আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

বিনা পারিশ্রমিকে ‘ও মাই গড ২’ করেছেন অক্ষয়!

বিনা পারিশ্রমিকে ‘ও মাই গড ২’ করেছেন অক্ষয়!

বলিউড অভিনেতা অক্ষয় কুমারের সাম্প্রতিক বক্স অফিস রেকর্ড তেমন ভালো নয়। একের পর এক ফ্লপ দিয়ে অনেকটাই ব্যাকফুটে তিনি। এর মধ্যে ‘গদর ২’র মতো ছবির সঙ্গে আদৌ পেরে উঠবে কিনা এ নিয়ে শঙ্কা ছিল অনেকের মনে। তবে সব শঙ্কাকে হাওয়ায় উড়িয়ে দিয়ে বিশ্বব্যাপী বক্স অফিসে শত কোটি রুপির মাইলফলক ছুঁয়েছে অক্ষয় অভিনীত ‘ওএমজি ২’ ছবিটি।

যদিও এখনো প্রযোজকের লগ্নিকৃত অর্থ ফেরত আসেনি। কারণ, ছবিটির বাজেট ১৫০ কোটি রুপি। তবে ছবির যে ট্রেন্ড তাতে শিগগির মূলধন উঠিয়ে ব্যবসা তুলে নেবে এমনটাই মনে করছেন বাণিজ্য বিশ্লেষকরা। জানা গেছে, এই সিনেমার জন্য নাকি এক টাকাও পারিশ্রমিক নেননি অক্ষয় কুমার!

ভারতীয় সংবাদমাধ্যম পিঙ্কভিলাকে দেওয়া একটি সাক্ষাৎকারে প্রযোজক অজিত আঁধারে জানিয়েছেন, অক্ষয় বরাবর অর্থনৈতিক এবং ক্রিয়েটিভভাবে এই ধরনের সাহসী ছবি নির্মাণের ক্ষেত্রে পাশে থাকেন। তাই তিনি এবারেও কোনো টাকা নেননি এই ছবির জন্য।

‘ওএমজি ২’-এর প্রযোজক জানান, তার এবং অক্ষয়ের দীর্ঘদিনের সম্পর্ক। তারা একত্রে ‘ওএমজি’, ‘স্পেশাল ২৬’, ‘টয়লেট এক প্রেম কথা’র মতো ছবিতে কাজ করেছেন। অজিতের কথায়, ‘ওর সঙ্গে আমার বারবার স্ক্রিপ্ট নিয়ে কথা হয়েছে। যদিও সেটা এমনই কিন্তু আমরা দুজনেই এমন কিছু করতে চেয়েছিলাম যার অর্থ আছে। আর ওকে ছাড়া এই রিস্ক নেওয়াই যেত না। তিনি এই ছবির সঙ্গে অর্থনৈতিক এবং ক্রিয়েটিভ দুই ভাবেই যুক্ত ছিলেন।’

২০১২ সালে মুক্তি পায় ‘ওএমজি: ও মাই গড’ সিনেমাটি। এতে ভগবান শ্রীকৃষ্ণের চরিত্রে অভিনয় করেছিলেন অক্ষয় কুমার। ১১ বছর পর নির্মিত হয়েছে সিনেমাটির সিক্যুয়েল। সিনেমাটির দ্বিতীয় পার্টে মহাদেবের ভূমিকায় দেখা গেছে অক্ষয়কে। এতে বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন পঙ্কজ ত্রিপাঠি, ইয়ামী গৌতম, পবন মালহোত্রা, গেবিন্দ নামদেব, অরুণ গবিল, বিজেন্দ্র কালা প্রমুখ। ছবিটি পরিচালনা করেছেন অমিত রায়।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত