আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

দ্বন্দ্ব ভুলে সালমানের বাড়িতে অরিজিৎ

দ্বন্দ্ব ভুলে সালমানের বাড়িতে অরিজিৎ

সালমান খান ও অরিজিৎ সিংয়ের দীর্ঘ ৯ বছর মুখ দেখাদেখি বন্ধ ছিল। কিন্তু এভাবে আর কতদিন। তাই বিরোধ ভুলে সালমান খানের বাড়িতে হাজির হলেন অরিজৎ। বুধবার রাতে সালমানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে গিয়েছিলেন অরিজিৎ সিং। সেই ভিডিও এখন সামাজিক মাধ্যমে ভাইরাল। ভক্তদের মনে প্রশ্ন, শেষ পর্যন্ত কি তাদের দূরত্ব কমলো? বিষয়টি নিয়ে জোর চর্চা চলছে নেটদুনিয়ায়।

একজন লিখেছেন, ‘এমনটা তো আশাই করিনি।’ আরেকজন লিখেছেন, ‘সালমান খানের বাড়িতে অরিজিৎ সিং। কী ঘটতে যাচ্ছে?’ অন্যজন লিখেছেন, ‘সালমান খানের পরবর্তী সিনেমার গানের অংশ হতে যাচ্ছেন অরিজিৎ। এজন্য তাদের এই বৈঠক।’ যদিও এ বিষয়ে এখনো মুখ খুলেননি সালমান কিংবা অরিজিৎ।

২০১৪ সালে এক অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে সালমানের সঙ্গে অরিজিতের ঝামেলার সূত্রপাত। অনুষ্ঠানটি সালমানের সঙ্গে সঞ্চালনা করছিলেন রীতেশ দেশমুখ। অরিজিতের ক্যারিয়ার তখন গোড়ার দিকে। একটি গানের সম্পাদনার কাজ নিয়ে কলকাতায় ব্যস্ত ছিলেন তিনি। টানা ১২-১৩ ঘণ্টা কাজের পর মুম্বাই উড়ে যান অরিজিৎ। হোটেলে না গিয়েই সোজা অ্যাওয়ার্ড অনুষ্ঠানে পৌঁছান।

পুরস্কার নিতে অরিজিৎ যখন মঞ্চে যান, তখন তার পায়ে ছিল চপ্পল, পরনে ছিল ক্যাজুয়াল শার্ট। ঘুম চোখে মঞ্চে উঠার পর সালমান স্বভাবসিদ্ধ ভঙ্গিতে প্রশ্ন করেন, ‘ঘুমিয়ে গিয়েছিলে?’ জবাবে অরিজিত মজা করে বলে বসেন, ‘কী করব, আপনারা ঘুম পাড়িয়ে দিলেন।’ অরিজিতের এ জবাব সহজভাবে নেননি সালমান। বরং তার মনে হয়েছিল অরিজিৎ তার সঞ্চালনা নিয়ে বাঁকা জবাব দিয়েছেন। আর তাতেই অসম্মানিত বোধ করেছিলেন ‘দাবাং’খ্যাত সালমান।

এমনকী সেদিন ক্যামেরার সামনেও সেই অভিব্যক্তি লুকিয়ে রাখেননি ভাইজান। সালমান পাল্টা বলেছিলেন, ‘এ রকম গান গাইলে লোকে ঘুমিয়েই যাবে।’ এ ঘটনার পর থেকে সালমান-অরিজিতের মাঝে তৈরি হয় দূরত্ব। যদিও বিষয়টি নিয়ে সালমানের কাছে ক্ষমা চেয়েছিলেন অরিজিৎ। কিন্তু তাতে মন গলেনি সালমানের; অবশেষে পুরোনা সেই দ্বন্দ্বের অবসান হলো!

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত