আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

নিজেকে ফর্সা করায় ট্রলের শিকার শাহরুখকন্যা সুহানা!

নিজেকে ফর্সা করায় ট্রলের শিকার শাহরুখকন্যা সুহানা!

সম্প্রতি আন্তর্জাতিক এক প্রসাধনী সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন শাহরুখ খানের কন্যা সুহানা। তবে প্রথম কাজেই সমালোচনার মুখে সুহানা, তাকে নিয়ে ট্রল চলছে সামাজিক যোগাযোগমাধ্যমে। সম্প্রতি একটি বিজ্ঞাপনে গায়ের রঙ ফর্সা করার কারণে কটাক্ষের শিকার হলেন তিনি। একটি আন্তর্জাতিক প্রসাধনী সংস্থার লিপস্টিকের বিজ্ঞাপনে কাজ করেছেন সুহানা।

বিজ্ঞাপনে কালার কারেকশনের মাধ্যমে গায়ের রঙ ফর্সা করা হয়েছে বলে অভিনেত্রীকে ব্যঙ্গ করেছেন নেটিজেনরা। বিজ্ঞাপনে দেখা যায়, ঠোঁটে টকটকে লাল রঙ, গায়ের রঙেও দুধসাদা প্রায়। চিৎকার করার ভঙ্গি করছেন শাহরুখকন্যা। তার গায়ের রঙে এমন বদল দেখে প্রশ্ন তুলেছেন অনেকেই।

কেউ লিখেছেন ‘সুহানা খান আসলে কালার কারেক্টেড প্রো ম্যাক্স।’ কেউ লিখেছেন, ‘ওকে অঙ্কিতা লোখান্ডের মতো দেখতে লাগছে।’ কেউ কেউ প্রায় গর্জে উঠে লেখেন— ‘অনায়াসেই সুহানার নিজস্ব স্কিন টোন ব্যবহার করা যেত। অন্য কোনো শেডের লিপস্টিক পরানো যেত ওকে। কোনো আন্তর্জাতিক ব্র্যান্ডের কাছ থেকে তো এমনটিই আশা করা উচিত, তাই না?’ কেউ লিখেছেন, ‘সুহানার মুখে প্যানকেক মেকআপ ব্যবহার করে ওর আসল রঙটা নষ্ট করার কোনো দরকার ছিল কি?’ কারও সোজাসাপটা প্রশ্ন— ‘ওর গায়ের রঙ ফর্সা করার কী দরকার?’ জানা গেছে, খুব শিগগির ‘দি আর্চিজ’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখতে চলেছেন সুহানা। সেই ছবির মাধ্যমেই আত্মপ্রকাশ করবেন অমিতাভের নাতি অগস্ত্য নন্দাও।

 


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত