আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

হ্যারি পটার অভিনেতা মাইকেল গ্যাম্বনের মৃত্যু

হ্যারি পটার অভিনেতা মাইকেল গ্যাম্বনের মৃত্যু

হ্যারি পটারের বিখ্যাত অভিনেতা স্যার মাইকেল গ্যাম্বন ৮২ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। তিনি হাসপাতালে মারা গেছেন বলে তার পরিবার নিশ্চিত করেছে।

হ্যারি পটারের আটটি চলচ্চিত্রের মধ্যে ছয়টিতে প্রফেসর অ্যালবাস ডাম্বলডোরের চরিত্রে অভিনয় করে তিনি তুমুল জনপ্রিয়তা পান।

আয়ারল্যান্ডের ডাবলিনে জন্মগ্রহণ করেছিলেন মাইকেল গ্যাম্বন। তার পাঁচ দশকের কর্মজীবনে টিভি, চলচ্চিত্র, থিয়েটার এবং রেডিওতে কাজ করেছেন। চারটি বাফতা জিতেছিলেন তিনি।

তার স্ত্রী লেডি গ্যাম্বন এবং ছেলে ফার্গাস বলেছেন, নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে পরিবারের সঙ্গেই শান্তিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন গ্যাম্বন।

জে কে রাউলিংয়ের উপন্যাস অবলম্বনে হ্যারি পটার সিনেমায় অভিনয়ের পাশাপাশি আইটিভি সিরিজ মাইগ্রেটে ফরাসি গোয়েন্দা জুলেস মাইগ্রেটের ভূমিকায়ও অভিনয় করেছিলেন গ্যাম্বন। তিনি বিবিসিতে ডেনিস পটারের দ্য সিঙ্গিং ডিটেকটিভ-এ ফিলিপ মার্লো চরিত্রের জন্যও পরিচিত।

স্যার মাইকেল ২০০৩ সালে রিচার্ড হ্যারিসের মৃত্যুর পর জে কে রাউলিংয়ের উপন্যাস অবলম্বনে হিট হ্যারি পটার সিরিজে ডাম্বলডোরের ভূমিকায় অভিনয় করেছিলেন।

২০১০ সালে জেন অস্টেনের এমার অভিযোজনে মিস্টার উডহাউসের ভূমিকায় এবং ২০০২ সালে পাথ টু ওয়ার-এ প্রেসিডেন্ট লিন্ডন বি জনসন চরিত্রে অভিনয় করার জন্য তিনি এমি পুরস্কারের জন্য মনোনীত হন। এছাড়াও তিনি ডেভিড হেয়ারের নাটক স্কাইলাইটের একটি চরিত্রের জন্য ১৯৯৭ সালে টনি মনোনয়ন পেয়েছিলেন।

‘দ্য গ্রেট গ্যাম্বন’ নামে পরিচিত এই শক্তিমান অভিনেতা সর্বশেষ ২০১২ সালে স্যামুয়েল বেকেটের নাটক অল দ্যাট ফল-এর একটি লন্ডন প্রযোজনায় মঞ্চে উপস্থিত হয়েছিলেন।

তিনি লন্ডনের রয়্যাল ন্যাশনাল থিয়েটারের মূল সদস্যদের একজন হিসেবে তার কর্মজীবন শুরু করেন এবং শেক্সপিয়ারের বেশ কয়েকটি নাটকে অভিনয় করেন। ১৯৯৮ সালে বিনোদন শিল্পে অবদানের জন্য তিনি নাইট উপাধিতে ভূষিত হন।

এলএবাংলাটাইমস/আইটিএলএস 

শেয়ার করুন

পাঠকের মতামত