। আমিযদি তাদের একে অপরের ওপরে বসিয়ে দেই, তবে দেখা যাবে, তারা প্রায় সমতুল্য।

সিয়াটল কনসার্ট প্রসঙ্গে ইনস্টাগ্রামের এক পোস্ট টেইলর সুইফট বলেছেন, সিয়াটল সত্যিই আমার প্রিয় সপ্তাহান্তগুলোর মধ্যে একটি ছিল। সব উল্লাস, চিৎকার, লাফাঝাঁপ, নাচ, গান- সব কিছুর জন্য আপনাদের ধন্যবাদ।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত