আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

নতুন ‍জুটি আসছে পর্দায়

নতুন ‍জুটি আসছে পর্দায়

শুটিং শেষ হয়েছে গত বছর ডিসেম্বরে। কিন্তু এরপর সিনেমা সংশ্লিষ্ট সকলেই ছিলেন একেবারেই নিরব। সিনেমা মুক্তি বা অন্যান্য বিষয়ে কেউই যেন কিছু বলতে রাজি নয়। অবশেষে এই সিনেমা নিয়ে সরব হলেন নির্মাতারা। জানালেন প্রেমের গল্পে নির্মিত ‘দেয়ালের দেশ’ মুক্তির সময় এবং প্রকাশ করলেন সিনেমার পোস্টার।

এই সিনেমায় আসছে ঢালিউডের নতুন জুটি। পর্দায় প্রথমবার একসঙ্গে দেখা যাবে শরিফুল রাজ ও শবনম বুবলীকে। গতকাল সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে প্রকাশ করা হয় সিনেমার প্রথম পোস্টার। সেখানে দেখা যায় লাশঘরের ফ্রিজারে বুবলীর লাশ। তার পাশেই বসে আছেন শরিফুল রাজ। পোস্টার উন্মোচনের পর জানানো হয়, চলতি বছরই প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘দেয়ালের দেশ’।

সিনেমা প্রসঙ্গে শরিফুল রাজ বলেন, ‘অসাধারণ একটি চিত্রনাট্যে নির্মিত এই সিনেমা। সুন্দর একটি সিনেমা নির্মাণ করতে আমরা সবাই সাধ্যমতো চেষ্টা করেছি। পর্দায় আমাদের কেমিস্ট্রি ফুটিয়ে তোলার জন্য বুবলী ও আমি শুটিংয়ে যাওয়ার আগে রিহার্সাল করেছি। চরিত্রের সঙ্গে মানিয়ে নিতে শারীরিক ও মানসিকভাবেও প্রস্তুতি নিয়েছি। আমার বিশ্বাস, আমাদের এই চেষ্টার ফসল দর্শকের জন্য উপভোগ্য হবে।’

ক্যারিয়ারের শুরুতে শাকিব খানের সঙ্গে এক ডজন সিনেমায় অভিনয় করলেও অন্য কারো সঙ্গে জুটি বাঁধেননি বুবলী। এই গন্ডি থেকে বেরিয়ে এসেছেন বুবলি। হয়েছেন মাহফুজ আহমেদ, সাইমন সাদিকের নায়িকা। এবার হলেন শরীফুল রাজের নায়িকা। সিনেমা প্রসঙ্গে বুবলী বলেন, আমরা প্রায়ই বলি ভিন্ন রকম গল্প, ভিন্ন ধরনের চরিত্র। কিন্তু অনেক সময় পর্দায় সে বিষয়টা পরিষ্কার বোঝা যায় না। এ সিনেমাটি ব্যতিক্রম। এর গল্পটা ভিন্ন আঙ্গিকের। এ ধরনের চরিত্রে এর আগে আমার কাজ করা হয়নি। টিজার, ট্রেলার রিলিজের পর দর্শক বিষয়গুলো আঁচ করতে পারবে।’

সরকারি অনুদানে সিনেমাটি বানিয়েছেন মিশুক মনি। পরিচালনার পাশাপাশি কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন তিনি। সিনেমাটির সহ-প্রযোজকও তিনি। নির্মাতা জানান, শিগগির প্রকাশ হবে সিনেমার টিজার ও ট্রেলার। রাজ-বুবলী ছাড়াও সিনেমায় আরও অভিনয় করেছেন আজিজুল হাকিম, স্বাগতা, সাবেরী আলম, শাহাদাত হোসেন প্রমুখ।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত