আপডেট :

        বোরিস জনসনসহ ইউরোপীয় কর্মকর্তারা স্টেশন ছাড়ার পর ইউক্রেনের ট্রেনে রুশ ড্রোন হামলা

        তীব্র গরম থেকে স্বস্তি পাচ্ছে লস এঞ্জেলেসসহ দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ভয়াবহ ম্যাকলারেন দুর্ঘটনায় জনপ্রিয় কার ইনফ্লুয়েন্সারসহ নিহত ২

        জিজ্ঞাসাবাদের আগেই শিশু নির্যাতনের ছবি রাখার অভিযুক্ত দূতাবাসকর্মীকে যুক্তরাষ্ট্রে পাঠানো

        লেকে জরুরি অবতরণের পর সাঁতরে প্রাণ বাঁচালেন মার্কিন কংগ্রেসম্যান

        ইরানের আকাশে গুলি করে নামানো মার্কিন পাইলটের ভয়াবহ অভিজ্ঞতা

        "আমরা সত্যিই বিশ্বাস করি, এআই সব মানুষকে মেরে ফেলতে পারে!"

        লস এঞ্জেলেসের এনসিনোতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় নিহত ১ আহত বেশ কয়েকজন

        কম্বিনেশন শেষ হয়ে যাওয়ায় ক্যালিফোর্নিয়ায় বদলাচ্ছে গাড়ির নম্বর প্লেটের সিরিজ

        ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ ১৫ বছরের কিশোরীকে খুঁজছে পরিবার

        বাবাকে ছুরিকাঘাতে হত্যার দায়ে ক্যালিফোর্নিয়ার যুবকের ৩৯ বছর কারাদণ্ড

        কমলা হ্যারিসের মালিবুর বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা, নিরাপত্তারক্ষীদের হাতে আটক নারী

        হুথিদের অগ্রযাত্রায় লোহিত সাগরে সংকট, সৌদি আরব বন্ধ করল গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন

        যুক্তরাষ্ট্রে প্রথমবার ‘এলিয়েন টেরোরিস্ট’ আদালতে মামলা, আফগান নারীকে দেশে ফেরত পাঠানো হলো

        আইরিশ-আমেরিকান ভোটারদের লক্ষ্য করেই আয়ারল্যান্ড একীভূত করার পক্ষে ট্রাম্পের মন্তব্য

        ক্যালিফোর্নিয়ায় ডিজেলের দাম রেকর্ড ৮.০৯ ডলার

        আলাস্কার হিমশীতল সাগরে উল্টে যাওয়া নৌকায় দুই দিন ভেসে থেকে বাঁচল কিশোর

        এআই উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রপিক প্রধানের

        মালিবুতে ‘সরকারি বালু চুরির’ অভিযোগ, জনসাধারণকে ২০ লাখ ডলারের সমুদ্রসৈকত দিচ্ছেন ব্রুয়ার্স মালিক

        এবার কোথায় আটলান্টিকের হারিকেন? এল নিনোর প্রভাবে রেকর্ড ধীর ঝড়ের মৌসুম

কানাডার নাগরিকত্ব বাতিল করে ভারতীয় নাগরিকত্ব পেলেন অক্ষয়

কানাডার নাগরিকত্ব বাতিল করে ভারতীয় নাগরিকত্ব পেলেন অক্ষয়

কানাডার নাগরিকত্ব বাতিল করে ভারতীয় পাসপোর্ট গ্রহণ করলেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার। মঙ্গলবার (১৫ আগস্ট) অক্ষয় কুমার একটি টুইট করেন। তাতে ভারতীয় নাগরিকত্বের কাগজপত্রের ছবি পোস্ট করেন। ভারতের ৭৭তম স্বাধীনতা দিবসে এই ঘোষণা দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন ‘খিলাড়ি’খ্যাত এই অভিনেতা। ক্যাপশনে তিনি লিখেন ‘হৃদয় আর নাগরিকত্ব, দুটোই হিন্দুস্তানি।’

ভারতে জন্ম ও হিন্দি সিনেমা ইন্ডাস্ট্রিতে কাজ করলেও কানাডার নাগরিক ছিলেন অক্ষয়। এ নিয়ে প্রায়ই কটু কথা শুনতে হয়েছে তাকে। মূলত, ২০১৯ সালের লোকসভা নির্বাচনের সময়ে অক্ষয়ের নাগরিকত্ব নিয়ে বিতর্কের সূচনা হয়। সেই সময় কানাডার নাগরিক হওয়ায় ভোট দেননি তিনি। এরপর তাকে নিয়ে শুরু হয় বিদ্রূপ।

কানাডার নাগরিক হওয়ার কারণ এর আগে ব্যাখ্যা করেছিলেন অক্ষয়। এ অভিনেতা বলেছিলেন— ‘বেশ কয়েক বছর আগে আমার সিনেমা বক্স অফিসে চলছিল না। পরপর ১৪-১৫টা সিনেমা ফ্লপ হয়। তখন মনে হয়েছিল আমার বলিউড ছেড়ে নতুন পেশায় যোগ দেওয়া উচিত। এরপর কানাডায় বসবাসকারী এক বন্ধু আমাকে ব্যবসার প্রস্তাব দেন। অনেক ভারতীয় কাজের জন্য বিদেশে যায়। আমিও ভেবেছিলাম ভাগ্য যখন আমাকে সায় দিচ্ছে না, তখন আমারো কিছু ভাবা উচিত। এরপর আমি কানাডার নাগরিকত্বের জন্য আবেদন করি এবং পেয়ে যাই।’

অক্ষয় কুমার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ওএমজি টু’। গত ১১ আগস্ট সিনেমাটি মুক্তি পায়। মুক্তির আগে নানা জটিলতায় পড়লেও বক্স অফিসে বেশ সাড়া ফেলেছে সিনেমাটি।

‘ওএমজি: ও মাই গড’ সিনেমা মুক্তি পায় ২০১২ সালে। এতে ভগবান শ্রীকৃষ্ণের চরিত্রে অভিনয় করেছিলেন অক্ষয় কুমার। ১১ বছর পর নির্মিত হয়েছে সিনেমাটির সিক্যুয়েল। সিনেমাটির দ্বিতীয় পার্টে মহাদেবের ভূমিকায় দেখা যাবে অক্ষয়কে।

১৫০ কোটি রুপি বাজেটের এ সিনেমায় আরো অভিনয় করেছেন— পঙ্কজ ত্রিপাঠি, ইয়ামী গৌতম, অরুণ প্রমুখ।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত