আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

যুক্তরাষ্ট্রে আজীবন সম্মাননা পাচ্ছেন ববিতা

যুক্তরাষ্ট্রে আজীবন সম্মাননা পাচ্ছেন ববিতা

মার্কিন যুক্তরাষ্ট্রের ডালাস অঙ্গরাজ্যে আয়োজিত ‘ডালাস বাংলা চলচ্চিত্র উৎসব’-এ আজীবন সম্মাননা পাচ্ছেন কিংবদন্তি অভিনেত্রী ববিতা। ডালাস অ্যাঞ্জেলিকা ফিল্ম সেন্টারে অনুষ্ঠিতব্য এ আয়োজনটি করছেন ‘সৃজনের হাট’ নামে একটি সংগঠন। উৎসব চলবে তিন দিনব্যাপী।

আয়োজকরা জানিয়েছেন, এটি উৎসবের ষষ্ঠ আসর। শুরু হবে আগামী ৪ আগস্ট থেকে। ববিতা অভিনীত ‘নয়নমনি’ সিনেমা দিয়েই উৎসবটি শুরু হবে। এটি উদ্বোধনও করবেন প্রখ্যাত এ অভিনেতা। আয়োজনে তার হাতে সম্মাননা তুলে দেবেন ডালাসের মেয়র।

এ প্রসঙ্গে ববিতা বলেন, ‘এ সম্মান আমার দেশ, জাতি ও পরিবারের। যে কোনো সম্মাননাই একজন শিল্পীর জন্য সম্মানের। শিল্পীরা কাজের মূল্যায়ন চায়, সেটা যদি পায় তাহলে তৃপ্তি, কাজের আগ্রহ আরও বেড়ে যায়। এ উৎসবে সবকিছু বলা যায় আমাকে ঘিরেই হচ্ছে। তাই বেশ ভালো লাগছে। বিশ্বের প্রায় সব বড় চলচ্চিত্র উৎসবে যাওয়ার সুযোগ হয়েছে আমার। দেশি-বিদেশি অনেক পুরস্কারও পেয়েছি। সব সম্মাননাই আমার কাছে অনেক গৌরবের।’

ববিতা এ মুহূর্তে আমেরিকায় অবস্থান করছেন। তবে তিনি গত দুই মাসেরও বেশি সময় ধরে অবস্থান করছিলেন কানাডায় তার একমাত্র ছেলে অনিকের কাছে। সেখান থেকে আমেরিকা গিয়েছে ভাইদের সঙ্গে সময় কাটাতে। সর্বশেষ জন্মদিন সেখানেই কাটিয়েছেন তিনি।

 


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত