আপডেট :

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

        ট্রাম্পের বিলাসবহুল ফ্লোরিডা গলফ ক্লাবেই হতে পারে নতুন ‘ক্যাম্প ডেভিড’

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার তাপপ্রবাহ এখনো কাটেনি, তবে আসছে স্বস্তির শীতলতা

        সিলভার লেকে বাড়িতে আগুন, চার এলএফডি ফায়ারফাইটারসহ আহত ৫

        প্রায় এক মাস ধরে নিখোঁজ দক্ষিণ ক্যালিফোর্নিয়ার দুই কিশোর লস এঞ্জেলেসের এলাকায় থাকতে পারে

        কুলভার সিটি বাসচালক ব্রুস রদ্রিগেজকে হত্যার অভিযোগে লস এঞ্জেলেসের ব্যক্তি অভিযুক্ত

ফেইসবুকে ফ্যান পেজ খুললেন মোশাররফ করিম

ফেইসবুকে ফ্যান পেজ খুললেন মোশাররফ করিম

অবশেষে ফেইসবুকে ফ্যান পেজ খুললেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। সাবলীল অভিনয় নৈপুণ্যে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন অভিনেতা মোশাররফ করিম। দেশের সাধারণ দর্শক তার অভিনয় দেখে মুগ্ধ। সবার এই প্রিয় অভিনেতা অভিনয়ে যতিটা সক্রিয়, ততটাই নিষ্ক্রিয় ফেসবুকে। নিজের নামে ফেসবুকে একটা আইডি থাকলেও সেখানে রয়েছেন খুবই সীমিত সংখ্যক বন্ধু। এতদিন তার নিজস্ব কোনো ফেসবুক ফ্যান পেজ ছিল না। কিন্তু সম্প্রতি ফ্যান পেজ খুলতে বাধ্য হয়েছেন এই অভিনেতা।

জানা যায়, এই শিল্পীর জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে অনেকেই তার নামে ফেসবুক ফ্যান পেজ খুলেছেন। এর ফলে বিভিন্ন সময় নানা ধরনের বিব্রতকর অবস্থার মুখোমুখি হচ্ছেন তিনি। এবার নিজেই ভক্তদের জন্য খুললেন ফেসবুক ফ্যান পেজ। মোশাররফ করিমের ভাষায় ফেসবুক ফ্যান পেজ খুলতে বাধ্য হলেন তিনি।

এই প্রসঙ্গে মোশাররফ করিম বলেন, ‘এতদিন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আমার কোনো ফ্যান পেজ ছিল না, কতিপয় অসাধু ব্যক্তি আমার নামে ভুয়া ফ্যান পেজ খুলে ব্যক্তিগত স্বার্থে, অশ্লীল, কুরুচিপূর্ণ গর্হিত কাজে ব্যবহার করেছে। শুভানুধ্যায়ীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে অবশেষে ফেসবুকে নিজস্ব ফ্যান পেজ খুলতে বাধ্য হলাম। এটা একান্তই আমার দ্বারা পরিচালিত হবে, এখান থেকে আমার সকল কাজের আপডেট জানতে পারবেন। আপনাদের সুমতামত, পরামর্শ দিয়ে পাশেই থাকবেন আশা করি।’

মোশাররফ করিমের ফেসবুক ফ্যান পেজের ঠিকানা

https://www.facebook.com/Mosharraf-Karim-1694540734092557

শেয়ার করুন

পাঠকের মতামত