আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

‘কলিজার আধখান’ কোটির ক্লাবে ভিউ

‘কলিজার আধখান’ কোটির ক্লাবে ভিউ

মুক্তির প্রথমদিন (১ সেপ্টেম্বর) থেকেই নাটকটি দেখে আবেগে ভাসছিলেন দর্শকরা। তৃতীয় দিন থেকে সেটি অবস্থান নেয় ইউটিউব ট্রেন্ডিং তালিকায়। আর নবম দিনে (১০ সেপ্টেম্বর) এসে ছুঁয়ে দিলো কোটি ভিউ ক্লাবের ঘর।

নাটকটির নাম ‘কলিজার আধখান’। সিএমভি প্রযোজিত এই নাটকটির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন মুশফিক আর ফারহান ও তানজিন তিশা। সন্তান না হওয়া এক দম্পতির করুণ গল্প আবর্তিত হয়েছে এতে। যেখানে রয়েছে সামাজিক বার্তাও। এটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন মুহাম্মদ মিফতাহ আনান।

ওটিটি আর সিনেমার জোয়ারে রমরমা নাটকের বাজার অনেকটাই চাপা পড়ে আছে। অনেক দিন হলো, তেমন কোনো সিরিয়াস গল্পের নাটক আলোচনায় আসছে না। নাটকের এমন মন্দা সময়ে ‘কলিজার আধখান’ যেন একপশলা বৃষ্টি।
‘নাটকটা দেখে সত্যি চোখে পানি চলে এলো। যার সন্তান নেই, সে বোঝে সন্তান না থাকার যন্ত্রণা কতটা বেদনাদায়ক’; ‘নাটকটা দেখে অনেক কেঁদেছি’; ‘সত্যি নাটকটা দেখে চোখের পানি ধরে রাখতে পারলাম না’- এমন হাজারও মন্তব্যে ভরে গেছে নাটকটির ইউটিউব কমেন্ট বক্স।

গত ১ সেপ্টেম্বর সিএমভির ইউটিউব চ্যানেলে নাটকটি উন্মুক্ত করা হয়েছে। এরপরই দর্শক হুমড়ি খেয়ে পড়ছে এটি দেখার জন্য।

নাটকটি দেখে দর্শকের বিপুল সাড়া প্রসঙ্গে মুশফিক আর ফারহান বলেন, ‘এই নাটকের গল্প আমাকে ভাবিয়েছিল, কাজ করার পর সেটাই দেখতে পাচ্ছি। এমন একটা ইস্যু নিয়ে করেছি, যারা এই ধরনের সমস্যায় আছেন, তারা গভীরভাবে উপলব্ধি করতে পারছেন। ফেসবুক-ইউটিউবে অসংখ্য মন্তব্য দেখে আপ্লুত হচ্ছি।’

‘কলিজার আধখান’ নাটকটি প্রযোজনা করেছেন এস কে সাহেদ আলী। এতো অল্প সময়ে কোটি ভিউ প্রসঙ্গে তিনি বলেন, ‘এটা পরম স্বস্তির বিষয় যে, সিরিয়াস নাটকও মানুষ দেখে। যদি সেটার গল্প ও নির্মাণ ঠিকঠাক থাকে। আমরা বরাবরই চেষ্টা করি সস্তা জনপ্রিয়তা এড়িয়ে গল্প সমৃদ্ধ মান সম্পন্ন নাটক উপহার দিতে। তারই পুরস্কার এই নাটক থেকে পাচ্ছি। এমন কাজ সামনে আরও নির্মাণের চেষ্টা করবো।’

নাটকটিতে একটি দারুণ গানও রয়েছে। সেটি গেয়েছেন ইমরান ও কণা। মেহেদী হাসান লিমনের কথায় এর সুর-সংগীত করেছেন মার্সেল। এই গানটিও বেশ জনপ্রিয়তা পেয়েছে অন্তর্জালে।


 এলএবাংলাটাইমস/আইটিএলএস 

শেয়ার করুন

পাঠকের মতামত