আপডেট :

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

        হারিকেন ইসাইয়াসের তাণ্ডবে যুক্তরাষ্ট্রে চারজনের মৃ ত্যু, বিদ্যুৎহীন পাঁচ লাখ মানুষ

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

সুইটহার্ট সিনেমায় রিয়াজ-মিমের রোমান্স

সুইটহার্ট সিনেমায় রিয়াজ-মিমের রোমান্স

ভালোবাসা দিবসের উপহার নিয়ে আসছেন ঢাকাই ছবির একসময়ের হার্টথ্রুব নায়ক রিয়াজ ও প্রজন্মের আবেদনময়ী চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। ওয়াজেদ আলী সুমনের পরিচালনায় ‘সুইটহার্ট’ ছবিটি মুক্তি পাচ্ছে আগামী ১২ ফেব্রুয়ারি। এখানে প্রথমবারের মত একসঙ্গে অভিনয় করেছেন চলচ্চিত্রের এই নতুন জুটি।

কিছুদিন আগে টিজার প্রকাশের পর আলোচনায় এসেছিলো ছবিটি। এবার ইউটিউবে মুক্তি পেলো এর একটি গান। ‘কেনরে তোর মাঝে’ শিরোনামের নতুন গানটিতে অভিনয় করতে দেখা গেছে রিয়াজ ও মিমকে। গেল সোমবার রাতে প্রকাশ পাওয়ার পর থেকেই আলোচনায় এসেছে ‘সুইটহার্ট’ ছবির নতুন এই গানটির ভিডিও। এখানে রিয়াজের দেখা মিলেছে তার ট্রেড মার্ক সেই রোমান্টিক হিরো হিসেবেই। আর মিম হাজির হয়েছেন গ্ল্যামারের ঝলমলে লাস্যময়ী হয়ে।

পরিচালক জানালেন, ‘কেন রে তোর মাঝে’ গানটিতে কণ্ঠ দিয়েছেন আহমেদ হুমায়ূন ও রমা। গানটি লিখেছেন সুদীপ কুমার দীপ। সুর ও সংগীতায়োজন করেছেন আহমেদ হুমায়ূন।


তিনি আরো জানান, ‘সুইটাহার্ট’ ছবিতে একটি ‘সাইকো’ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। তবে বিদ্যা সিনহা মিমের বিপরীতে ছবিটির মূল নায়ক হিসেবে রয়েছেন হালের আলোচিত অভিনেতা বাপ্পি চৌধুরী। এতে আরো অভিনয় করেছেন দিতি, প্রবীর মিত্র, শম্পা রেজা ও উৎপল। ছবিটির গল্প লিখেছেন এস রেজা। সংলাপ লিখেছেন মো. রফিকুজ্জামান ও আবদুল্লাহ জহির বাবু।

প্রসঙ্গত, সোহানুর রহমান সোহান পরিচালিত পূর্ণিমা ও আমিন খানের সাথে রিয়াজ অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ‘লোভে পাপ পাপে মৃত্যু’। এই ছবিটি মুক্তি পায় ২০১৪ সালের ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে।

শেয়ার করুন

পাঠকের মতামত