আপডেট :

        ওয়াক অব ফেমে স্থান পেলেন বেকহ্যাম

        মেয়র নির্বাচনে হেরে ক্ষোভ ঝাড়লেন স্পেন্সার প্র্যাট, বললেন: ‘এখন যুদ্ধ শুরু’

        টেক্সাসে বন্দুক হামলায় নিহত ১, আহত অন্তত ১০

        স্পেসএক্সের শেয়ারবাজারে অভিষেক, বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

        ওয়ার্নার ব্রাদার্স কিনতে প্যারামাউন্টের ১১১ বিলিয়ন ডলারের চুক্তিতে মার্কিন অনুমোদন

        যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ভেনেজুয়েলার কুখ্যাত গ্যাং নেতা নিহত: ট্রাম্পের দাবি

        ক্যালিফোর্নিয়ায় সম্ভাব্য সিরিয়াল কিলার, চার হত্যার অভিযোগে অভিযুক্ত

        ধর্মীয় নেতার ছদ্মবেশে ধর্ষণ-নির্যাতন, ২২৫ বছরের কারাদণ্ড

        ক্যালিফোর্নিয়ার গভর্নর হলে ‘কমন সেন্স’ সংস্কারের প্রতিশ্রুতি স্টিভ হিলটনের

        নাইট্রোজেন গ্যাসে মৃত্যুদণ্ড কার্যকর করতে আলাবামার আবেদন খারিজ

        যুক্তরাষ্ট্রের কনস্যুলেটে হামলা-সংশ্লিষ্ট অভিযানে টরন্টো পুলিশের কর্মকর্তা নিহত

        কংগ্রেসের আপত্তির মুখে নতুন গোয়েন্দা প্রধান হিসেবে জে ক্লেটনকে মনোনয়ন দিলেন ট্রাম্প

        দাবানলে বাড়ি হারিয়ে সিটির বিরুদ্ধে মামলায় মেয়র ব্যাসের ভাই

        ফেটিশ সাক্ষাতে মৃত্যুর ঘটনায় ক্যালিফোর্নিয়ার ওনলি ফ্যানস নির্মাতার ৪ বছরের কারাদণ্ড

        বাবাকে নির্যাতন করে আগুনে পুড়িয়ে হত্যা, ক্যালিফোর্নিয়ায় ১ ব্যক্তির যাবজ্জীবন

        ক্যালিফোর্নিয়ায় সাগরের স্রোতে ভেসে নিখোঁজ কিশোরী, উদ্ধার মা ও ভাইবোন

        এপস্টেইনের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক ছিল না, কংগ্রেসে দাবি বিল গেটসের

        মধ্যপ্রাচ্যে টানা দ্বিতীয় দিনের মতো পাল্টাপাল্টি হামলা চালাল যুক্তরাষ্ট্র ও ইরান

        ক্যালিফোর্নিয়ায় ২০ ফুটেরও বেশি উঁচু ঢেউ, সার্ফারদের ভিড় নিউপোর্ট বিচে

        ৪ বছর বয়সী শিশুহত্যা মামলায় পুরস্কার বেড়ে ৮৫ হাজার ডলার

অনেক বৈচিত্র্য আছে এখনকার সিনেমায়

অনেক বৈচিত্র্য আছে এখনকার সিনেমায়

তিন শতাধিক সিনেমার অভিনয় শিল্পী অঞ্জনা সুলতানা। এর কোনোটিতে ছিলেন নৃত্যশিল্পী, কোনোটিতে সহশিল্পী আবার নায়িকা হিসেবেও অভিনয় করেছেন প্রচুর সিনেমায়। প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা আলমগীর কবিরের ‘পরিণীতা’ সিনেমায় ললিতা চরিত্রে শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

নতুন সিনেমা নিয়ে আসবেন বলেছিলেন, সেটার কী খবর?

এ নিয়ে আমার অনেক দিনের পরিকল্পনা তো ছিলই এবং এখনও আছে। তবে সিনেমার বাজার দেখে সময় নিতে হয়েছে আমাকে। আমার এ পরিকল্পনার বিষয়ে এখনই চূড়ান্ত কিছু বলতে পারছি না। এজন্য আপনাদের আরও দু’মাস অপেক্ষা করতে হবে। তখনই এ বিষয়ে সব জানাতে পারব আপনাদের। এখন এ নিয়ে একটা প্রস্তুতির ওপর দিয়ে যাচ্ছি আমরা।

এখন যেসব সিনেমা আসছে তাতে বৈচিত্র্য কেমন আছে মনে করেন?

আগেকার ছবির সঙ্গে তাল মিলিয়ে চলতে তো হবে না। অবশ্যই এখনকার সিনেমাতেও বৈচিত্র্য আছে। নতুন মুখও আসছে। বৈচিত্র্যও আসতেছে। গল্পগুলোও ডিফারেন্ট। এখনকার দর্শক যে রকম ছবি চাচ্ছে সে রকম ছবিই হচ্ছে। একেকটা ছবি একেক রকম হচ্ছে। ডিরেক্টররাও খুব টেলেন্টেড। ডিফারেন্ট, ডিফারেন্ট ডিরেক্টর আসতেছে, এটা দেখে আমার খুব ভালো লাগছে।

কেন দর্শক হবে না। ছবি যদি আমি ভালো বানাতে পারি তবে কেন দর্শক হবে না। আমার যদি পাবলিসিটি ঠিক মতো হয় কেন দর্শক হবে না। আর সব ছবিই যে বাম্পার হিট হয়ে যাবে এমনটা আশা করা তো ঠিক হবে না। তাতে যদি কস্টিংটা উঠে আসে তাতেই তো যথেষ্ট। ‘প্রিয়তমা’র মতো হবে সেভাবে চিন্তা করলে তো হবে না।

শুধু শাকিব খানের ছবিতেই দর্শক হয়- অন্যদের তো হয় না? সে জন্য তাদের অনুযায়ী গল্পগুলো ঠিক করতে হবে।

তাদেরকে নিয়ে ছবির গল্প করতে হবে। যাকে দিয়ে যে ধরনের ছবি হবে সে ধরনের ছবি বানাতে হবে। শুধু তাদেরকে নিয়েই আলাদাভাবে চিন্তা করে সিনেমাটা বানাতে হবে। তারা যে আপ কামিং স্টার হিসেবে উঠে আসতেছে সেটা পাবলিককে, ঘরে-ঘরে তাদেরকে জানানোর ব্যবস্থা করতে হবে। তাদেরকে সেভাবে প্রমোট করতে হবে। তাহলেই না পাবলিক তাদের চিনবে। তাদেরকে আলাদাভাবে জানাতে হবে। তাদের জন্য আলাদাভাবে খরচ করতে হবে।

আগে এক ডজনের ওপর সুপারস্টার ছিলেন তাদের তো চিনাতে হয়নি!

ওই সময়ের সঙ্গে তুলনা করলে হবে? ওই সময়টা শেষ। ওই সময়টা আর কখনোই দেখা যাবে না। এখন স্যাটেলাইটের যুগ। তখন কি স্যাটেলাইট ছিল, এত চ্যানেল ছিল? সারা পৃথিবীই এখন মানুষের হাতের মুঠোয়। কোথায় কি হচ্ছে মানুষ এক মুঠোতেই জানতে পারছে সব। এখন বেশি বেশি পাবলিসিটির যুগ। নতুন একটা হিরো আসবে তাকে তো চেনাতে হবে। তাহলেই না পাবলিক তার সম্পর্কে জানবে।

এখন আলাদাভাবে কেউ কাউকে না চিনাতে পারলে, সিনেমা বানিয়ে ঘরে বসে থাকলে সেই সিনেমা কেউ দেখবেও না, তার নায়ক-নায়িকাকেও কেউ চিনবে না। এখন হলে কোন ছবি আসল তা যদি না জানাতে পারি তাহলে তো কিছুই হলো না।

মুক্তি পাওয়া কোনো কোনো সিনেমা আছে- যার খোঁজও থাকে না!

থাকবে কী করে? চ্যানেল আইয়ের সিনেমা ‘মাসুদ রানা’ নিয়ে তো যথেষ্ট প্রচার-প্রচারণা হয়েছে। সেটার দর্শক কেমন? ডিপজলের ‘ঘর ভাঙা সংসার’ কেমন চলছে? এ নিয়ে তো আপনারা নিজেরাই খোঁজ রাখেন না দর্শক তখন কী খোঁজ পাবে নতুন মুক্তি পাওয়া সিনেমাগুলো সম্পর্কে? আপনারা তো পাইছেন এক শাকিব খানের সিনেমাই। শুধু এক শাকিব খানের সিনেমার নিউজই ঢাকঢোল পিটিয়ে ফলাও করে দেন। আগে তো সব সিনেমার খবরই মিডিয়ায় আসত! অথচ এখন অনেক ছবি আছে যেগুলোকে প্রায়ই মিডিয়া এড়িয়ে যাচ্ছে এটাও তো কম দেখে আসছি না! পরে দেখা গেল ঐ ছবিটাই আন্তর্জাতিক পুরস্কার নিয়ে এলো। এভাবে একতরফা পাবলিসিটি করলে আমাদের সিনেমার ভবিষ্যৎও কি ভালো হবে?

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত