আপডেট :

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

        ট্রাম্পের বিলাসবহুল ফ্লোরিডা গলফ ক্লাবেই হতে পারে নতুন ‘ক্যাম্প ডেভিড’

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার তাপপ্রবাহ এখনো কাটেনি, তবে আসছে স্বস্তির শীতলতা

        সিলভার লেকে বাড়িতে আগুন, চার এলএফডি ফায়ারফাইটারসহ আহত ৫

        প্রায় এক মাস ধরে নিখোঁজ দক্ষিণ ক্যালিফোর্নিয়ার দুই কিশোর লস এঞ্জেলেসের এলাকায় থাকতে পারে

        কুলভার সিটি বাসচালক ব্রুস রদ্রিগেজকে হত্যার অভিযোগে লস এঞ্জেলেসের ব্যক্তি অভিযুক্ত

নিলয়-শখের সফল প্রেমের গল্প

নিলয়-শখের সফল প্রেমের গল্প

একটি সফল প্রেমের গল্প। এই গল্পের দুই প্রধান চরিত্র হলেন নিলয় আলমগীর ও আনিকা কবির শখ। বিনোদন অঙ্গনে তারকা সহশিল্পীর সঙ্গে প্রেমের ঘটনা যেন চিরন্তন। এ দেশের বিনোদন অঙ্গনের অনেক তারকা একে অন্যকে ভালোবেসে ঘর বেঁধেছেন।

সম্প্রতি সেই তালিকায় যুক্ত হলেন এই জুটি। তাদের জীবনের এই নতুন অধ্যায়ের গল্পটি ঠিক কবে থেকে শুরু তা নিজেরাও বুঝতে পারেননি। সম্প্রতি উত্তরায় নিলয়ের বাসায় কথা হচ্ছিল।

চায়ের কাপে চুমুক দিয়ে নিলয় এবার বললেন, ‘শখ অনেক লক্ষ্মী একটা মেয়ে। সত্যিই শখ অনেক ভালো মেয়ে। আমার অসম্ভব ভালো লাগে ওকে। একজন সহশিল্পী হিসেবে সে যেমন ভালো, তেমনি প্রেমিকা বা বউ হিসেবেও মন্দ নয়। একসঙ্গে কাজ করতে গেলে ভালো সম্পর্ক তৈরি হয়। আর এটা হওয়াই স্বাভাবিক। প্রথমে সে আমার খুব ভালো বন্ধু ছিল। এরপর বন্ধু থেকেই কিন্তু ও আমার ভালো প্রেমিকা এখন সে ভালো বউ।’

এরই মধ্যে শখ এসে হাজির হলেন। জানতে চাইলেন, কী নিয়ে কথা হচ্ছিল। শুনলেন প্রেম এবং বিয়ে। তার কাছে প্রশ্ন নিলয়কে আপনার কেমন লাগে? ‘ভালো। নিলয়কে ভালো লাগার প্রধান কারণ, ও খুব সহজ-সরল। নিজের মনের ভাবটা খুব সহজভাবে উপস্থাপন করতে পারে ও। তার এ গুণটি আমাকে বিমোহিত করে। আর পাশাপাশি কাজের ক্ষেত্রে বলতে গেলে নিলয় কিন্তু এখন অনেক ভালো করছে। তার সঙ্গে কাজ করেই আমি সবচেয়ে স্বাচ্ছন্দ্যবোধ করি।’

এবার নিজেদের প্রেম নিয়ে বলুন? আমরা দু’জন দু’জনকে পছন্দ করেছিলাম অনেক আগে। কিন্তু তখনও ভালোবাসা গড়ে ওঠেনি। এরপর সময়ের ব্যবধানে ভালোবাসার ফুল ফুটল, কিন্তু তখন অনেকেই আমাদের সম্পর্ক নিয়ে কথা বলতে শুরু করলেন। কিছু কারণে নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি হলো, যে কারণে আমরা চিন্তা করছিলাম যে আমরা আলাদা থাকব। নিজেদের মধ্যে কোনো যোগাযোগ রাখব না। তাহলেই বোঝা যাবে আমরা কে কাকে কতটা ভালোবাসি। এই আলাদা থাকতে গিয়েই দু’জন দু’জনকে আরও বেশি আপন করে পেলাম। আর তারই ফলশ্রুতিকে দুই পরিবারের সঙ্গে আলাপ-আলোচনা করে বিয়ের কাজটিও সেরে ফেললাম, বলছিলেন শখ।

টিভিতে রিয়াজের সঙ্গে কোমল পানীয়র একটি বিজ্ঞাপনচিত্রে শখকে প্রথম দেখেছিলেন নিলয়। অন্য আর ১০ জন নতুন মডেলের তুলনায় শখকে একটু আলাদা মনে হয়েছিল তার। এরপর ‘সুপার হিরো সুপার হিরোইন’ প্রতিযোগিতার মধ্য দিয়ে বিনোদনের রঙিন দুনিয়ায় পরিচিতি পান নিলয়। পরে টিভিতে নিয়মিত কাজ করতে থাকেন। একদিন মুঠোফোন প্রতিষ্ঠান বাংলালিংকের বিজ্ঞাপনে শখের সঙ্গে প্রথম কাজ করেন তিনি। তারপর একের পর এক বিজ্ঞাপনচিত্রে একসঙ্গে মডেল হয়েছেন তারা।

একসঙ্গে বিজ্ঞাপনে নিয়মিত অভিনয় করার সুবাদে তাদের মধ্যে ভালো বোঝাপড়ার সম্পর্ক গড়ে ওঠে। বেশ কয়েকটি অনুষ্ঠানে তাদের একসঙ্গে চলাফেরা নজর এড়ায়নি কারও। অন্যদিকে ফেসবুকেও একে অন্যকে নিয়ে তারা নানা ইতিবাচক ও মধুর কথা বলেছেন। তখন থেকেই তাদের সম্পর্ক নিয়ে কানাঘুষা শুরু হয়ে যায়।

কথা বলতে বলতে বিকেল প্রায় শেষ হয়ে এলো। দু’জন দু’জনকে বললেন ‘ভালোবাসি’। এ শব্দের সাক্ষী হয়ে রইল শেষ বিকেলের আলো। হেলেপড়া সূর্যের মিষ্টি আলোর সঙ্গে শখের মনকাড়া হাসি মিলিয়ে গেল। আর নিলয়ের মুখে লাজুক হাসি, দু’জন দু’জনের দিকে তাকালেন। চোখের ভাষায় এক পলকে বোঝা গেল মনের কথা ‘ভালোবাসি তোমায় ভালোবাসি’।

শেয়ার করুন

পাঠকের মতামত