আপডেট :

        বোরিস জনসনসহ ইউরোপীয় কর্মকর্তারা স্টেশন ছাড়ার পর ইউক্রেনের ট্রেনে রুশ ড্রোন হামলা

        তীব্র গরম থেকে স্বস্তি পাচ্ছে লস এঞ্জেলেসসহ দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ভয়াবহ ম্যাকলারেন দুর্ঘটনায় জনপ্রিয় কার ইনফ্লুয়েন্সারসহ নিহত ২

        জিজ্ঞাসাবাদের আগেই শিশু নির্যাতনের ছবি রাখার অভিযুক্ত দূতাবাসকর্মীকে যুক্তরাষ্ট্রে পাঠানো

        লেকে জরুরি অবতরণের পর সাঁতরে প্রাণ বাঁচালেন মার্কিন কংগ্রেসম্যান

        ইরানের আকাশে গুলি করে নামানো মার্কিন পাইলটের ভয়াবহ অভিজ্ঞতা

        "আমরা সত্যিই বিশ্বাস করি, এআই সব মানুষকে মেরে ফেলতে পারে!"

        লস এঞ্জেলেসের এনসিনোতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় নিহত ১ আহত বেশ কয়েকজন

        কম্বিনেশন শেষ হয়ে যাওয়ায় ক্যালিফোর্নিয়ায় বদলাচ্ছে গাড়ির নম্বর প্লেটের সিরিজ

        ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ ১৫ বছরের কিশোরীকে খুঁজছে পরিবার

        বাবাকে ছুরিকাঘাতে হত্যার দায়ে ক্যালিফোর্নিয়ার যুবকের ৩৯ বছর কারাদণ্ড

        কমলা হ্যারিসের মালিবুর বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা, নিরাপত্তারক্ষীদের হাতে আটক নারী

        হুথিদের অগ্রযাত্রায় লোহিত সাগরে সংকট, সৌদি আরব বন্ধ করল গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন

        যুক্তরাষ্ট্রে প্রথমবার ‘এলিয়েন টেরোরিস্ট’ আদালতে মামলা, আফগান নারীকে দেশে ফেরত পাঠানো হলো

        আইরিশ-আমেরিকান ভোটারদের লক্ষ্য করেই আয়ারল্যান্ড একীভূত করার পক্ষে ট্রাম্পের মন্তব্য

        ক্যালিফোর্নিয়ায় ডিজেলের দাম রেকর্ড ৮.০৯ ডলার

        আলাস্কার হিমশীতল সাগরে উল্টে যাওয়া নৌকায় দুই দিন ভেসে থেকে বাঁচল কিশোর

        এআই উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রপিক প্রধানের

        মালিবুতে ‘সরকারি বালু চুরির’ অভিযোগ, জনসাধারণকে ২০ লাখ ডলারের সমুদ্রসৈকত দিচ্ছেন ব্রুয়ার্স মালিক

        এবার কোথায় আটলান্টিকের হারিকেন? এল নিনোর প্রভাবে রেকর্ড ধীর ঝড়ের মৌসুম

বলিউডে ক্যারিশমা দেখানোর পর হলিউড বিজয়ে যাচ্ছেন আলিয়া

বলিউডে ক্যারিশমা দেখানোর পর হলিউড বিজয়ে যাচ্ছেন আলিয়া

বলিউডে নিজের ক্যারিশমা দেখানোর পর হলিউড বিজয়ের জন্য যাচ্ছেন অভিনেত্রী আলিয়া ভাট। প্রিয়াঙ্কা চোপড়ার মতো তিনিও এবার পা রাখলেন হলিউডের সিনেমায়। আগামীকাল ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পাচ্ছে তাঁর অভিনীত প্রথম হলিউড সিনেমা ‘হার্ট অব স্টোন’। সম্প্রতি মুক্তি পেয়েছে সিনেমার ট্রেলার, যা প্রকাশ্যে আসতেই আলিয়ার প্রশংসায় মেতে উঠেছেন ভক্তরা।

‘হার্ট অব স্টোন’ ছবিতে গ্যাল গ্যাদতকে একজন এজেন্টের ভূমিকায় দেখা যাবে। তাঁর চরিত্রের নাম রাসেল স্টোন। তিনি একটি বিশ্বশান্তি বজায় রাখে এমন সংস্থার এজেন্ট। বর্তমানে তিনি একটি অত্যন্ত জরুরি এবং একই সঙ্গে ভয়াবহ জিনিস দ্য হার্টের দায়িত্বে আছেন। এই প্রজেক্টের ইনচার্জ তিনি। অন্যদিকে, এই ছবিতে কেয়া ধাওয়ানের চরিত্রে অভিনয় করেছেন আলিয়া। বলিউডের মিষ্টি, রোমান্টিক এবং একই সঙ্গে দাপুটে অভিনেত্রী এখানে এই প্রথমবার নেতিবাচক চরিত্রে ধরা দিয়েছেন। তিনি বিশ্বশান্তি ভঙ্গ করতে উঠে পড়ে লেগেছেন। এখানে কেয়া ওরফে আলিয়া একজন হ্যাকারের চরিত্রে অভিনয় করেছেন।

সম্প্রতি প্রকাশ হওয়া ২ মিনিট ৪৩ সেকেন্ডের ট্রেলারে রয়েছে টানটান অ্যাকশন। এই ছবির ট্রেলার লঞ্চের অনুষ্ঠান হয়েছে ব্রাজিলে টুডুম ফেস্টিভ্যালে। সেখানে ‘হার্ট অব স্টোন’ এর মুখ্য চরিত্র গ্যাদট আলিয়ার প্রশংসা এবং নিজেকে তাঁর ‘ভক্ত’ জানিয়ে বলেন, ‘‘অনেক আগে থেকেই আলিয়ার অভিনয় আমার ভালো লাগে। ‘আরআরআর’ সিনেমা দেখে মনে হয়েছিল, আমরা এমনই একজনকে খুঁজছি, যিনি দেখতে সতেজ সৌন্দর্যের এবং বিভিন্ন ধরনের চরিত্র করার সক্ষমতা রাখেন। এই সিনেমার জন্য আলিয়াকে একদম নিখুঁত বলব আমি।’’ ‘হার্ট অব স্টোন’-এ কাজের অভিজ্ঞতা নিয়ে আলিয়া বলেন, ‘এই কাজটি দিয়ে হলিউডে ঢুকেছি, তাই এই সিনেমাটি আমার জন্য বিশেষ। অনেক গুরুত্বপূর্ণ ভালো মানুষদের সঙ্গে পরিচিত হয়েছি। শুটিংয়ে অন্তঃসত্ত্বা অবস্থায় টিমের সহযোগিতা আমার মনে থাকবে।’

পরিচালক টম হর্পারকে ধন্যবাদ জানিয়ে আলিয়া বলেছেন, ‘তাঁর ধারণার চেয়েও সিনেমাটি ভালো হয়েছে।’ তবে সিনেমার ট্রেলারে খলনায়িকা আলিয়ার উপস্থিতি আরও একটু আশা করছিলেন এই নায়িকার ভক্তরা। বিষয়টি নিয়ে আলিয়া ভারতীয় একাধিক সংবাদমাধ্যমে বলেন, ‘ভক্তরা হয়তো নিরাশ হবেন, সেটাই স্বাভাবিক। আমি খুব একটা চিন্তিত নই। দিনশেষে গল্পটাই যে প্রধান। সিনেমার গল্প কোন দিকে যাচ্ছে এবং চরিত্রটা কীভাবে বাঁক নিচ্ছে, সেটাই গুরুত্বপূর্ণ।’ ‘হার্ট অব স্টোন’ সিনেমার চিত্রনাট্য যৌথভাবে লিখেছেন গ্রেগ রুকা ও অ্যালিসন শ্রোয়েডার। আরও অভিনয় করেছেন সোফি ওকোনেডো, ম্যাথিয়াস শোয়েগহফার, জিং লুসি ও পল রেডি।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত