আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

উৎসবের কেবল তো শুরু: আয়মান

উৎসবের কেবল তো শুরু: আয়মান

নেচে-গেয়ে নিজেদের গায়েহলুদ অনুষ্ঠান উদযাপন করেছেন আয়মান সাদিক ও মুনজেরিন শহীদ। শুক্রবার রাজধানীর মিরপুর ডিওএইচএসের মসজিদে বিয়ে সম্পন্ন হয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফরমের এই দুই তারকার। আর ঢাকার আর্মি অফিসার্স ক্লাবে গায়েহলুদ অনুষ্ঠান আয়োজন করা হয়। যেখানে মুনজেরিন ও আয়মান সাদিকের কাছের মানুষজন উপস্থিত ছিলেন।

বর ও কনে দুজনকে বর্ণময়, রং ঝলমলে পোশাকে দেখা যায়। সামাজিক মাধ্যমে অবশ্য আয়মান দুজনের এই বর্ণিল সাজের ছবি পোস্ট করে লিখেছেন, ‘এই হাসি, রং, উৎসবের কেবল তো শুরু!

এই আয়োজনে প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককেও দেখা যায়। শুধু তা-ই নয়, এই আয়োজনে পলক দেশের প্রয়াত কিংবদন্তি ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চুর তুমুল জনপ্রিয় গান ‘সেই তুমি’ গাইতে শুরু করেন।

শুধু পলকই নন, আয়মান ও মুনজেরিনও একই সঙ্গে তুমুল উচ্ছ্বাসে গাইতে থাকেন, ‘সেই তুমি কেন এত অচেনা হলে...’

আয়মান সাদিক ২০১৫ সালে ‘১০ মিনিট স্কুল’ প্রতিষ্ঠা করেন। 

এটা এমন একটি প্রতিষ্ঠান, যা অনলাইনে শিক্ষা বিষয়ক বিভিন্ন তথ্য এবং সহযোগিতা বিনা মূল্যে দিয়ে থাকে।

এই প্রতিষ্ঠান মূলত ইংরেজি, গণিত ও বিজ্ঞানের নানা বিষয়, যা একাডেমিক সিলেবাসের আওতাভুক্ত এবং বিভিন্ন বিষয়ের ওপর দক্ষতা কিভাবে বাড়ানো যায়, তা নিয়ে ভিডিও তৈরি করে। আয়মান সাদিক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএর ছাত্র।

মুনজেরিন শহীদের জন্ম চট্টগ্রামে।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে স্নাতকোত্তরে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করেছিলেন।

এলএবাংলাটাইমস/আইটিএলএস 

শেয়ার করুন

পাঠকের মতামত