আপডেট :

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

        হারিকেন ইসাইয়াসের তাণ্ডবে যুক্তরাষ্ট্রে চারজনের মৃ ত্যু, বিদ্যুৎহীন পাঁচ লাখ মানুষ

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

বঙ্গবন্ধু সেতুতে সড়ক দুর্ঘটনায় মন্ত্রীপুত্রসহ নিহত ৯

বঙ্গবন্ধু সেতুতে সড়ক দুর্ঘটনায়  মন্ত্রীপুত্রসহ নিহত ৯

বঙ্গবন্ধু সেতুতে সড়ক দুর্ঘটনায় ভূমিমন্ত্রী

শামসুর রহমান শরীফের ছেলেসহ নয়জন নিহত

হয়েছেন। আহত হয়েছেন পুলিশ-সাংবাদিকসহ

অন্তত ৪৫ জন।

শনিবার সকালে সেতুর পূর্ব প্রান্তে বাস-ট্রাক এবং

পশ্চিম প্রান্তে বাস, মাইক্রোবাস ও

প্রাইভেটকারের মধ্যে সংঘর্ষে এই হতাহতের

ঘটনা ঘটে বলে জানা গেছে। সেতু কর্তৃপক্ষের

নির্বাহী প্রকৌশলী আবুল কালাম আজাদ বলেন, ‘ঘন

কুয়াশার কারণে দুটি পৃথক দুর্ঘটনায় কমপক্ষে ২৪টি

যানবাহন একে অন্যের সঙ্গে ধাক্কা লাগে।

দুর্ঘটনার পর মন্ত্রীর ছেলে শরীফ রানাকে

(৩৫) টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে

গেলে চিকিত্সকরা তাকে মৃত ঘোষণা করেন। রানা

পাবনা থেকে ঢাকা যাচ্ছিলেন। পরিবারের সদস্যরা

টাঙ্গাইলের হাসপাতাল থেকে লাশ নিয়ে গেছেন

বলে সিরাজগঞ্জের পুলিশ সুপার মিরাজ উদ্দিন

জানিয়েছেন।

আহতদের মধ্যে চার সংবাদকর্মীকে সিরাজগঞ্জ

সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলেন-

সময় টিভির সিরাজগঞ্জ প্রতিনিধি রিংকু কুণ্ডু, মাছরাঙা টিভির

সিরাজগঞ্জ প্রতিনিধি রিফাত রহমান, চ্যানেল আইর

ক্যামেরাপারসন আশরাফ আলী এবং চ্যানেল

টোয়েন্টিফোরের ক্যামেরাপারসন নাজমুল

ইসলাম।

প্রকৌশলী আজাদ বলেন, সকাল সাড়ে সাতটার দিকে

সেতুর পূর্ব প্রান্তে ৩০ ও ৪০ নম্বর পিলারের

মাঝামাঝিতে প্রথম দুর্ঘটনাটি ঘটে। এই দুর্ঘটনায় চার

বাসযাত্রী নিহত এবং কমপক্ষে ২০ জন আহত হন

বলে জানান প্রকৌশলী আজাদ।

প্রথম দুর্ঘটনাটির কারণে সেতুর একটি লেইনে

যানচলাচল বন্ধ হয়ে গেলে গাড়ির দীর্ঘ সারি তৈরি

হয়। তখন পুলিশসহ সংশ্লিষ্টরা দুর্ঘটনাকবলিত

যানবাহনগুলো সরানোর কাজ করছিল। সেতু

কর্তৃপক্ষের সহকারী প্রকৌশলী ওয়াসিম আলী

জানান, ‘এক পর্যায়ে সকাল সাড়ে ৯টার দিকে পশ্চিম

পাড়ে সেতুর ওপর ৩০ থেকে ৩২ নম্বর পিলারের

মাঝামাঝিতে ঢাকাগামী হানিফ, ন্যাশনাল পরিবহন,

মাইক্রোবাস ও প্রাইভেটকার ও অ্যাম্বুলেন্সসহ

আরও ১৬টি যানবাহন পরপর ধাক্কা লাগে। এই দুর্ঘটনায়

ভূমিমন্ত্রীর ছেলে রানা আহত হন। হাসপাতালে

নেয়ার পথে তার মৃত্যু ঘটে। পরে লাশ স্বজনরা

হাসপাতাল থেকে নিয়ে যান।

শেয়ার করুন

পাঠকের মতামত