আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

সিনেমায় অভিষেক জিয়াউল ফারুক অপূর্বর

সিনেমায় অভিষেক জিয়াউল ফারুক অপূর্বর

জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর সিনেমায় অভিষেক হতে যাচ্ছে। তাও আবার দেশে নয় টালিউডে। কলকাতার পরিচালক প্রতিম ডি গুপ্ত পরিচালিত ‘চালচিত্র’র সিনেমার মাধ্যমে তিনি বড় পর্দায় নাম লেখাতে চলেছেন। বর্তমানে সিনেমার শুটিংয়ে তিনি কলকাতাতেই ব্যস্ত সময় পার করছেন। এরই মধ্যে শুটিংয়ের ফাঁকে ভারতের এক সংবাদমাধ্যকে দেয়া সাক্ষাৎকারে ঢালিউড ‍সুপারস্টার শাকিব খান ও বন্ধু আফরান নিশোকে নিয়ে কথা বলেছেন অপূর্ব।

কথা প্রসঙ্গে অপূর্বের কাছে সেখানকার সংবাদ মাধ্যমের প্রশ্ন ছিল- কিছু দিন আগে নিশো এসেছিলেন কলকাতায়। আপনার ও নিশোর মধ্যে চেহারাগত সাদৃশ্যের কারণে কাকে বেশি বিড়ম্বনায় পড়তে হয়েছে?

এমন প্রশ্নের জবাবে অপূর্ব বলেন, ‘বিড়ম্বনায় নিশোকে পড়তে হয়েছে। প্রচুর মানুষ ওকে অপূর্ব বলে ডাকত। ওকে বেশ ভুগতে হয়েছে তার জন্য। থ্যাঙ্ক গড যে ও নিশো হয়ে উঠতে পেরেছে। আসলে নিশোকে নিয়ে এসেছিলাম আমি। অভিনেতা হওয়ার আগে থেকে আমরা বন্ধু। আমি যখন নাটক শুরু করি, তখনই রাকাত ভাইকে বলি ওকে নাটকে নেয়ার কথা। তার পর মাঝে অন্য কাজে ব্যস্ত ছিল। এখন আবার কাজ শুরু করেছে।’

বাংলাদেশে বড় পর্দার হিরো বলতে কি শুধুই শাকিব খান? এমন এক প্রশ্নের জবাবে অপূর্ব বলেন, ‘এগুলো নিয়ে কথা বলতে চাই না। পরবর্তী প্রশ্নতে চলে যাওয়াই সমীচীন। (একটু থমকে...) আমি শুধু বলতে পারি তিনি ‘সুপারস্টার’। এত বছর ধরে একটা ইন্ডাস্ট্রিকে ধরে রাখতে দম লাগে। সেই সম্মান তার প্রাপ্য। কেউ কারও থেকে কম বা বেশি নয়। সবার জীবনে উত্থান-পতন থাকে। আজ যে ‘সুপারস্টার’, ভবিষ্যতে অন্য কেউ সেই জায়গা নেবে।

এসময় সিনেমায় সেভাবে কাজ না করা নিয়ে অপূর্ব বলেন, আমি ‘গ্যাংস্টার রিটার্নস’ বলে একটা সিনেমা করেছিলাম। কিন্তু আচমকা সিনেমাটা নির্ধারিত সময়ের এক সপ্তাহ আগে মুক্তি পেয়ে যায়। তখন কিছু একটা হয়েছিল। আমি তো সিনেমার লোক না, বুঝতাম না। ওটা একটা তিক্ত অভিজ্ঞতা জীবনের। আমি অপূর্ব হয়েছি নাটকের জন্য। সিনেমার ক্ষেত্রে ব্যাটে-বলে মেলেনি। আসলে কখনও আমার গল্প পছন্দ হয়নি, কখনও পারিশ্রমিক পছন্দ হয়নি। সব কিছু মিললে তবেই তো ভাল কাজ হয়।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত