আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

পাল্টা আক্রমণ করে বসলেন নোরা ফাতেহি

পাল্টা আক্রমণ করে বসলেন নোরা ফাতেহি

প্রতারক সুকেশ চন্দ্রশেখরের ২০০ কোটি টাকা তছরুপের মামলা নিয়ে জল কম ঘোলা হয়নি। যদিও দিল্লি পুলিশ এরই মধ্যে মামলার সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিয়েছে। শুরুতে এই মামলায় বলিউড তারকা জ্যাকলিন ফার্নান্দেজের নাম জড়িয়েছিল। এরপর যুক্ত হয় নোরা ফাতেহির নাম। জেলবন্দি সুকেশ নিজেও নোরার বিরুদ্ধে বক্তব্য দিয়েছিল।

নিজের আইনজীবী অনন্ত মালিক ও এ কে সিংয়ের মাধ্যমে সুকেশ অভিযোগ করে, জ্যাকলিনের বিরুদ্ধে নাকি তার মগজ ধোলাই করতেন নোরা। দিনে অন্তত ১০ বার সুকেশকে ফোন করতেন এই বলিউড ড্যান্স ডিভা। শুধু তাই নয়, তার কাছ থেকে নোরা দামি সব উপহারও নিয়েছেন।

সুকেশের এমন বক্তব্যের পর আর কোনোভাবেই নিজেকে দমিয়ে রাখতে পারেননি নোরা। পাল্টা আক্রমণে এই প্রতারকের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন। এবার সেই মামলার বয়ানে নোরা তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন, তাঁকে বলির পাঁঠা বানানো হয়েছে। যেহেতু তিনি বহিরাগত [মরক্কোর নাগরিক], তাই তাঁকে সহজ টার্গেট হিসেবে বেছে নেওয়া হয়েছে। আসল অপরাধীদের দিক থেকে দৃষ্টি সরিয়ে নিতেই তাঁকে ফাঁসানোর চেষ্টা করা হয়েছে।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত