আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

ভালোবাসার মন্ত্রণালয়ে ‘মন্ত্রী’দের শপথ বাক্য পাঠ

ভালোবাসার মন্ত্রণালয়ে ‘মন্ত্রী’দের শপথ বাক্য পাঠ

মোস্তফা সরয়ার ফারুকীর নেতৃত্বে গঠিত হল ‘মিনিস্ট্রি অব লাভ’ অর্থাৎ ভালোবাসার মন্ত্রণালয়। বৃহস্পতিবার (৩ আগস্ট) সন্ধ্যায় হয়ে গেল ১২ ‘মন্ত্রী’র শপথ আনুষ্ঠানিকতাও। বাকি শুধু জনগণের মাঝে ভালবাসার গল্প ছড়িয়ে দেওয়া। না, কোনও রাজনৈতিক দল নয়; জনপ্রিয় পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার মোস্তফা সরয়ার ফারুকীর তত্ত্বাবধায়নে চরকিতে আসছে ‘মিনিস্ট্রি অব লাভ’। যেগুলো নির্মাণ করেছেন ১২ জন নির্মাতা।

ভালবাসার গল্পে মোস্তফা সরয়ার ফারুকী নির্মাণ করবেন ‘সামথিং লাইক এন অটোবায়োগ্রাফি’ এবং ‘লাস্ট ডিফেন্ডারস অব মনোগেমি’, রবিউল আলম রবি নির্মাণ করবেন ‘ফরগেট মি নট’, শিহাব শাহীন ‘কাছের মানুষ দূরে থুইয়া’, রেদওয়ান রনি ‘উঁকি’, আশফাক নিপুন ‘ উই নিড টু টক’, আবু শাহেদ ইমন ‘অবনী’, ‘মুহাব্বাত’ রায়হান রাফী, ‘৫০/৫০’ রাকা নোশিন নাওয়ার এবং শঙ্খ দাশগুপ্ত, ‘জুঁই’ আরিফুর রহমান, রেজাউর রাহমান ‘৩৬-২৪-৩৬’, ‘সোলডার ম্যান’ পরিচালনা করবেন অনম বিশ্বাস।

‘মিনিস্ট্রি অব লাভ’ প্রকল্পের নেতৃত্বে থাকা মোস্তফা সরয়ার ফারুকী বলেন, ‘মানুষের সঙ্গে মানুষের গল্প হারিয়ে যেতে পারে না। অনেকে প্রেমের বর্ণাঢ্য অভিজ্ঞতা নিয়ে নির্মাণে এসেছেন। এই ১২টি সিনেমায় দেখা যাবে ভালোবাসার ভিন্ন সব রঙ, বিচিত্র সব রূপ এবং বৈচিত্র্যময় সব অনুভূতির গল্প। অনুষ্ঠানে ‘মিনিস্ট্রি অব লাভ’ নিয়ে বক্তব্য দেন চরকি-র সিইও রেদওয়ান রনি এবং মিডিয়াস্টার লিমিটেড-এর পরিচালক ও প্রথম আলো-র সম্পাদক মতিউর রহমান।

অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্বে ছিলেন এই সময়ের জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর এবং জনপ্রিয় স্ট্যান্ড-আপ কমেডিয়ান আমিন হান্নান চৌধুরী। ২০২৩ এবং ২০২৪ এর মধ্যে পর্যায়ক্রমে এই সিনেমাগুলো মুক্তি পাবে।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত