আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

‘সিতারে জমিন পার’

‘সিতারে জমিন পার’

এক বছরের বিরতির পর ‘সিতারে জমিন পার’ সিনেমা নিয়ে ফেরার ঘোষণা দিলেন মিস্টার পারফেকশনিস্ট’খ্যাত আমির খান। নিউজ১৮-কে দেওয়া সাক্ষাৎকারে এ তথ্য নিশ্চিত করেছেন আমির খান নিজেই।

এ আলাপচারিতায় আমির খান বলেন, এ বিষয়ে পাবলিকলি কথা বলিনি। এখনো বেশি কিছু বলতে পারব না। কিন্তু এটা বলতে পারি, সিনেমাটির নাম ‘সিতারে জমিন পার’। অবশ্যই মনে আছে ‘তারে জমিন পার’ সিনেমার কথা। আর এই সিনেমার নাম ‘সিতারে জমিন পার’। কারণ আমরা একই থিম নিয়ে ১০ ধাপ এগিয়ে যাচ্ছি। ‘তারে জমিন পার’ ছিল একটি আবেগঘন সিনেমা। আর এই সিনেমা আপনাকে হাসাবে, কাঁদাবে, বিনোদন দেবে।

তিনি বলেন, দুটো সিনেমার থিম একই। যার কারণে নামটি চিন্তা-ভাবনা করেই রাখা হয়েছে। আমাদের সকলের মাঝেই ভুল-ত্রুটি আছে, দুর্বলতা আছে। কিন্তু আমাদের সকলের মাঝে বিশেষ কিছু আছে। সুতরাং আমরা এই থিমটি নিয়ে কাজ করছি। এই সিনেমায় ৯ জন ছেলে থাকবে, তাদের সমস্যা থাকবে। আর তারা আমার চরিত্রকে সাহায্য করবে আমার সমস্যা কাটিয়ে উঠতে।

আমির খান পরিচালিত ও অভিনীত আলোচিত সিনেমা ‘তারে জমিন পার’। ২০০৭ সালে এ সিনেমার মাধ্যমে পরিচালক হিসেবে তার অভিষেক ঘটে। মুক্তির পর সিনেমাটি বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছিল।

ধারণা করা হচ্ছে, ‘তারে জমিন পার’ সিনেমা থেকে অনুপ্রাণিত হয়ে নির্মাণ করতে যাচ্ছেন ‘সিতারে জমিন পার’ সিনেমাটি। তবে নতুন সিনেমাটি আমির পরিচালনা করবেন কিনা তা জানাননি। তা ছাড়া সিনেমাটিতে কে কে অভিনয় করবেন সে বিষয়েও মুখ খুলেননি এই নায়ক।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত