আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

অমির ওয়েব ফিল্মে ফারিণ!

অমির ওয়েব ফিল্মে ফারিণ!

‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিকটির গল্পের কারণেই জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছে। তুমুল দর্শকপ্রিয় এ ধারাবাহিকটি পরিচালনা করেছেন নির্মাতা কাজল আরেফিন অমি। গত বছর ডিসেম্বর মাসে শেষ হয়েছে এর চতুর্থ সিজন।

এরপর বেশ কিছু নাটক ও ওয়েব সিরিজ নির্মাণ করেছেন নির্মাতা অমি। শনিবার (২ সেপ্টেম্বর) অমি তার ফেসবুকে নতুন ওয়েব ফিল্ম ‘অসময়’র কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবে তাসনিয়া ফারিণ- এমনটা জানিয়ে একটি পোস্ট দেন।

এ পোস্টের নিচে ভক্ত-অনুরাগীরা মন্তব্য করে যাচ্ছেন। এসব মন্তব্যে উঠে আসছে ‘ব্যাচেলর পয়েন্ট সিজন-৫’ দেখতে চাই-এমন দাবির কথা।

অমি তার পোস্টে লেখেন, তাসনিয়া ফারিণ, ২০১৯ সালে এই মেয়েটা আমার ‘এক্স বয়ফ্রেন্ড’ নাটকে অভিনয় করে মাত্র ৪টি দৃশ্যে। তারপর আরও কিছু কাজ হয়েছে আমাদের ব্যাচেলর ট্রিপ, আপন ইত্যাদি।

তিনি আরও লেখেন, এখন ২০২৩, আমার প্রথম ওয়েব ফিল্ম ‘অসময়’ এর অন্যতম কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবে তাসনিয়া ফারিণ। আমি ওর বেড়ে ওঠা দেখে সত্যিই মুগ্ধ হই। দেশ ছাড়িয়ে আন্তর্জাতিক অঙ্গনে পৌঁছে যাচ্ছে আমাদের ফারিণ। ওর জন্য অনেক শুভকামনা। আমার বিশ্বাস ‘অসময়’ তে দেখতে পাবেন ফারিণ কতটা পরিণত এবং ধারালো অভিনেত্রী হয়েছে।

নির্মাতা কাজল আরেফিন অমির পোস্টের নিচে ভক্তদের মন্তব্যের দিকে একটু দৃষ্টি দেওয়া যাক- আবির আহমেদ নামে একজন মন্তব্য করেছেন, ভাই কথা একটাই সিজন-৫ চাই।

একই ধরনের মন্তব্য লিখেছেন রুদ্র রুবেল। তিনি লেখেন, কি ভাই আমরা আর কত বলব, আমাদের মনের ভাষা কি বুঝেন না? আমরা সিজন-৫ চাই।

অন্যদিকে মো. রবি আহমেদ নামে একজন পোস্টের নিচে মন্তব্য করে লিখেছেন, আপনি আছেন ফারিণকে নিয়ে, আর আমরা সব পোলাপান আছি ব্যাচেলর পয়েন্ট সিজন-৫ নিয়ে।

অয়ন বড়ুয়া নামে একজন মন্তব্য করে লিখেছেন, ভাই সময় এমনিতেই অসময় হয়ে আছে। কথা একটাই, সিজন-৫ চাই। এভাবেই অমির পোস্ট ‘ব্যাচেলর পয়েন্ট সিজন-৫’ নির্মাণের দাবি জানাচ্ছেন ‘ব্যাচেলর পয়েন্ট’নাটকের দর্শকরা।

‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ফোরে বিভিন্ন চরিত্রে দেখা গেছে মিশু সাব্বির, পলাশ, চাষী আলম, মারজুক রাসেল, সাবিলা নূর, ফারিয়া শাহরিন, শরাফ আহমেদ জীবন, মনিরা মিঠু, আবদুল্লাহ রানা, শিমুল শর্মা, পারসা ইভানা, পাভেল, আশুতোষ সুজনসহ অনেক অভিনেতাকে।

এদিকে গত ঈদে ‘হোটেল রিলাক্স’ নামের একটি ওয়েব সিরিজ মুক্তি পেয়েছে অমির। সিরিজটি বেশ জনপ্রিয়তা লাভ করেছে। এরই ধারাবাহিকতায় অমি এবার নির্মাণ করছেন ‘অসময়’ নামে একটি ওয়েব ফিল্ম।

 এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত