আপডেট :

        বোরিস জনসনসহ ইউরোপীয় কর্মকর্তারা স্টেশন ছাড়ার পর ইউক্রেনের ট্রেনে রুশ ড্রোন হামলা

        তীব্র গরম থেকে স্বস্তি পাচ্ছে লস এঞ্জেলেসসহ দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ভয়াবহ ম্যাকলারেন দুর্ঘটনায় জনপ্রিয় কার ইনফ্লুয়েন্সারসহ নিহত ২

        জিজ্ঞাসাবাদের আগেই শিশু নির্যাতনের ছবি রাখার অভিযুক্ত দূতাবাসকর্মীকে যুক্তরাষ্ট্রে পাঠানো

        লেকে জরুরি অবতরণের পর সাঁতরে প্রাণ বাঁচালেন মার্কিন কংগ্রেসম্যান

        ইরানের আকাশে গুলি করে নামানো মার্কিন পাইলটের ভয়াবহ অভিজ্ঞতা

        "আমরা সত্যিই বিশ্বাস করি, এআই সব মানুষকে মেরে ফেলতে পারে!"

        লস এঞ্জেলেসের এনসিনোতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় নিহত ১ আহত বেশ কয়েকজন

        কম্বিনেশন শেষ হয়ে যাওয়ায় ক্যালিফোর্নিয়ায় বদলাচ্ছে গাড়ির নম্বর প্লেটের সিরিজ

        ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ ১৫ বছরের কিশোরীকে খুঁজছে পরিবার

        বাবাকে ছুরিকাঘাতে হত্যার দায়ে ক্যালিফোর্নিয়ার যুবকের ৩৯ বছর কারাদণ্ড

        কমলা হ্যারিসের মালিবুর বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা, নিরাপত্তারক্ষীদের হাতে আটক নারী

        হুথিদের অগ্রযাত্রায় লোহিত সাগরে সংকট, সৌদি আরব বন্ধ করল গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন

        যুক্তরাষ্ট্রে প্রথমবার ‘এলিয়েন টেরোরিস্ট’ আদালতে মামলা, আফগান নারীকে দেশে ফেরত পাঠানো হলো

        আইরিশ-আমেরিকান ভোটারদের লক্ষ্য করেই আয়ারল্যান্ড একীভূত করার পক্ষে ট্রাম্পের মন্তব্য

        ক্যালিফোর্নিয়ায় ডিজেলের দাম রেকর্ড ৮.০৯ ডলার

        আলাস্কার হিমশীতল সাগরে উল্টে যাওয়া নৌকায় দুই দিন ভেসে থেকে বাঁচল কিশোর

        এআই উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রপিক প্রধানের

        মালিবুতে ‘সরকারি বালু চুরির’ অভিযোগ, জনসাধারণকে ২০ লাখ ডলারের সমুদ্রসৈকত দিচ্ছেন ব্রুয়ার্স মালিক

        এবার কোথায় আটলান্টিকের হারিকেন? এল নিনোর প্রভাবে রেকর্ড ধীর ঝড়ের মৌসুম

যাদের হাতে উঠলো ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার

যাদের হাতে উঠলো ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার

আল্লু অর্জুন, আলিয়া ভাট এবং কৃতি স্যানন অভিনয়ে পুরস্কার জিতেছেন

ভারতের ৬৯তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৩-এর বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার নয়াদিল্লিতে পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।

‘পুষ্পা : দ্য রাইজ’-এর জন্য এ বছর জাতীয় পুরস্কারে সেরা অভিনেতার সম্মাননায় ভূষিত হয়েছেন আল্লু অর্জুন। ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’ ও ‘মিমি’র জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার ভাগ করে নিয়েছেন আলিয়া ভাট ও কৃতি স্যানন।

সর্বাধিক জনপ্রিয় চলচ্চিত্র হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছে ‘আরআরআর’। ভিকি কৌশল অভিনীত ‘সরদার উধম’ শ্রেষ্ঠ হিন্দি চলচ্চিত্র হিসেবে পুরস্কার ঘরে তুলেছে। সেরা ফিচার ফিল্ম হিসেবে জাতীয় পুরস্কার পেয়েছে মাধবনের ‘রকেট্রি: দ্য নাম্বি ইফেক্ট’।

এদিকে সুজিত সরকারের প্রশংসিত চলচ্চিত্র ‘সরদার উধম’ ৬৯তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে উল্লেখযোগ্য সাফল্য দেখিয়েছে। চলচ্চিত্রটি পাঁচটি বিভাগে জাতীয় পুরস্কার জয় করেছে। সেরা হিন্দি ফিল্ম, সেরা কস্টিউম ডিজাইনার, সেরা প্রোডাকশন ডিজাইন, সেরা অডিওগ্রাফি ও সেরা সিনেমাটোগ্রাফি।

গুণী নির্মাতা সঞ্জয় লীলা বানসালি তার চলচ্চিত্র ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’র জন্য সেরা সম্পাদকের পুরস্কার জিতেছেন। সিনেমাটি পরিচালনা করেন বানসালি। অভিনেতা পঙ্কজ ত্রিপাঠি ‘মিমি’র জন্য পার্শ্ব অভিনেতার পুরস্কার জিতেছেন।

বিবেক অগ্নিহোত্রীর ‘দ্য কাশ্মীর ফাইলস’ ন্যাশনাল ইন্টিগ্রেশনের উপর শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরস্কার জিতেছে। সিদ্ধার্থ মালহোত্রার ‘শেরশাহ’ জাতীয় চলচ্চিত্র পুরস্কারে বিশেষ জুরি পুরস্কার পেয়েছে।

এস এস রাজামৌলির ‘আরআরআর’ সেরা অ্যাকশন ডিরেকশন, সেরা কোরিওগ্রাফি ও সেরা স্পেশাল ইফেক্ট পুরস্কার জিতেছে।

এ ছাড়া বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার জিতেছেন বছরের সেরা কলাকুশলীরা।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত