আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

৫০০ কোটির ক্লাবে জাওয়ান

৫০০ কোটির ক্লাবে জাওয়ান

‘জাওয়ান’ দিয়ে বক্স অফিসে রীতিমতো সুনামি সৃষ্টি করেছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। এখন নিজেই নিজের রেকর্ড ভাঙার খেলায় মেতেছেন বলিউড বাদশা। মাত্র চার দিনেই সিনেমাটি ৫০০ কোটির ক্লাবে ঢুকে পড়েছে। ‘জাওয়ান’-এর ঝুলিতে এখন বিশ্বব্যাপী মোট উপার্জনের অঙ্ক ৫৩৫ কোটি টাকা। আর শুধুমাত্র ভারতে সিনেমাটির মোট সংগ্রহ ৩১৬.১৬ কোটি রুপি। ‘জাওয়ান’ সাফল্যে এক বিরল রেকর্ডের পথে শাহরুখ খান।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ‘জাওয়ান’ প্রতিদিনই গড়ে ১০০ কোটির ব্যবসা করেছে। এই বক্স অফিস কালেকশনের সুবাদে ‘জাওয়ান’ হলো প্রথম ভারতীয় সিনেমা, যা মাত্র চার দিনে ৫০০ কোটির গন্ডি পেরিয়েছে। শাহরুখের ‘জাওয়ান’ ইতিমধ্যে পেছনে ফেলে দিয়েছে আমির খানের ‘দঙ্গল’ আর প্রভাসের ‘বাহুবলী’র মতো বড়মাপের সিনেমার রেকর্ডও।

বক্স অফিসের তথ্য অনুসারে, ‘জাওয়ান’ ভারতে পঞ্চম দিনে সমস্ত ভাষায় ৩০ কোটির বেশি ব্যবসা করেছে। মুক্তির প্রথম দিনে ভারতে সিনেমাটি উপার্জন করে ৭৫ কোটি রুপি। যার ভিতর হিন্দিতে ৬৫.৫ কোটি, তামিলে ৫.৫ কোটি এবং তেলেগুতে ৪ কোটি রুপি। এরপর দ্বিতীয় দিনে উপার্জন করে ৫৩.২৩ কোটি রুপি। যার ভিতর হিন্দিতে ৪৬.২৩ কোটি, তামিলে ৩.৮৭ কোটি এবং তেলেগুতে ৩.১৩ কোটি রুপি। তৃতীয় দিনে উপার্জন করে ৭৭.৪৩ কোটি রুপি। যার ভিতর হিন্দিতে ৬৮.৭২ কোটি, তামিলে ৫.৩৪ কোটি এবং তেলেগুতে ৩.৭৭ কোটি রুপি। চতুর্থ দিনে উপার্জন করে ৮০.১ কোটি রুপি। যার ভিতর হিন্দিতে ৭১.৬৩ কোটি, তামিলে ৫ কোটি এবং তেলেগুতে ৩.৪৭ কোটি রুপি।

এরকম ‘জাওয়ান’ ঝড় চলতে থাকলে ইতিহাসের পাতায় নাম লেখাবেন শাহরুখ খান। হাজার কোটির ক্লাবে যেতে এই সিনেমাকে যে খুব বেশি অপেক্ষা করতে হবে না। তিনিই হবেন ভারতের প্রথম সুপারস্টার, একই বছরে যার দুটি সিনেমা একই সঙ্গে আয় করবে ১০০০ কোটি। এই বিরল রেকর্ডের খুব কাছাকাছি বলিউড কিং।

‘জাওয়ান’ পরিচালনা করেছেন দক্ষিণী নির্মাতা অ্যাটলি কুমার। এখানে শাহরুখ খানের বিপরীতে প্রথমবার জুটি বেঁধেছেন দক্ষিণী নায়িকা নয়নতারা। ভিলেন চরিত্রে আছেন একই ইন্ডাস্ট্রির নামকরা তারকা বিজয় সেতুপাতি। আরও আছেন প্রিয়ামণি ও সানিয়া মালহোত্রা। এছাড়া ক্যামিও করেছেন দীপিকা পাড়ুকোন।

এলএবাংলাটাইমস/আইটিএলএস 

শেয়ার করুন

পাঠকের মতামত