আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

সেলিব্রেটি ক্রিকেট লিগে হত্যার হুমকি

সেলিব্রেটি ক্রিকেট লিগে হত্যার হুমকি

সেলিব্রেটি ক্রিকেট লিগ (সিসিএল) এর অপ্রীতিকর ঘটনা এখন ‘টক অব দ্য টাউন’-এ পরিণত হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে সমালোচনা তুঙ্গে যা শোবিজ অঙ্গনের তারকাদের জন্য বিব্রতকর বলে মন্তব্য করছেন কেউ কেউ। দুই দলের মধ্যে হাতাহাতি ও মারামারির ঘটনায় অভিযোগ উঠে দীপংকর দীপনের দলের খেলোয়াড় অভিনেতা মনোজ প্রামাণিককে মেরে ফেলার হুমকি দিয়েছেন প্রতিপক্ষ মোস্তফা কামাল রাজের দলের ক্যাপ্টেন! যা নিয়ে বেশ উৎকণ্ঠা তৈরি হয়েছে। সেসব বিষয় নিয়ে মুখ খুলেছেন অভিনেতা।

সোশ্যাল মিডিয়ায় এক স্ট্যাটাসে মনোজ প্রামাণিক লেখেন, সম্প্রতি সেলিব্রেটি ক্রিকেট লীগে ঘটে যাওয়া বেশকিছু অপ্রীতিকর ঘটনার কারণে আমাকে নিয়ে আপনারা অনেকেই চিন্তিত। আপনাদের চিন্তিত হবার কোনো কারণ নেই, মানসিক ভাবে কিছুটা খারাপ থাকলেও, শারীরিকভাবে আমি ঠিক আছি এবং ভালো আছি। অপ্রীতিকর ঘটনার সময়ে আমার টিমমেটরা আগেই আমাকে টার্গেট করার বিষয়টা আঁচ করতে পারে এবং ঘটনাস্থল থেকে আমাকে সরিয়ে নিয়ে যায়। কিন্তু কেন আমাকে নিয়ে প্রতিপক্ষের দুয়েকজনের এমন উচ্চবাচ্য তা এখনও আমার বোধগম্য নয়। কখনও তাদের সাথে দেখা হলে কথা বলে জেনে নিব।

তিনি আরও লেখেন, মূলত খেলার উত্তেজনা থেকেই প্রতিপক্ষ দলের জার্সি পরা কয়েকজন আমাদের দলের ওপর আঘাত করে। যা খুবই অনাকাঙ্ক্ষিত ও লজ্জাজনক। সেলিব্রেটি ক্রিকেট লিগ আয়োজন করা হয়েছে বাংলাদেশের সংস্কৃতিকর্মীদের এক মেলবন্ধন সৃষ্টি করতে, ক্রিকেটকে আরও উৎসাহিত করতে। বাংলাদেশের সংস্কৃতিতে ও মিডিয়ায় যারা নিয়মিত কাজ করছে তাদের মধ্যকার বন্ধুত্ব দৃঢ় করতেই এই আয়োজন। এরমধ্যে এই ঘটনা একদমই কাম্য নয়। আমাদের টিমের উপর যারা আঘাত করেছিলো তারা হয়ত উত্তেজনার বশে কাজটি করেছে। তাদের চিহ্নিত করে শাস্তির জোর দাবী জানাই। আমাদের টিমের আঘাতপ্রাপ্ত সহকর্মী ও টিমমেটরা যারা হাসপাতালে ছিলেন তাদের জন্য সহমর্মিতা ও ভালো ব্যাপার হচ্ছে তারা সুস্থ হবার পথে। তাদের চিকিৎসা ও ক্ষতির দায়ভারের দাবি জানিয়ে সিসিএল কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

এছাড়া হামলা প্রসঙ্গে তিনি লেখেন, যারা হামলার এই কাজটি করেছে তাদের দুয়েকজন বাদে আমি কাউকেই চিনি না। মাঠে যারা খেলেছে বা টিমের সাথে ছিল তাদেরকে এই হামলায় দেখা যায়নি। তবে দুয়েকজনকে আমি চিনি, কিন্তু তাদের নাম বলব না। কারণ তারা আমার সহকর্মী, কাছেরই মানুষ।

সবশেষে সবার কাছে অনুরোধ জানিয়ে তিনি লেখেন, বিচ্ছিন্ন এই ঘটনা আমাদের সম্পর্ককে নষ্ট করতে পারে না। কিন্তু আমি তাদেরকে অনুরোধ করব আরেকটু সহনশীল হতে ও অন্যদের প্রতি সহমর্মী হতে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে, সংবাদ সম্মেলনে আমাদের প্রতিপক্ষ টিমের পক্ষ থেকে হামলার দায় স্বীকার করে দুঃখপ্রকাশ করা হয়। আমরা আলিঙ্গনের মাধ্যমে তাদেরকে স্বাগত জানাই। এই সময়গুলোতে যারা পাশে ছিলেন, তাদের প্রতি আমার ভালোবাসা ও কৃতজ্ঞতা। সকল ঝামেলার অবসান ঘটিয়ে সেলিব্রেটি ক্রিকেট লিগ আবারও শুরু হোক। দর্শকদের দুশ্চিন্তা নয়, আনন্দের কারণ হয়ে উঠতে চাই আমরা প্রত্যেকেই। খেলা হোক সম্প্রীতির জন্য, খেলা হোক সাংস্কৃতিক অঙ্গনের প্রত্যেকটি কর্মীর সম্পর্ককে দৃঢ় রাখার জন্য।

বিশ্বকাপে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে উৎসাহ দিতে ‘উই ওয়ান্ট দ্য ওয়ার্ল্ড কাপ’ স্লোগানে শোবিজ তারকাদের নিয়ে আয়োজন করা হয় সেলিব্রেটি ক্রিকেট লিগ (সিসিএল)। দুই বিভাগে এতে অংশ নেয় ৮টি দল। পাঁচ দিনের মহড়া শেষে গত ২৮ সেপ্টেম্বর থেকে শুরু হয় গ্রুপ পর্বের খেলা। ৩০ সেপ্টেম্বর ফাইনালের মধ্য দিয়ে এ আসরের সমাপ্তি হওয়ার কথা থাকলেও এক অপ্রীতিকর ঘটনায় স্থগিত হয়ে যায় পুরো আয়োজন।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত