আপডেট :

        মাদকজাতীয় পিল খেয়ে মৃত্যুর সম্ভাবনা অভিনেত্রী হেইডেন প্যানেটিয়ারের, তদন্তে মাদক সরবরাহকারী

        লস এঞ্জেলেস বন্দরে জাহাজ থেকে পানিতে পড়ে গেল কয়েকটি কনটেইনার

        এল নিনোর পর নতুন বিপদ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূল নিয়ে বাড়ছে উদ্বেগ

        লস এঞ্জেলেস কাউন্টিতে ভয়াবহ দাবানল, পুড়ে গেছে অন্তত একটি বাড়ি

        কমলা হ্যারিস প্রেসিডেন্ট পদে লড়লে ২০২৮-এ প্রার্থী হবেন না গ্যাভিন নিউসম! কেন এমন সিদ্ধান্ত?

        কিংবদন্তি পোশাক ডিজাইনার বব ম্যাকি মারা গেছেন

        শারীরিক অবস্থা নিয়ে জল্পনা উড়িয়ে তিন মাস পর সিনেটে ফিরলেন মিচ ম্যাককনেল

        বোরিস জনসনসহ ইউরোপীয় কর্মকর্তারা স্টেশন ছাড়ার পর ইউক্রেনের ট্রেনে রুশ ড্রোন হামলা

        তীব্র গরম থেকে স্বস্তি পাচ্ছে লস এঞ্জেলেসসহ দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ভয়াবহ ম্যাকলারেন দুর্ঘটনায় জনপ্রিয় কার ইনফ্লুয়েন্সারসহ নিহত ২

        জিজ্ঞাসাবাদের আগেই শিশু নির্যাতনের ছবি রাখার অভিযুক্ত দূতাবাসকর্মীকে যুক্তরাষ্ট্রে পাঠানো

        লেকে জরুরি অবতরণের পর সাঁতরে প্রাণ বাঁচালেন মার্কিন কংগ্রেসম্যান

        ইরানের আকাশে গুলি করে নামানো মার্কিন পাইলটের ভয়াবহ অভিজ্ঞতা

        "আমরা সত্যিই বিশ্বাস করি, এআই সব মানুষকে মেরে ফেলতে পারে!"

        লস এঞ্জেলেসের এনসিনোতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় নিহত ১ আহত বেশ কয়েকজন

        কম্বিনেশন শেষ হয়ে যাওয়ায় ক্যালিফোর্নিয়ায় বদলাচ্ছে গাড়ির নম্বর প্লেটের সিরিজ

        ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ ১৫ বছরের কিশোরীকে খুঁজছে পরিবার

        বাবাকে ছুরিকাঘাতে হত্যার দায়ে ক্যালিফোর্নিয়ার যুবকের ৩৯ বছর কারাদণ্ড

        কমলা হ্যারিসের মালিবুর বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা, নিরাপত্তারক্ষীদের হাতে আটক নারী

        হুথিদের অগ্রযাত্রায় লোহিত সাগরে সংকট, সৌদি আরব বন্ধ করল গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন

স্বামীকে প্রকাশ্যে আনলেন তাসনিয়া ফারিণ

স্বামীকে প্রকাশ্যে আনলেন তাসনিয়া ফারিণ

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ বিয়ে করেছেন। যদিও স্বামীর ছবি প্রকাশ করেননি তিনি। সোমবার (১৪ আগস্ট) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বিয়ের একটি ছবি প্রকাশ করে বিষয়টি নিশ্চিত করলেও সেখানে স্বামীর চেহারা দেখা যায়নি। লাল শাড়িতে অভিনেত্রীর দেখা মিললেও, একপাশ থেকে স্বামীকে দেখা গেছে স্ত্রীর কপালে চুমু খেতে।

ফারিণের স্বামীকে দেখবেন বলে এরপর থেকে ভক্তরাও যেন অধীর আগ্রহে অপেক্ষায় ছিলেন। কারণ এই অভিনেত্রীর পুরুষ ভক্তের সংখ্যাও কম নয়। তাদের সকলেরই প্রশ্ন ছিল, কাকে বিয়ে করেছেন ফারিণ?

জানা গেছে, তাসনিয়া ফারিণের স্বামীর নাম শেখ রেজওয়ান। তিনি মিডিয়ার সঙ্গে সম্পৃক্ত নন। বর্তমানে দেশের বাহিরেই কর্মরত রয়েছেন। ফারিণের কলেজ জীবন থেকে তাদের সম্পর্কের শুরু। দীর্ঘ আট বছরের সম্পর্কের পর গত ১১ আগস্ট বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করলেন এই জুটি।

সোমবার রাতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিয়ের আসরে বরের সঙ্গে ফারিণের একটি ছবি ছড়িয়ে পড়ে। ওই যুবকই যে অভিনেত্রীর স্বামী, বিষয়টি নিশ্চিত হওয়া গেছে ফারিণের ঘনিষ্ঠ কিছু সহকর্মীদের কাছ থেকেই।

সোমবার এক ফেসবুক স্ট্যাটাসে স্বামীর উদ্দেশে ফারিণ লিখেছেন, ‘লম্বা সময়, কিন্তু তুমি এখনও আমার হৃদয়কে সেই প্রথমদিনের গতিতেই রেখেছো। আমি আমার শান্তি খুঁজে পেয়েছি তোমার মাঝে। আমরা বাইরের কোলাহলমুক্ত আমাদের নিজস্ব অভয়ারণ্য তৈরি করেছি। আমরা ভালোবাসার সম্পর্কে জড়িয়েছিলাম যখন আমি কলেজে পড়ছি। তখনও আমি ক্যামেরার সামনেও দাঁড়াইনি। তুমি সবসময়ই আমার পাশে ছায়ার মতো ছিলে। আমার কর্ম পরিবেশের সঙ্গে সম্পৃক্ত না হওয়া সত্ত্বেও তুমি সবসময় আমাকে অনুপ্রাণিত করেছ, সমর্থন জুগিয়েছ।’

অভিনেত্রী আরও বলেন, ‘সময়ের সঙ্গে সঙ্গে আমাদের জীবনে অনেক পরিবর্তন আসলেও গতি একই ছিল। যার কারণে আমাদের সম্পর্ক খুবই গোপন ছিল। সত্যি বলতে এটা অনেক সুন্দর ছিল। আমাদের কৈশরের প্রেম অবশেষে প্রাপ্য সমাপ্তি পেল। ’

নিজেকে ভাগ্যবতী উল্লেখ করে তাসনিয়া বলেন, ‘আমার কাছে এখনও অবিশ্বাস্য লাগছে, আমি একজন স্বামী পেয়েছি। আমার মনে হচ্ছে, আমি সবচেয়ে ভাগ্যবতী মেয়ে। শেখ রেজওয়ান, ধন্যবাদ আমাকে বিয়ে করার জন্য। আমি তোমাকে ভালোবাসি, এবং সারাজীবন তোমাকেই লালন করবো।’

বর্তমানে স্বামী দেশের বাইরে রয়েছেন জানিয়ে এই অভিনেত্রী বলেন, ‘পরিবারের ঘনিষ্ঠজনদের নিয়ে একটি অনাড়ম্বর অনুষ্ঠানে আমাদের আক্দ হয়েছে। আমার স্বামী বর্তমানে বিদেশে কর্মরত রয়েছেন। তিনি দেশে ফিরলে ঘনিষ্ঠ বন্ধু এবং সহকর্মীদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে বিয়ে উদ্‌যাপন করব’

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত