আপডেট :

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

        ট্রাম্পের বিলাসবহুল ফ্লোরিডা গলফ ক্লাবেই হতে পারে নতুন ‘ক্যাম্প ডেভিড’

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার তাপপ্রবাহ এখনো কাটেনি, তবে আসছে স্বস্তির শীতলতা

        সিলভার লেকে বাড়িতে আগুন, চার এলএফডি ফায়ারফাইটারসহ আহত ৫

        প্রায় এক মাস ধরে নিখোঁজ দক্ষিণ ক্যালিফোর্নিয়ার দুই কিশোর লস এঞ্জেলেসের এলাকায় থাকতে পারে

        কুলভার সিটি বাসচালক ব্রুস রদ্রিগেজকে হত্যার অভিযোগে লস এঞ্জেলেসের ব্যক্তি অভিযুক্ত

মরণোত্তর সম্মাননা পেলেন সালমান শাহ

মরণোত্তর সম্মাননা পেলেন সালমান শাহ

বাংলা চলচ্চিত্রের ক্ষণজন্মা নায়ক তিনি। অল্প সময়ের মধ্যেই অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের হৃদয় জয় করে নিয়েছিলেন। তবে ভাগ্য তার সহায় ছিল না। না হলে কেন এত অল্প সময়ের মধ্যেই পৃথিবী তিনি ত্যাগ করবেন। তারপরও আজ দর্শক হৃদয়ে স্থান করে আছেন নায়ক সালমান শাহ।গতকাল এশিয়ান জার্নালিস্ট হিউম্যান রাইটস এন্ড কালচারাল ফাউন্ডেশন (এজাহিকাফ) আয়োজিত ‘এজাহিকাফ পারফরমেন্স এ্যাওয়ার্ড ২০১৬’ মরণোত্তর সম্মাননা দেওয়া হয়েছে জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহকে।

গত শনিবার সন্ধ্যায় বিএফডিসিতে এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে সে পদক তুলে দেওয়া হয় সালমান শাহ্ জননী নীলা চৌধুরীর হাতে। এসময় তিনি বলেন,‘ আমার ছেলের মৃত্যুর পর আজ ১৯টি বছর পার হতে চলল, কিন্তু এখনও কোন ধরনের সুষ্ঠু বিচার পেলাম না।’এছাড়া অনুষ্ঠানে চিত্রনায়ক মান্নাকেও মরণোত্তোর সম্মাননা দেওয়া হয়।এছাড়াও বিভিন্ন বিভাগে পুরস্কার পেয়েছেন চিত্রনায়ক জায়েদ খান, চিত্রনায়িকা পপি, কন্ঠশিল্পী ইমন খান, বেলাল খান, সহ অনেকেই।

১৯৯৩ সালে তার অভিনীত প্রথম চলচ্চিত্র সোহানুর রহমান সোহান পরিচালিত কেয়ামত থেকে কেয়ামত মুক্তি পায়। একই ছবিতে নায়িকা মৌসুমী ও গায়ক আগুনের অভিষেক হয়। জনপ্রিয় এই নায়ক নব্বইয়ের দশকের বাংলাদেশে সাড়া জাগানো অনেক চলচ্চিত্রে অভিনয় করেন। তিনি ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর অকালে মৃত্যুবরণ করেন। অভিযোগ উঠে যে, তাকে হত্যা করা হয়; কিন্তু তার হত্যাকান্ডের কোনো আইনী সুরাহা শেষ পর্যন্ত হয়নি।

সালমান শাহ মাত্র তিনবছরের ক্যারিয়ারে খ্যাতিমান ও গুণী অনেক পরিচালকদের ছবিতে কাজ করেছিলেন। কেয়ামত থেকে কেয়ামত, অন্তরে অন্তরে, আনন্দ অশ্রু, মায়ের অধিকার, তুমি আমার, সুজন সখী দেনমোহর চাওয়া থেকে পাওয়া, স্বপ্নের পৃথিবী, এই ঘর এই সংসার, স্বপ্নের পৃথিবী,বিক্ষোভ,তোমাকে চাই, জীবন সংসার। চলচ্চিত্রের পাশাপাশি বেশ কিছু টিভি নাটকে ও বিজ্ঞাপনচিত্রে অভিনয় করেন সালমান শাহ। তার অভিনীত একক নাটকগুলো হল: আকাশ ছোঁয়া, দোয়েল, সব পাখি ঘরে ফেরে, সৈকতে সারস, নয়ন, স্বপ্নের পৃথিবী এবং ধারাবাহিক নাটকের মধ্যে রয়েছে পাথর সময় এবং ইতিকথা।

শেয়ার করুন

পাঠকের মতামত